লেবেল

জায়মান জীবন -২৫ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জায়মান জীবন -২৫ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

জীবনবোধের কবিতা-১৬ ।। হেমন্তের কোলাজ — জয়ন্ত চট্টোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




জীবনবোধের কবিতা-১৬


হেমন্তের কোলাজ 

জয়ন্ত চট্টোপাধ্যায়


রাস্তা ভর্তি খানাখন্দ অপ্রিয় ধুলো
পা ডোবে চপ্পলে বিরক্তির ফটফট
সামনে খেলে দুটো ছেলে প্রায় খালি গা
জীর্ণ মলিন জামা হাওয়া খায়
চোখ পায় তামাটে শরীর
অপ্রতিরোধ্য দীর্ঘশ্বাস এমব্যাপে-গতি

গ্রাম ছাড়িয়ে ভজহরি মোড়
নামের দাবিদার ভজুদাদু কবেই
ক্যানসারে গ্যাছে,সেও এক
পোড়া হেমন্তের দিন

বাতার বেঞ্চের গল্পটা বেশ জাগে

ঝুলকালো তেলে স্বাদুতার সংজ্ঞা ভাজে
সাদাসিধা উমাদাদু
চপ-পেঁয়াজি আর বেগুনির বদলে কুমড়ি
গরম শরবত মার্কা চা উন্মনা চুমুক
অবুঝ খুশির ছেলেবেলা ফেরে

আগুনরঙা ধানের মাঠ বাঁশপাতা পাখি
চাতকউড়ান হেমন্ত মেখেছে
কোথা থেকে আসে,কোথায় লুকায় কে জানে!
ধোঁয়া ওড়ে কুয়াশারা ঘিরে নেয়
বাগান উঠোন পোড়া বুক বা ভাবনা
অভাবের বিষ স্বপ্ন পোড়ায়

সকাল থেকে বিকেল তাসের ঠাসঠাস
বিড়ির কটুগন্ধ ধোঁয়ার বিদ্বেষ
সেই ঘাটে পাড়ার ঠাকুমা- কাকিমা
ঝগড়ায় ডানহাতি তলোয়ার যুদ্ধকুশল

এত বিসংবাদ তবু …
তবু এত আলো এত ভালো
জীবনের বোধ জমে আটচালা

মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২

শুধু কবিতায়... জায়মান জীবন -২৫।। তপনজ্যোতি মাজি।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



জায়মান জীবন -২৫

তপনজ্যোতি মাজি 



১.

আবর্তন


আগমন বিন্দুর পর শুরু প্রত্যাবর্তন পথ। জন্মের পর 

পুনর্জন্ম। জাতক জীবন। জাতিস্মর।

তুমিও কি ভুলে যাওয়া পূর্বজন্মের প্রিয়নাম?


নির্জন পর্বত শীর্ষে জমে আছে শতাব্দী প্রাচীন বরফের

স্তর। মন কি স্তরীভূত পাললিক শিলা? স্মৃতিগুলি জমে

আছে ফসিলের মতো। স্তর স্তুর।  


উন্মোচন প্রতিদিন। বিসর্জন। পুনরুন্মোচন

প্রণত , জায়মান জীবন।


 

২.

অবিনশ্বর


কে বলেছে নশ্বরতা সর্বজনীন?

তটভূমি চুম্বন করে ফিরে যায় ঢেউ,

ফিরে  ফিরে আসে , যেন জায়মান প্রাণপ্রবাহে

জন্ম ও মৃত্যুর অনিঃশেষ ক্রীড়া।


আমাদের দেখা হয় বারবার।

হৃদয়উঠোনে প্রেম ও বিরহের সুর বজায়

তানসেন, বিটোফেন ও ওস্তাদ আমজাদ আলি খাঁ

সাহেবরা।


মৃত্যু নেই প্রেমের।

বিরতি নেই বিরহের।

জায়মান জীবনে দেখা অদেখার কবিতা লিখে 

চলেছে স্বয়ং জীবন।