লেবেল

জন্মাষ্টমীর কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জন্মাষ্টমীর কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

জন্মাষ্টমীর কবিতা —২ ।। ননী চোরা — পরমেশ্বর গাইন।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






জন্মাষ্টমীর কবিতা —২



ননী চোরা

পরমেশ্বর গাইন



সকল নারীর আপন ছেলে

অষ্টম গর্ভে দেবকীর কোলে

কংসের ত্রাস যশোদার কৃষ্ণ

এসেছে অবতারে বিষ্ণু। 


মানব প্রেমে বিশ্ব জনে

রোহিনী নক্ষত্রের শুভক্ষণে

ভুমিষ্ঠ দূরন্ত সে গোপাল

কেটেছে কংসের সুর ছন্দ তাল। 


পাশবিক দানবীয় নগ্নতা

মুছে মানুষের জন্য মানবতা

কৃষ্ণ প্রমের ইতিকথা

সৃষ্টির মাঝে ছড়িয়ে গেছে এ বারতা। 


আয়ন ঘোষের রাধা

সে যে কৃষ্ণ প্রেমে বাঁধা

ননী চোরা যশোদার ছেলে

আজ ঘরে ঘরে মায়ের কোলে দোলে। 


শ্বাশ্বত শান্তি সুখ সাগর

কৃষ্ণ নামে ভরপুর... 

 

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

জন্মাষ্টমীর কবিতা।।শুভ জন্মাষ্টমী - দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



জন্মাষ্টমীর কবিতা —১



শুভ জন্মাষ্টমী

দুরন্ত বিজলী

এখন এই অসুস্থ সময়ে তুমি আবার
পৃথিবীর কোলে আসো ঠাকুর।
চারিদিকে কলঙ্ককালো,
মানুষ আপাত মানুষ ভেতরে অমানুষ,
একটু হলেও অধিকাংশ মানুষের ভেতর তা আছে।
হৃদয়ে শুভ চেতনা প্রোথিত করো হে কৃষ্ণ!
আগুন ও জলের উষ্ণতা স্বাভাবিক হোক।
বাতাসে শীতল স্নিগ্ধতা আসুক।
পৃথিবীর পরিবেশ স্বাভাবিক ও বৃষ্টিতে
সবুজ সৌন্দর্যময় হোক।
তোমার প্রেমের বাণী আজ বাণিজ্যে স্থান।
হৃদয়ে রোপন কর ঠাকুর।
ভালোবাসার বড় অভাব।
মধুর বন্ধুত্বের বন্ধন দৃঢ় হোক
তোমার এই শুভ জন্মদিনে।