লেবেল

রথযাত্রা কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রথযাত্রা কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

।। জুলাই সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — রথযাত্রা-১১।। রথের মেলা —কার্ত্তিক মণ্ডল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




  ।। জুলাই সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — রথযাত্রা-১১।।



রথের মেলা
 কার্ত্তিক মণ্ডল

হাসছে আকাশ ঝিলমিলিয়ে
আজকে সারা বেলা
কী সুন্দর লাগছে রে ভাই
ঘুরতে রথের মেলা। 

ঝাল মুড়ির ঠোঙা হাতে
বন্ধু ক'জন মিলে
গিয়ে ছিলাম রথ দেখতে
মহেশ তলার বিলে। 

আট থেকে আশিরা সব
আনন্দে আটখানা
ফুচকা পাপড় মণ্ডা মিঠাই
খাচ্ছে মিহিদানা। 

সত্যি কথা বলতে রে ভাই
মেলা মানে মিলন ক্ষেত্র
রঙবেরঙের  মানুষ দেখে
জুড়ায় আমার দু'নেত্র। 

বুধবার, ১৫ জুলাই, ২০২৬

।। জুলাই সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — রথযাত্রা-১০।। রথ — মানস মুখোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



  ।। জুলাই সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — রথযাত্রা-১০।।



রথ

  মানস মুখোপাধ্যায় 

রথ দেখা কলা বেচা নয়,

রথ দেখা ঘুগনি বেচা!

সেই কিশোরবেলার উন্মাদনা 

মাথায় পোকা নড়লে যা হয় ,

পাড়ার রথে বন্ধুদের নিয়ে ঘুগনি দোকান 

কিছু একটা করতে পারা ---

এই আনন্দটুকু আজো স্মৃতিরেখায় উজ্জ্বল 

বয়সটা গড়িয়ে গড়িয়ে আকাশের কাছাকাছি 

জানা নেই হঠাৎই ধুপ করে 

জ্বলে উঠতে পারি অগণিত তারাদের মাঝে 

তবু মন চায় রথের রশি ধরে টানতে 

যাতে অনেক খারাপের মাঝে 

ভালো কিছু হয়!!







শনিবার, ৪ জুলাই, ২০২৬

।। জুলাই সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — রথযাত্রা-৩।। দারুব্রহ্ম পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।।   জুলাই সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — রথযাত্রা-৩।।


দারুব্রহ্ম

পুষ্প সাঁতরা


তিন ভাই বোন যাত্রা করে
মহাধূমধাম
নেই কোন বিধি নিষেধ
জগন্নাথ নাম।
রথের দড়িতে টান পড়ে
ভক্তি রসের হাত
মানবতার বন্ধনে বাঁধা
জগতের নাথ।
হাত নেই পা নেই কান নেই
তবু গ্রহন চলন শ্রবণ
পুরুষোত্তম তুমি
ভক্তের একান্ত আপন।
তুমি নীলমাধব ধরা দাও
দারুব্রহ্ম ভগবান।
ভক্ত আর ভগবানের
মিলিত অমৃতগান।

শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

।। জুলাই সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — রথযাত্রা-২।। রথের গান মল্লিকা বিশ্বাস।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।।   জুলাই সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — রথযাত্রা-২।।



রথের গান

মল্লিকা বিশ্বাস 

খোকন সোনার সাধ করেছে 
টানবে রথের দড়ি
দুই ধারে তে লোকের মেলা
ফেলবে পয়সা কড়ি 

পাড়ার সকল ছেলে মিলে
ঘুরবে সারা গাঁয়
মায়ের কোলের ছোট্টো খুকু
দেখতে যাবে তাই

রথের দড়ি টানবে সবাই 
গাইবে সবাই গান
সবার সুরে সুর মিলিয়ে 
বাজবে ঐক্যতান।

বুধবার, ২ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—১৩।। সময়ের রথ বড়ই মহান — মনোজ ভৌমিক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



 

 ।।   প্রতিদিন বিভাগ।।

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—১৩।।



সময়ের রথ বড়ই মহান 

 মনোজ ভৌমিক 


ঈশ্বরেরা বিকলাঙ্গ হলে 

জেগে ওঠে সময়ের রথ!

প্রবল প্রতাপী হয় ধর্ম 

সমস্বরে অজস্র শপথ!!


উন্মত্ত উন্মাদ কোলাহলে

গুঞ্জরিত আষাঢ় বাতাস, 

কারুর হয় মহা মোক্ষলাভ 

কারুর একান্তে হাহুতাশ!


দড়ি টানাটানির খেলায়

সঙ্কীর্ণ হয়ে যায় রাজপথ! 

ঈশ্বরেরা মুচকি হাসেন, 

পূর্ণ হোক ভক্ত মনোরথ। 

 

প্রতিবার পরিমাপ করে

 পথ আর রথের দূরত্ব, 

অন্তহীন পথে রথ এগোয়

পথ যেন সময় নিমিত্ত। 


সর্বজ্ঞ ঈশ্বরেরা জানেন,

প্রতিটি মানুষই বিকলাঙ্গ!

রথ আর প্রশস্ত পথ ছাড়া

ওরা এক্কেবারে নিস্তরঙ্গ। 


সময়ের রথ বড়ই মহান

নির্জল মেঘে দুর্যোগের গান।

সোমবার, ৩০ জুন, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—১২।। রথের মেলাতে — কালাকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



 

 ।।   প্রতিদিন বিভাগ।।

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—১২।।




 রথের মেলাতে

  কালাকার


চারিদিকে সবাই        খুশিতে ডগোমগো

              নেই খুশির মাত্রা,

জগন্নাথ চলেছে     আজ রথে চড়ে

             আজ যে রথযাত্রা।


কেউ কেউ হাজির       পুরীর সেই রথে

            কেউ হুগলির মাহেশে,

আবার ও কেউবা      ইস্কনের সাথে

         দুলকি চালে আশেপাশে।


ভেসে যে আসছেই       ম ম সেই গন্ধ

          মানুষেরই কোলাহল,

নানা পসরাতেই       সাজিয়ে বিকিকিনি

          হুমড়িয়ে ক্রেতার ঢল!


বিকোচ্ছে নানান     ফুলেরই চারা

          নানান গাছ গাছালি,

 গুড়ের জিলাপী  ফাস্ট ফুড দোকানে

            মুহূর্তে সব খালি!


 নাগর দোলাতেই     কেউ খুশি চড়েই

      আনন্দে হাল্কা হাসি,

 ভিড়ের সে মধ্যে     ঠেলাঠেলি করেই

            মনের আনন্দে বাঁশি!


 ওই পথ শিশুটি      এসেছেও মেলায়

           আশ কিনবে সে খেলনা,

 একরাশ হতাশা        তাকিয়ে সে দিকেই

           কে মেটাবে তার বায়না!


 চারিদিকে ভীষণ     খুশির সে মাঝেই

         চোখ দিয়ে পড়ছে জল,

 সোনার চামচে না     জন্মানোর দুঃখে

          নয়নে জল অবিরল!


 বলরামের সাথে      সুভদ্রাও চলেছে

            সুসজ্জিত চড়ে রথে,

 সবার মনে আশ      টানবে রথ রশি

           পাপ তাপ মুক্ত হতে!


 ছুটেই গেল সেই       পথ শিশুটিও

           ছুঁতে রথের সেই রশি,

 সব দুঃখ তাপ    টেনে নেবেই দেব

          যদি জীবনে সুখ আসি!


 হঠাৎ দেখে সে যে     পিঠে হাত দিয়েই

            ছোটো এক পিকু সোনা,

 বললে বাবাকেই      আব্দার সে করে

           তার আছে কিছু বায়না!


 যদি কিছু তুমিই    মনে নাহি করোই 

         দেবো আমার কেনা রথ,

 দেখবো ওর আজ      মুখের সেই হাসি

           পুরেই ওর মনোরথ!


 বিস্ময়ে হতবাক    পথ সে শিশুটিও

          আনন্দে চোখে জল,

 সত্যিই এখনো      আছে এমন মানুষ

         নয়কো চোখের সে ছল!?


 গর্বে বাবা তাই      বুকের সেই মাঝে

           জড়িয়ে পিকুকে ধরে,

তোকে জন্ম দিয়ে        হলাম গর্বিত

             ধন্য এই চরাচরে!


 পথ শিশু তখন     ছুটে এসে আদরে

           পিকুকে দেয় ছোট্ট চুমি,

 বলে, পেয়ে গেছি তো  মোর সে জগন্নাথে

          দেবশিশু ওরে তুমি!


রবিবার, ২৯ জুন, ২০২৫

। প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—১১।। শুভ রথযাত্রা — জীবন সরখেল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


 

 ।।   প্রতিদিন বিভাগ।।

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—১১।।



শুভ রথযাত্রা 

জীবন সরখেল


আষাঢ় শুক্লা দ্বিতীয়াতে
এক মহাসংযোগে
জগন্নাথদেব রথেই আসেন 
ভক্ত সহভাগে...
মুক্তিপথের সহজ ধারায় 
দেহ রথের রথী
দুঃখ কষ্ট ঠেলেন দূরে 
ভক্তি রশিই গতি... 
নাম গুণগান তত্ত্ব কথা 
অধ্যাত্ম সারাৎসার
গুপ্ত ব্যঞ্জনার ঠিক অর্থ 
‌বিরাট অপরম্পার!
২০৬ টি পবিত্র কাঠ 
মানব দেহের অস্থি 
ষোলো রিপু নিয়ন্ত্রণেই 
ষোলো কলায় স্বস্তি!
রথযাত্রা উপলক্ষ্যেই
আবার রুজির টানে
মানুষ হন সব একত্রিত 
ভক্তি সামগানে...

শনিবার, ২৮ জুন, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—১০।। রথ দেখা কলা বেচা — মুক্তি দাশ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



 

 ।।   প্রতিদিন বিভাগ।।

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—১০।।




রথ দেখা কলা বেচা 

মুক্তি দাশ 


এককাঁদি কলা নিয়ে 
তুতুলের বোনঝি
রথের মেলাতে বসে 
পেতে শতরঞ্জি।
"কে কে নিবি কলা ভাই, 
বল্ ক'ডজন চাস?
এক ডজনের দাম 
পুরোপুরি পঞ্চাশ।
তবে যদি বেশি নিস, 
পেয়ে যাবি সস্তায়..."
রথ দেখা কলা বেচা - 
নেই কোনো দোষ তায়!

শুক্রবার, ২৭ জুন, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—৯।। জগতের নাথ — সোমা চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



 

 ।।   প্রতিদিন বিভাগ।।

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—৯।।




জগতের নাথ

সোমা চক্রবর্তী

পিনাঙ্গং-দ্বিভুজং-কৃষ্নং তুমি
পূর্ণব্রম্ভ সনাতন
আজ তুমি মন্দির ছেড়ে বের হয়ে
রাজপথে

ভগবান আজ রাজবেশ পরে, মিলিত
সকল ভক্তদের সাথে

তোমার চোখের পলক পড়ে না
মুহূর্ত জাগ্রত ঐ চোখে
দেখ তুমি জগতের পাপ
হাতে তুলে সুদর্শন-চক্র, বিনাশ করো
পাপিদের 

জগত রক্ষা করো প্রভু
জগতের  নাথ!

ভক্তদের হাতেই, তোমার রথের রশি
পূণ্যস্নানে পবিত্র হোক এ বসুন্ধরা
পবিত্র করো প্রভু, মানবের চেতন-মনন

হে জগতের নাথ!

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—৮।। স্মৃতির ভেলায় রথের মেলা — জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


 

 ।।   প্রতিদিন বিভাগ।।

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—৮।।



স্মৃতির ভেলায় রথের মেলা

জয়শ্রী সরকার


রথযাত্রা নামটা শুনেই পৌঁছে তো যাই ছোট্টবেলায়
বাবার কাছে বায়না ধরি, যাও না নিয়ে রথের মেলায়।
সেই সে দিনের সুখগুলো সব লেপটে থাকে মনের মাঝে
চাইলেও কী ভুলতে পারি? প্রশ্ন করি সকাল-সাঁঝে !

রথযাত্রার রহস্য কী --- সেটাই মাথায় ঢুকতো না যে
আনন্দটাই মুখ্য ছিল --- আর বাকি সব বৃথাই কাজে।      
ছুটি পেতাম একটি দিনের ঠিক দুপুরে পৌঁছে যেতাম  !                                     
জিলিপি আর পাঁপড় ভাজা মনের সুখে হামলে খেতাম !

রথটাকে তো টানবো বলে বায়না ধরি বাবার কাছে
ধমক যে খাই ঠিক তখনই ভীড়ের মাঝে হারাই পাছে !
নাগোরদোলায় আমার সাথে চড়তে হতো বাবাকেও
নাছোড়বান্দা আমি নাকি, ছাড়ছি না তো ধমকালেও!

বায়না করার আগেই বাবা কিনে দিত পালকি-পুতুল 
সাজবো বলে সঙ্গে দিত গলার হার আর কানের দুল।
বাবার হাতটা ধরে ধরেই আহ্লাদেতে কাটতো বেলা
মনের সুখে মজা লোটা --- এই না হলে রথের মেলা !

হঠাৎ দেখি মেঘের ঘটা --- বৃষ্টি নামে মুষলধারে
জল-কাদা আর ভীড়ের ঠেলায় দাঁড়াই গিয়ে শেডের ধারে।
ভাবতে গেলেই মন ছুটে যায় সেই সে দিনের রথের মেলায়
হাতড়ে বেড়াই আজকে শুধুই মধুর স্মৃতির এই অবেলায় !

বুধবার, ২৫ জুন, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—৭।। শুভ রথযাত্রা — -জীবন সরখেল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


 

 ।।   প্রতিদিন বিভাগ।।

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—৭।।




শুভ রথযাত্রা 

-জীবন সরখেল


আষাঢ় শুক্লা দ্বিতীয়াতে
এক মহাসংযোগে
জগন্নাথদেব রথেই আসেন 
ভক্ত সহভাগে...
মুক্তিপথের সহজ ধারায় 
দেহ রথের রথী
দুঃখ কষ্ট ঠেলেন দূরে 
ভক্তি রশিই গতি... 
নাম গুণগান তত্ত্ব কথা 
অধ্যাত্ম সারাৎসার
গুপ্ত ব্যঞ্জনার ঠিক অর্থ 
‌বিরাট অপরম্পার!
২০৬ টি পবিত্র কাঠ 
মানব দেহের অস্থি 
ষোলো রিপু নিয়ন্ত্রণেই 
ষোলো কলায় স্বস্তি!
রথযাত্রা উপলক্ষ্যেই
আবার রুজির টানে
মানুষ হন সব একত্রিত 
ভক্তি সামগানে...

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—৬।। কে যাবি আয় রথের মেলায় —দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


 

 ।।   প্রতিদিন বিভাগ।।

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—৬।।




কে যাবি আয় রথের মেলায়

দীনেশ সরকার

 

কে যাবি আয় রথের মেলায় আয় রে ছুটে আয়

রথের রশি টানতে হবে লগন বয়ে যায়।

জগন্নাথ আর বলভদ্র সুভদ্রা মাঝখানে

উপবিষ্ট আজ যে রথে মাসির বাড়ির টানে।

 

পৌঁছে দেবো মাসির বাড়ি টেনে রথের রশি

ধুয়ে যাবে পাপ সবই ভাই রশিতে হাত ঘষি।

উল্টোরথে ফিরবে তারা আবার রথেই চড়ে   

রথতলাতে রথের মেলা চলবে ক’দিন ধরে।  

 

রথের মেলায় ভারী মজা চল্‌ রে নেবো লুটে

করিস্‌ নে আর দেরী তোরা আয় রে সবাই ছুটে।

জিলিপি আর পাঁপড় ভাজা খাবো খাস্তা গজা

নাগরদোলায় দুলবো সবাই হবে ভারী মজা।

 

পুতুলনাচ আর ম্যাজিক শো-ও দেখবো দুচোখ ভরে

রথের মেলায় খুশি-মজা পড়বে শুধুই ঝরে।

কত কি যে কিনবো সবাই রথের মেলা থেকে  

আষাঢ় মাসে রথের মেলা যাচ্ছে যে ওই ডেকে।

সোমবার, ২৩ জুন, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—৫।। রথযাত্রা — শ্রাবণী বসু।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



 



  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—৫।।



রথযাত্রা 

শ্রাবণী বসু 

রাস্তা দিয়ে রথ চলেছে 
বৃষ্টি সারাবেলা,
জলে কাদায় লুটোপুটি
জমলো রথের মেলা।

রথের রশি টানছে লোকে
পুণ্য দরশন,
জয় জগন্নাথ ,জয় বলরাম,
ভালো রেখো মন।

রথ চলেছে, রথ চলেছে
হল-কর্ষণ করো,
মাঠে মাঠে হাসবে ফসল,
কৃষিতে হাল ধরো।

শনিবার, ২১ জুন, ২০২৫

প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—৪।। রথের রচনা — মানস মুখোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


  


  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—৪।।



রথের রচনা  

মানস মুখোপাধ্যায় 


পাড়ার রথ---

রথ দেখতে যাবো আর কলা বেচবো না ,

তাই কি হয়!

পাড়ার বন্ধুরা সহমত পোষণ করে স্হির হলো 

এবার আমরা ঘুগনির দোকান দেবো,

উদ্বৃত্ত অর্থ পাড়ার পূজোতে ব্যয় করবো,

আমাদের রথ কাঁধে বয়ে নিয়ে যেতে হয়

থাকে না জগন্নাথের পরিবার!

থাকে রাধাকৃষ্ণ!

বিস্মিত হলেও এটাই সত্য !

ঘুগনি বেচা প্রায় শেষের পথে 

চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে,

বদবুদ্ধি মাথায় খেললো!

নিয়ে আসা হলো গরম জল 

মেশাতেই ঘুগনির উচ্চতা বাড়লো!

মানুষের খাওয়ার চাহিদা মিটলো 

তবু যেন মনে খচখচ রয়েই গেলো,

ভাবলাম এভাবেও মানুষকে 

বোকা বানানো যায়!

আমার কথাটি ফুরালো নটে গাছটি মুরোলো!






______________________________________

শুক্রবার, ২০ জুন, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—৩।। রথযাত্রা ও বৃষ্টিধারা — গোবিন্দ মোদক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—৩।।



রথযাত্রা ও বৃষ্টিধারা

গোবিন্দ মোদক


বুক পকেটে বর্ষা নিয়ে বের হয়েছি 

রথতলার উদ্দেশে —

টগর হাসনুহানা স্নান সেরে সতেজ; 

কচুবনে ব্যাঙেদের মহোল্লাস;

ওরা জানে না আজ মানুষদের রথযাত্রা এবং 

জিলিপি পাঁপড় ঘুঘনির জমকালো আয়োজন;

ভিজে মাথায় রথের দড়ি টানার ইতিহাসও

ওদের নিতান্তই অজানা;

তবু সৃষ্টিসুখের উল্লাসে ওদের বৃন্দগানে

মাতোয়ারা হরিহরপল্লী পেরিয়ে 

আমি পৌঁছে যাই কাঙ্খিত রথতলা প্রাঙ্গনে। 

ইতিউতি জলকাদা। দোকানীরা বিভ্রান্ত। 

পুণ্যার্থীরা এলোমেলো পদক্ষেপে দিশেহারা।

ওদিকে রথারূঢ় জগন্নাথ নির্বিকার। 

বলরাম, সুভদ্রা চেয়ে থাকে দূরে… । 

ধূপের গন্ধে পূজারীর হিসাবনিকাশ 

অনেকটাই এলোমেলো।

মাইকের গান ছাপিয়ে বাজ পড়ে ক্কড়-ক্কড়!

ছিপছিপে বৃষ্টি এখন মুষলধারা।

রথযাত্রা আর বৃষ্টিধারা একাকার হয়ে যায়।

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

প্রতিদিন বিভাগ।। ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—২।। রথযাত্রা — সুব্রত চৌধুরী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—২।।





রথযাত্রা 

সুব্রত চৌধুরী 


ইলশেগুঁড়ি বিষ্টি ভেজা

কালো পিচের পথ,

মোক্ষলাভের  আশায় ভক্ত

টানে প্রভুর রথ।


রথের ভেতর বসে আছেন 

জগৎ প্রভু ওই,

হাতে হাতে বিলোয় প্রসাদ 

নকুলদানা খই।


জগৎ প্রভুর ছবিখানি

ফুলে ফুলে সাজে,

হরিনামের সুরে সুরে 

খোল করতাল বাজে।


নোলক নাকে সুভদ্রার ওই

হাসিমাখা মুখ,

রথের দড়ি টেনে ভক্ত

পায় যে অপার সুখ।


রথের চাকা কাদা মাখা 

বৃষ্টি নামে ঝুপ,

জগৎ প্রভুর আশীষ পেয়ে 

ভক্ত খুশি খুব।

বুধবার, ১৮ জুন, ২০২৫

অঙ্কুরীশা-র প্রতিদিন বিভাগে শুরু হল... ।।জুন সংখ্যা।। ।।বিষয় -' রথযাত্রা'—১।। রথের মেলা -সুধাংশুরঞ্জন সাহা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুন  সংখ্যা।। 

।বিষয় -' রথযাত্রা'—১।।




রথের মেলা

সুধাংশুরঞ্জন সাহা

মিতালি শোন আমার সাথে
রথের মেলা যাবি?
মাটির শাঁখ খেলনা গাড়ি
নানা রকম পাবি।

লাল জিলিপি বাদাম ভাজা
কুলপি গজা পাবি,
মেলার মাঠে বসে বসেই
দই ফুচকা খাবি।

মাকেও বল আজ বিকেলে
রথের মেলা যাবো,
তুমিও চলো তোমার সাথে
পাঁপড় ভাজা খাবো।

রথ টানবে অনেক লোক
বাজবে ভেঁপু বাঁশি,
গড়গড়িয়ে এগোবে রথ
সবার মুখে হাসি।