লেবেল

নজরুল স্মরণে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নজরুল স্মরণে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ১৪।। নজরুল — ভক্ত গোপাল ভট্টাচার্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  



 ।।  প্রতিদিন বিভাগ।। 

  ।।  নজরুল স্মরণে- ১৪।। 




নজরুল 

ভক্ত  গোপাল ভট্টাচার্য 


 "মম  এক হাতে বাঁকা বাঁশের  বাঁশরী

      আর  হাতে রণতূর্য''—


তোমার  গান কবিতা দিয়ে  জাগিয়ে ছিলে...

       তুমি  বিদ্রোহী কবি,

মানুষে  মানুষে ভেদাভেদ কেন 

 ধর্মের  নামে ভেদ, জাতের নামে ছিলো না কাটাতার 

  চক্ষুওয়ালা আজও অন্ধ, এতো ভন্ডামী 

  চুলচেরা বিশ্লেষন এতো  ভূল 

রবীন্দ্রনাথের  এক  বর্ণ  নজরুলের  এক...।

আকাশে  কিছুতেই  মেঘ ভাসছে না 

কোনো বজ্রের  গর্জনও  শোনা  যাচ্ছে না 

তালা আটা  মুখ  তুলো ঠাসা কান 

নিজের কাছে নিজেই  আজ ভীষণ  দুর্বোধ্য   ।

আজকের  ভারত, তোমাকে শতকোটি  প্রণাম  

তোমার ভারতে  রাস্তা চলে  এঁকে  বেঁকে 

        চর্তুদিক   অন্ধকার   ।

বিষে  বিষে ভাসছে  শবদেহ  নদী সাগরের জলে 

  শেষ  হয়নি  রাজায় রাজায় যুদ্ধ, রক্ত নিয়ে  হোলি

   রাত্রি, ভীষণ  যাদু যানে 

অজান্তে  ঘিরে  রাখে তোমার  আমার  জীবন 

 আজ আমরা  এতই  দুর্ভাগা  মুক্তি  নেই 

  দুরন্ত  সাহস, উদ্ধত  উলঙ্গ দৃষ্টি...

যেন তেন প্রকারণে  ক্ষমতা দখল 

আজোও  বিধবার বুকে  ক্রন্দনশ্বাস  হা-হুতাশ

     হারিয়ে  বিজয়  কেতন...।

বুধবার, ২৯ মে, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ১৩।। বিদ্রোহী কবি — রূপালী রায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  



 ।।  প্রতিদিন বিভাগ।। 

  ।।  নজরুল স্মরণে- ১৩।। 



 বিদ্রোহী কবি

 রূপালী রায়


সাম্যবাদের কবি, মানববাদের কবি নজরুল 

শত প্রত্যাহবানে যায়নি যার কলম থেমে

কবি নিরলস সৃষ্টি করেছেন 

প্রতিবাদের সুর। 

লড়েছেন সাম্যবাদের লড়াই। 

দারিদ্র্য তাড়িয়েছে আজীবন কাল

তবুও থামেনি  যার

বিদ্রোহের পাল। 

গানে কবিতায় কবি বলে গেছেন

সাধারণ মানুষের কথা, 

নিপীড়িত মানুষের হয়ে

দাঁড়িয়েছেন কলমের অস্ত্র হাতে।

কবি লিখেছেন

"গাহি সাম্যের গান-

যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান

যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্‌লিম-ক্রীশ্চান।

গাহি সাম্যের গান!"

মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ১২।। জনতার কবি-- নজরুল — অসীম দাস।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


  



 ।।  প্রতিদিন বিভাগ।। 

  ।।  নজরুল স্মরণে- ১২।। 


জনতার কবি-- নজরুল

      অসীম দাস 


" বিদ্রোহী কবি " শুধু বলে 

ভুল করে ভুলে যাই চলে ,

" জনতার কবি "-ই তো ছিলে 

বহমান মুষ্টি - মিছিলে ।


সময়ের হাতে হাত তুলে 

অমরতা বরলাভ ভুলে ।

এসো কবি , নিদারুন কালে 

পথ হাঁটি জ্যৈষ্ঠ সকালে ।


ফের এসো মিলনের গানে 

রুজিহীন শ্রমিকের ত্রাণে ,

গালে - হাত চাষার উঠানে 

কান পাতো শাসিতের শানে ।


চারিদিকে বিভেদের বিদ্বেষ বাণে 

পুড়ে যায় বিবেকের চেতনার মানে ,

যুদ্ধের শেষ শোক শোষণের কানে 

গুঁজে দিয়ে চলো কবি চনমনে চানে ।

 

আজ বড় দরকার রাস্তা দোকানে 

প্রতিবাদী প্রতিরোধ কবিতার টানে 

ভয়হীন ভেঙ্গে ফেলি কারাগার মনে  ,

জাগরূক থেকো তুমি জনগনমনে ।

সোমবার, ২৭ মে, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ১১।। মরমী নজরুল — কালাকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  



 ।।  প্রতিদিন বিভাগ।। 

  ।।  নজরুল স্মরণে- ১১।। 




মরমী নজরুল 

 কালাকার


কবিতার ছুরিতে করলে ছত্রখান

 ইংরেজ চাকেরই ভিমরুল,

 বিদ্রোহী নামেতে হলেই তুমি খ্যাত

 ধন্য তুমি মরমী নজরুল!

 ছাত্র ও যুবা হলো যে মাতোয়ারা

 তোমার লেখা কবিতা গানে,

 বিপ্লবীদের রক্ত হলো টগবগে

 তোমারই উদাত্ত আহ্বানে!

 অগ্নিবীণা আর সে বিষের বাঁশি

তোমার সেসব কাব্য কথা,

 ইংরেজ রাজত্বের ঘুম গেল ছুটে

খোঁজ,পেছনে কোন সে মাথা!?

করলো যে বন্দি  তোমায় কারাগারে

 ঢাকতে তব  মুখ একেবারে বন্ধ,

নিষিদ্ধ করলো তো তোমার লেখনি

না সে ফাঁক ফোকর ও ধন্দ!

 সাম্প্রদায়িকতা দিলে ঢেলেই জল

 একসূত্রে বেঁধে হিন্দু মুসলিম,

 বললে "একই বৃন্তে দুটি কুসুম"

 কোনোই না ভেদ রাম ও রহিম!

 কৃষ্ণ শ্যামা প্রেমে হয়েই মাতোয়ারা

 রচিলে মন মাতানো গান,

 অবাক বিস্ময়ে ভাবে যে সবাই

তুমি হিন্দু ,নাকি মুসলমান!?


রবিবার, ২৬ মে, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ১০।। কবি নজরুল — হীরক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  



 ।।  প্রতিদিন বিভাগ।। 

  ।।  নজরুল স্মরণে- ১০।। 




কবি নজরুল 

হীরক বন্দ্যোপাধ্যায় 


বিষের বাঁশি বাজাতে বাজাতে তুমি নীল  হয়ে গেছো কবি,সেই গরলের উপর বিপজ্জনক ভেসে থাকা
দূর দরিয়ায় নৌকো ভাসিয়ে তুমি গেয়েছো প্রেমের গান,ঢেউয়ের ধাক্কায়  যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে জেনেও নারী পুরুষ নির্বিশেষে ধর্ম অধর্ম জাত পাত নির্বিশেষে পাঠিয়েছ মানবতার সংকেত. ..
আজ যখন পায়ের তলায় আমাদের আর কোনো মাটি নেই , আজ যখন সংস্কৃতি বলতে হৈ হুল্লোড়ের ব্যান্ডপার্টি, আজ যখন বাতাসে বাতাসে লাট খাচ্ছে  সাবানর ফেনা তখন তুমি  শুধু  তুমি 
একমাত্র ঘনঘোর অন্ধকারে মোমের আলো
তুমি আমাদের নিঃসঙ্গ জীবনে নিঃশ্বাসের বায়ু 
তুমি আমাদের উদ্ধারের আঙুল  
আত্মার আত্মীয়, নিকট কুটুম ..
দ্বিতীয় কোনো  উপায় নেই আর
সঞ্চিতা পড়তে পড়তে  প্রতিটি  শব্দে অক্ষরে আমি
দেখেছি  প্রেম ও মানবতা কাকে বলে ?

আমিও তোমার মতোই  রাঢ়বঙ্গের এক বোহেমিয়ান যুবা ,ডান হাতে তাগার মতো পরে আছি তোমাকে 
আমার পরাণসখা,দয়িত
ওই আকাশের গভীরে তুমি থাকো
সকলের মঙ্গল  যাতে হয় দেখো ...
 

শনিবার, ২৫ মে, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ৯।। মহাবিদ্রোহী ও মরমী নজরুল — দীপক বেরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  



 ।।  প্রতিদিন বিভাগ।। 

  ।।  নজরুল স্মরণে- ৯।। 



মহাবিদ্রোহী ও মরমী নজরুল

দীপক বেরা

কাজী নজরুল, তুমি প্রথমত এক কবি
অথচ— নও তুমি শুধুমাত্র এক কবি সত্তা
তুমি মহাসংগ্রামী, মহাবিদ্রোহী এক বিপ্লব শিখা
তুমি অগ্নিবীণার ঝংকার, প্রতিরোধের আংরাখা
কবিতাই তোমার সংগ্রাম ও দ্রোহের ভাষা 
যে বিদ্রোহ পদানত পরাধীনতার বিপক্ষে 
শোষণ, শাসন আর অন্যায় অবিচারের বিপক্ষে
সাম্প্রদায়িক ভেদাভেদ ও জাতপাতের বিরুদ্ধে 
তোমার কবিতা, গান স্বাধীনতার উদ্দীপিত সুর
তোমার কৈফিয়ৎ সমকালীন জীবনযন্ত্রণার ভাষা 
যত অন্যায় অবিচার, তুমি ভেঙে কর সব চুরমার
তুমি প্রলয়ংকরী উথাল পাথাল কীর্তিনাশা প্লাবন 
শিল্প-সাহিত্যে নান্দনিকতার বাঁধা গতের বিপরীত স্রোত 
নতুনত্বের প্রয়াসী, প্রচলিত ধরনের ছকভাঙা ব্যাকরণ
ভাঙন খননের স্বতন্ত্র পথ, বিদ্রোহের ভিন্নতর উচ্চারণ
তুমি অসুর-পুরের শোর, আধুনিক প্রগতির কামাল পাশা
কাজী নজরুল— 
জীর্ণ পুরাতন যত আধিপত্যবাদ, আর 
ধর্মীয় গোঁড়ামি ভাঙার মুক্তির দিশা 
নজরুল মহাসংগ্রামী বিপ্লবী, মহাবিদ্রোহী মহারণ 
আবার তিনিই অক্লেশে কালী ও কৃষ্ণের মরমী গান 
তিনি মানবতাবাদ, লিঙ্গবৈষম্যহীন, জাতপাতহীন
শ্রেণিশোষণহীন সমাজের স্বপ্নে উদারতার সামগান 
সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসা বিধ্বস্ত ভারতবর্ষে 
কাজী নজরুল আজও সমান প্রাসঙ্গিক ও চলমান... 

। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ৮।। আগুন আলো — দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


  

          ।।  প্রতিদিন বিভাগ।। 

             ।।  নজরুল স্মরণে- ৮।। 



আগুন আলো

দুরন্ত বিজলী

চমকে উঠে জ্বলে উঠলো আগুন,
বুকে জ্বলে, অগ্নিবীণা।

আগুন কখন আলো হয়ে গেছে
বুঝে ওঠার আগেই
ঝাপসা হয়ে গেল তাঁর দুনিয়া,
দাবদাহে ছাই হয়ে গেল ফুল।

জীবন না-ছোঁয়া জীবনে
ভেসে থাকে, নিচে শূন্যতা।

চেতনা হারিয়ে বেঁচে থাকা
মৃত্যুরও চেয়ে কঠিন।
তবু জীবনের জল বয়ে চলে
নির্মাণের নদীপথে...

কবি বেঁচে থাকেন যুগ যুগ ধরে।

বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

।। নজরুল স্মরণে- ৭।। সত্যিকারের ইসলাম — শুভঙ্কর দাস।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  

          ।।  প্রতিদিন বিভাগ।। 

             ।।  নজরুল স্মরণে- ৭।। 




সত্যিকারের ইসলাম 

শুভঙ্কর দাস 


বর্ণপরিচয়ের কোনো একটি বর্ণ তুলে

নিয়ে আমাকে বলো,এর ধর্ম কী?

শব্দ উচ্চারণ করে বোঝাতে পারবে,সেই শব্দের ধর্ম কী?

অথচ সেই বর্ণগুলো দিয়ে তুমি বেদ লিখেছো,কোরান লিখেছো...

এবং সহস্র এমন ধর্মগ্রন্থ লেখা যেতে পারে...

কিন্তু অন্য আর একটা নজরুল লেখা যাবে না!


কারণ ওতে ধর্মের নামে ভেদ নেই, জাতের নামে কাঁটাতার নেই, প্রার্থনা-নামাজের নামে দেওয়াল নেই... 


তবে কেন এতো চক্ষুওয়ালা অন্ধ! এতো ভণ্ডামী! এতো চুলচেরা ভুল? 


প্রতিটি বাংলা বর্ণ যেমন রবীন্দ্রনাথ, তেমনই নজরুল...

বুধবার, ২২ মে, ২০২৪

প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ৬।। নজরুল — তীর্থঙ্কর সুমিত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  

          ।।  প্রতিদিন বিভাগ।। 

             ।।  নজরুল স্মরণে- ৬।। 





নজরুল 

তীর্থঙ্কর সুমিত


ইচ্ছে পাখি উড়তে জানে
গাছের ডালে ডালে
ভালোবাসায় লিখতে পারে
সব যুগেরই কালে।

গহীন রাতে বাক্য বসায়
শব্দ বসায় গানে
সেই আগুনে পুড়ছি আমি
ভালোবাসার টানে।

শক্তি আনে হাতের মুঠোয়
নয়কো কোনো ভুল
পাতায় পাতায় আজও আঁকা
আমাদের নজরুল।

মঙ্গলবার, ২১ মে, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ৫।। প্রিয় নজরুল — সমর চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


  

          ।।  প্রতিদিন বিভাগ।। 

             ।।  নজরুল স্মরণে- ৫।। 




প্রিয় নজরুল

সমর চক্রবর্তী

এই গাছ এই প্রাণে জ্যৈষ্ঠৈর তুমুল ঝড় বয়
গানে গানে কবিতায় তোমার উজ্জ্বল উপস্থিতির এই ত সময়।
গর্বিত মানুষ আজ মত্ত ক্ষীণ সৃষ্টির অহংকারে
তোমার সৃষ্টির আলো প্রজ্বলিত হয় ঐ সব গাঢ় অন্ধকারে।
চারিদিকে আজ হিংসা বিদ্বেষ লড়াই লড়াই প্রাদেশিকতা
তোমার বাঁশির সুর বারবার বলে মহীয়ান মানুষের কথা।
সবুজ ঘাসের বুক চিরে দ্রুত ছোটে তোমার ধূমকেতু রথ
কবিতায় গানে গানে, আজ সাম্যবাদ হোক আমাদের শপথ।

চির যৌবনের কবি, সবার হৃদয়ে ফোঁটাও
সুগন্ধি ফুল
পাশে থেকো কাছে থেকো আমাদের প্রিয় নজরুল।

সোমবার, ২০ মে, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ৪।। জ্যৈষ্ঠ মাসের এগারো — সুব্রত চৌধুরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  

          ।।  প্রতিদিন বিভাগ।। 

             ।।  নজরুল স্মরণে- ৪।। 




জ্যৈষ্ঠ মাসের এগারো

সুব্রত চৌধুরী

জ্যৈষ্ঠ মাসের এগারোতে
ফোটে একটি ফুল,
কাব্যবাগে ছড়ায় সৌরভ
ছন্দে দোদুল দুল।
উল্কা গতি নেইতো যতি
লিখেন নাটক পদ্য,
কাব্য ছড়া গীতে তিনি
ভীষণ অনবদ্য ।
তাঁর লেখাতে দ্রোহের আগুন
শেকল ছেঁড়ার গান,
মেহনতির মনে ডাকে
সৃষ্টি সুখের বান।
তাঁর লেখাতে ফুটে ওঠে
মানবতার রূপ,
জন্মদিনে স্মরি তাঁকে
মোমের আলো ধূপ।

রবিবার, ১৯ মে, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ৩।। দহন বেলার কবি — পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  

          ।।  প্রতিদিন বিভাগ।। 

              ।।  নজরুল স্মরণে- ৩।। 



দহন বেলার কবি

পুষ্প সাঁতরা
 

বর্ণময় রামধনু আঁকা দহনের স্বরলিপি
সৃষ্টির জোয়ারে  বহতা নদীর জলপিপি।
রক্ত কলম ডুবিয়ে অক্ষরে সাম্যের গান
চোখের জলের হরফে বিশ্ব প্রেমের বান।
শোকের আঁচ বুকে নিয়ে সুন্দরের স্তব
ধূমকেতু আর নাঙলে টুটেছে যত কলরব।
সাম্য মৈত্রীর সাগর সংগমে সৃষ্টির সৈকত
দোলন চাঁপায় বাঁশি বাজে প্রেমের ঐশীপথ
চেতনার রঙে রাঙানো তোমার মালঞ্চ
সুর ও বানীর মালায় সন্ধ্যামালতী মঞ্চ।
অগ্নিবীনার তন্ত্রীতে বাজে অগ্নি দীপক রাগ
অশ্রুর হরফে  লেখা দুঃখী বিষাদ বেহাগ।
এসো কবি! পাঞ্চজন্য বাজাও অশনি ঝঞ্ঝায়।
বিশ্বমানবতার জয় গান গাই রাহু সাহারায়।প্রেরক

শনিবার, ১৮ মে, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। নজরুল স্মরণে- ২।। হে বিদ্রোহী! — গোবিন্দ মোদক।। Ankurisha।। E.magazine।। Bengali poem in literature।।



  

          ।।  প্রতিদিন বিভাগ।। 

              ।।  নজরুল স্মরণে- ২।। 




হে বিদ্রোহী!

গোবিন্দ মোদক 


যুগসন্ধিক্ষণের কবি তুমি কাজী নজরুল, 

প্রতিবাদের ভাষায় তুমি ফোটাও কাব্যফুল। 


বর্ধমানের চুরুলিয়া তোমার জন্মস্থান, 

ছোট থেকেই লেটো-দলে তোমার কবিগান। 


সৈনিকের বেশে তুমি যুদ্ধক্ষেত্রে গেলে, 

গান-কবিতা সঙ্গী হলো যখন ফিরে এলে। 


বিদ্রোহের কবিতা লিখে হলে বিদ্রোহী কবি, 

আগুনঝরা কলমে যে প্রতিবাদের ছবি। 


অগ্নিবীণা, বিষের বাঁশি, প্রলয়শিখা, ঝড়, 

ঘুম ভাঙার গান, সর্বহারা, মরু-ভাস্কর।


কবিতা ছাড়াও গল্প-উপন্যাস, নাটকেও তুমি, 

তোমার কলমে সঞ্জীবিত বাংলা সাহিত্য ভূমি। 


অজস্র গান লিখলে তুমি প্রেম ও পূজায়, 

নজরুল গীতি নামে যা শিরোপাটা পায়। 


বিদ্রোহী তুমি সুরে গানে কাব্য ও কবিতায়, 

হৃদয়টাকে আছো ছুঁয়ে শত-প্রণাম জানাই॥


শুক্রবার, ১৭ মে, ২০২৪

আজ থেকে শুরু হল... অঙ্কুরীশা -র পাতায়... প্রতিদিন বিভাগে... নজরুল স্মরণে কবিতা।। আজকের কলমে— তৈমুর খান।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।। E.Magazine।। Bengali poem in literature।।

 
  

          ।।  প্রতিদিন বিভাগ।। 

              ।।  নজরুল স্মরণে- ১।। 



এগারো জ্যৈষ্ঠের প্রার্থনা

তৈমুর খান 


 কত ঝড় বয়ে যায় জ্যৈষ্ঠের প্রান্তর জুড়ে
আমরা বিপন্ন বারবার, ঘরবাড়ি ওড়ে।
একটুকরো শান্ত চাঁদ জন্মদিনের পতাকা তুলে ধরে
খুঁজে পাই তোমাকেই আমাদের বিমূঢ় অন্ধকারে।
 এখনো মানব আছে মানুষের ঘরে
এখনো ফিরে আসো তুমি নিত্য জন্মান্তরে।
এ মুখে ন্যায়ের বাণী, সত্যের অবিচল ধারা
এ আত্মা বিদ্রোহ জানে, প্রেমে আত্মহারা।
সহজ সুন্দর এই হৃদয়ের তাপে
গোলাপ জন্মায়, তরবারি ছলকে ওঠে খাপে।
ব্যথার অশ্রু ভেজায়, আগুনে ঝলসায়
 মুখর শ্রাবণ আসে, নীরব জলসায়।
কাণ্ডারী পথ ভুলে গেলে বারবার
তুমিই উচ্ছল তারে করো হুঁশিয়ার।
এই দগ্ধ ভাঙা দেশে দিশেহারা জাতি
তোমার উদ্দাম স্বপ্নে ফিরুক সদ্গতি।