লেবেল

কবিতায় শ্রদ্ধাঞ্জলি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতায় শ্রদ্ধাঞ্জলি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২

অঙ্কুরীশা-র পাতায় প্রকাশিত হল সুর সরস্বতী লতা মঙ্গেশকরকে কবিতায় শ্রদ্ধার্ঘ্য ।। নিবেদনে — বাবলু গিরি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।

 





সুর সরস্বতী লতা মঙ্গেশকরকে কবিতায় শ্রদ্ধার্ঘ্য 

বাবলু গিরি 


সুরসুন্দরী লতা মঙ্গেশকর

                         

                       

এ এক পরিক্রমা ছিলো সুরসাধনার।

অবতার ছিলেন সুরের।

ছড়িয়ে বিছিয়ে রেখে গেছে প্রাণের গান।

একেকটা গানের এক একেকটা ইতিহাস,

একেকটা স্বপ্ন ছড়ানো মধুরতা।

আহা এ রত্নকন্ঠ কেন চলে গেল?

এখন কি করি এই রত্নগর্ভাকন্ঠের?

শুধু কি হৃদয়ে বাজিয়ে যাবো ঐ মুগ্ধস্বর?

না কি প্রতিটি গান হবে সঙ্গীতের পরিক্রমা?


এ এক পরিক্রমা ছিলো শব্দের বাগানে,

মহাসঙ্গীতের।

এসো অবগাহন করি, সঙ্গীতসরোবরে।

ঐ যাচ্ছেন সুরসুন্দরী মহা পরিক্রমায়।

এসো তাঁর সুরে সুর মিলাই, গাহি জয়গান।

প্রণাম রত্নকন্ঠী, সুরসুন্দরী লতা মঙ্গেশকর।









মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

অগ্নিযুগের আজ ১১ই আগস্ট।। বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু'র ১১৪তম আত্মবলিদান দিবস।। অঙ্কুরীশা-র পাতায় কবিতায় শ্রদ্ধাঞ্জলি— আরণ্যক বসু ।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 



অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু'র

                    ১১৪তম 

            আত্মবলিদান দিবসে 

            কবিতায় শ্রদ্ধাঞ্জলি 



ক্ষুদিরাম, তোমাকে 

আরণ্যক বসু 



("দশ মাস দশ দিন পরে,জন্ম নেবো মাসির ঘরে..."


ছেন্দা পাথরের সেই ছায়া নির্জনে তুমি,

তমলুকের হ্যামিল্টন ইসকুলের গেটে তুমি,

আর,বাগানের শত ফুল ফুটে ওঠায়, শিশু সারল্যে,

প্রতিজ্ঞার প্রস্তুতিতে,আকাশের মতো হৃদয়ে তুমি,তুমি!


ফাঁসির মঞ্চে অমন জীবনের গান কোথায় শিখলে  বন্ধু?


আমার ভালোবাসা, তোমার খাটো ধুতির নীচে,

ভারতবর্ষের ধুলো মাখা পা - দুটো ছুঁতে চায়,পারে না।

কী করে পারবে?প্রণাম  করতে যোগ্যতা লাগে,জানি।

আমি তাই তোমার উন্নত শির ছবির মুখোমুখি হই না।



আপাদমস্তক  সাম্রাজ্যবাদ তোমাকে বাঁচিয়ে রাখবার

রাস্তায় হাঁটেনি।স্বাভাবিক। স্বাভাবিক? 

লুঠেরা, প্রতারকরা না এলে,ভারতবর্ষ কি অন্ধকার থাকতো?

মানি না,মানি না আমরা,তুমি নেই!ফাঁসির আদেশ মানি না।

তুমি আমার এগারো - আগস্টের সারা আকাশ শ্রাবণে শ্রাবণে...

তুমি আছো,হ্যাঁ তুমি আছো,ছেলেবেলা -মেয়েবেলার নিষ্পাপ  পৃথিবীতে।



একটার পর একটা অভিমানের ঢেউ লুটিয়ে পড়ছে, 

বাংলার উপসাগরের সোনালি সৈকতে।

 পূর্ব  দিগন্তের দিকে অপলক তাকিয়ে 

এক চিরদিনের আঠারোর যৌবন। 

গলায় খুব হালকা ও নিখুঁত  বৃত্তের মতো দাগ।

ভীষণ চেনা মনে হচ্ছে তোমাকে বন্ধু !


একটু ছুঁতে পারি তোমাকে ?







আরও পড়ুন 👇🏾👇🏾




https://wwwankurisha.blogspot.com/2020/08/blog-post_10.html