লেবেল

ঈদের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈদের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ মে, ২০২২

শুধু কবিতায়... ঈদের কবিতা।। শ্রীমন্ত দাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


ঈদের কবিতা 

শ্রীমন্ত দাস



খুশির ঈদ

হু হু করে বইছে হাওয়া

খোয়াব ভরা খুসবুতে,

আশমানে আজ খুশির জোয়ার

ঈদ কা চাঁদের রোশনীতে।


রমজানের রোজার শেষে

শাওয়াল মাসের প্রথম দিন,

ভোরেই সবাই গোসল করে

দীল কে করতে হিংসাহীন।


নতুন বস্ত্র নতুন টুপি

আঁতর গুঁজে কানেতে,

চলছে নামাজ পড়তে হবে

মোনাজাতের সলাতে।


নমাজ শেষে খুতবা পড়েন

ইমাম সাহেব মৌলভী,

খুশির ঈদে রোশনী ছোটে

মনের মাঝে খুশ নবি।


ফিতরা দিচ্ছে আমীর উজীর

সামর্থবান মুসলমান,

দান গ্রহীতা দীন ও ফকির

আজকে তারা মেহমান।


গোলাপ বাগের লাল গোলাপের

আঁতর ভরা খুসবুতে,

মিঞা বিবি মাতছে সুখে

জোছনা আলোর ফুরসতে।


ঈদের দিনে  নিমন্ত্রনে

মাতছে রাম ও রহমান,

খাচ্ছে বসে লাচ্ছা সেমাই

যত্নে দিচ্ছে আম্মাজান।









সোমবার, ২ মে, ২০২২

শুধু কবিতায়... ঈদের কবিতা।। দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





ঈদের কবিতা 

দুরন্ত বিজলী



১.

ঈদ পবিত্র ঈদ



করুণাময় আল্লাহ তায়ালা

এই হৃদয়ে দাও উজালা ।


উদারতা সহায়তা 

ছড়িয়ে দিতে এই ভূবনে

তোমার প্রতি কৃতজ্ঞতা 

বিকসিত মনে মনে।


নামাজ-রোজায় আত্মশুদ্ধি তাই তো 

আল্লাহ রসুল তোমার দোয়া চাই তো।


ঈদ পবিত্র ঈদ !

কুরবানী দিয়ে হিংসা-দ্বেষ

আনে খুশির নিদ ।





২.

ঈদ পবিত্র ঈদ


ঈদ মানে তো পবিত্র চাঁদ

আলোয় ভরা জগত।


ঈদ মানে তো কৃতজ্ঞতা

ছড়িয়ে দেবার শপথ।


ঈদ উৎসব আত্মশুদ্ধির

নামাজ এবং রোজা।


ঈদ জ্যোৎস্নায় করুণাময়কে 

হৃদয় দিয়ে খোঁজা।


ঈদ পবিত্র ঈদ !

জ্ঞানজ্যোৎস্নায় চোখ খুলে যায়,

ভাঙে আঁধারনিদ।