লেবেল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

।অক্টোবর সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — শিউলি -১১।। তর্পন — অলক্তিকা চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।।অক্টোবর   সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — শিউলি -১১।।



তর্পন 

অলক্তিকা চক্রবর্তী 


কেন এভাবে দুচোখে এঁকে দাও ভোর 

 ঘুম ঘুম জ্যোৎস্না এসে নামে,
 বেজে ওঠে মহানাম

 মাগো...
গর্ভধারিনী কে বরণ দুকূল ছাপিয়ে যায়

 আলোর বেণু তখন ধুয়ে দিচ্ছে চরাচর

 একান্তের শোক তাপ মুছে প্রকাশিত হচ্ছে মহালয়া ভোর

 মা এসো, চোখ দুটো মুছিয়ে দাও...