লেবেল

রবিবারের পাতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রবিবারের পাতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৪ মার্চ, ২০২৩

রবিবারের পাতা ।। দাহন - জয়ন্ত চট্টোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

    




রবিবারের পাতা 



দাহন   

জয়ন্ত চট্টোপাধ্যায়



খড়পালুইয়ের দিব্যি বলছি যে আগুনে তুমি পোড়
সে আগুন আমাকে পোড়ায় না
তোমার পোড়ার ভেতর মাতালের হোঁচট খাওয়ার সুখ আর
পাইথনের সানন্দ আগ্রাস
আমার  আছে কুটিল মুনিমের ভুল হিসেবের ছুরি বা
চন্দ্রবোড়ার মতো বিরক্তিকর 'ছাড়ি কি ধরি'-র টান

সজনে ফুলের দিব্যি,আম বকুলের দিব্যি ওগো খড়পালুই
আমি তোমার মতো পুড়তে চাই,আগড়ার মতো নয়,নাড়ার মতো নয়
তোমার মতো,ঠিক তোমারই মতো।

র বি বা রে র পা তা ।। কলমে — বসন্ত বিগ্রহ — বিদ্যুৎ দাস।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



র বি বা রে র পা তা 



বসন্ত বিগ্রহ 

বিদ্যুৎ দাস 



এই ভরা ফাগুনে মনে যখন 

বসন্তের  ছোঁয়া লাগে

মন তখন সেই পরশ পেতে চায়

মনও বলে ওঠে —

পলাশ ও শিমুল  তোমরা কার? 

আকাশ  না বাতাসের?  না অন্য কারোর?  

তুমি না বর্ষা ধরিত্রীর?

তোমাকে না সমস্ত ভালোবাসার সোহাগ দেয়?

তবুও তোমাদের স্বার্থপরতা

রূপ যৌবনের ভরা জোয়ারে ছুটে চলো 

লাল হলুদ রঙিন সাজে

অথচ চেয়ে দেখ —

সূর্য তোমদের হিংসে করে

তবুও তোমরা বর্ষার কাছে ছুটে যাও

আলিঙ্গনের প্রহর গুনতে 

 আকাশের বুকে প্রেমের খেলা করো 

আর বাতাসের খেলায়  আন্দোলিত হয়ে

শেষ যৌবনের   রূপ রস ঝরে পড়ে ধরিত্রীর বুকে

যেন জীবনের পরশ মেখে সুখে সেবা নাও

শেষ সমাধিতে...


হে শিমুল - পলাশ! 

তোমাদের  কাছে পেতে বর্ষা ধরিত্রী 

প্রেমিকার মতো সমস্ত শরীর পেতে চায়

তবুও 

ওরা চায় না মাতৃরূপে 

শুধু চায় প্রেমিকের মতো করে প্রেমিকা হতে


ছুঁয়ে দেখে সুখ দুঃখ আর 

শিমুল ও পলাশের পরে চকচকে 

ভালোবাসার দাগ...

শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

রবিবারের পাতা ।। নিজস্ব চাওয়াগুলোর যখন মৃত্যু হয়! — বিদ্যুৎ দাস।। Ankurisha।। E.magazine।। Bengal poem in literature।।

 




রবিবারের পাতা -১



নিজস্ব চাওয়াগুলোর যখন মৃত্যু হয়! 

বিদ্যুৎ দাস 


শুধু  এক চিমটে ভালোবাসা  চেয়েছিলাম 

মধ্য যৌবনের মহাসঙ্গীতের তীরে

আমার চলার পথে  

কখনো  আমি অন্যায় করিনি 

আর...

যে গাছে প্রস্ফুটিত  গোলাপ 

তা আমি কখনো ছিঁড়ে ফেলিনি 

সৌন্দর্য ভরা পদ্মের মৃণাল  

আমি কখনো  ভাঙিনি

শরতের শিউলি ঝরে পড়া ধুলো থেকে 

আমি কখনো তুলিনি

ভোরের  কুয়াশা মাখা দূর্বাঘাসে জমে থাকা শিশির বিন্দুকে 

পা দিয়ে কখনো আমি  মাড়াই নি

হেমন্তের মৃদুমন্দ হাওয়া কখনো থেমে যাক 

তা আমি  কখনো চাই নি

বর্ষার মেঘ বৃষ্টিকে থেমে যেতে 

আমি কখনো  বলিনি

ফাগুনের ঝরে পড়া পলাশের বনে শুকনো পাতায় আমি কখনো আগুন লাগাইনি


অথচ আমার জীবন থেকে কেড়ে নেওয়া ভালোবাসা 

আজও আমায় রাতের প্রহরে ডেকে যায়

ভোর হয়...

একটু সুখের জন্য... 

নিজস্ব চাওয়াগুলোর যখন  মৃত্যু হয়! 


 আবারও  রাতের অপেক্ষায়...






 ✍🏾✍🏾 🙏লেখা  আহ্বান 🙏✍🏾


এই বিভাগে  আপনিও আপনার  মৌলিক ও অপ্রকাশিত যে কোনো বিষয়ক কবিতা, গল্প,প্রবন্ধ  ফিচার প্রভৃতি   সরাসরি মেল বড়িতে টাইপ করে পাঠিয়ে দেন।  

ankurishapatrika@gmail.com


মনে রাখবেন আপনার এই লেখাটি প্রতি রবিবার প্রকাশিত হবে।।