লেবেল

কাব্যগ্রন্থ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাব্যগ্রন্থ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

হৃদয়ে প্রেমের ঋণ/বিমল মণ্ডল




আক্রোশ 
বিমল মণ্ডল 

পাহাড়  ধসে ফেলি আক্রোশে 
জঙ্গলে  আগুন  জ্বালিয়ে হাসি
বিরহের মুখে  স্বপ্নকে করি জয়ী
পাহাড় থেকে  জঙ্গল  করে অট্টহাসি 
ভুলে গেছি এতো দ্রুত  আমি ছলনাময়ী। 

জোয়ারের  জলে এতো বেনোজল 
জেনেও চুপচাপ  ছিলাম কতদিন 
ভূকম্পনে ধসে গেল সব ফল
পুরনো  স্মৃতি ফিরাবে না আর মন। 

ফিরে এলাম প্রেমাহত পাখি একা
অসময়ে ঝড় ছিল  বিদায়ের  সেই রাতে
জঙ্গল  আজ সাফ, চারদিক শুধু ফাঁকা 
আমার জীবনে  কোকিল ডাকবে  না প্রভাতে। 

ভাষার  খেলা  করেছি নিজ ক্রোধে 
তার প্রতিদানই  পেয়েছি শব্দের  চোখে 
সব হারাবার  আক্রোশে  জ্বলেছি মধ্যে মধ্যে 
আজ আমি বিরহী  রাধা কৃষ্ণের  দুঃখে। 



তুমি
বিমল মণ্ডল 
তুমি যখন  আমার কাছে এলে
তোমার  দুচোখে দেখেছি সীমার মাঝে  অসীম
আমার হৃদয়ে  তুমি ভালোবাসা  দিলে 
রাত্রিময় আকাশে তোমার দান  অপরিসীম। 

বেদনা  আর কষ্টে  গড়া  তোকার শরীর 
চিন্তার  মাঝে খুঁজে  পেয়েছো আমায়
তুমিই প্রতীক  আমার পৃথিবীর 
প্রতিজ্ঞাবদ্ধ  আমি শরীরের অর্ধেক দেবো  তোমায়।

কতবার  তুমি আঘাত  খেয়েছো কাঁটার 
কতবার  তুমি  ধরেছো বেদনার গান
হৃদয়ে  শূণ্যতার   সুর পেয়েছো কতবার 
তোমার সান্নিধ্যে  আজ পেয়েছি অপরূপ  ঘ্রাণ। 

জীবনে  ধরে রাখো জয়ের সাক্ষর
এ তোমার সব চেয়ে বড়ো পাওয়া 
আমি তোমার হয়ে করবো  ঝঙ্কারমুখর
তোমার কাছে শুধু  এই টুকু  চাওয়া । 



অন্ধকার থেকে আলোর  পথে  এলে 
তোমার মুখে  তবুও  মধুর  অস্ফুট সুরে
অস্থির অবগাহনে ডুব দিয়ে তুমি গেলে। 


যা কিছু তুমি- আমি ভাগ করে নেবো 
আমার ভালোবাসায়  খাদ নেই জানো
তাই আমি   তোমায় সাথে  পত্রপুটে খুঁজে  যাবো 
যেখানে  তুমি তোনার স্পর্শে ভালোবাসা দেবে। 













আত্মকেন্দ্রিক 
বিমল মণ্ডল 

অন্ধকারে জ্বলে ওঠে গগনচুম্বী  স্বপ্ন 
জেগে ওঠে মনে কত বাসনার ঢেউ
আমি পাবো না কিছু দেখিনি তা দুঃস্বপ্ন 
আমি ছাড়া এ আকাশ পাবে না কেউ। 

আকাশের  সব তারা মিটিমিটি  করে তাকায় 
আমার কাছে  একথা ধ্রুব অবশ্য 
আকাশে  বসে তারাদের কতকথা জানায়
দূর থেকে দেখবে আমায় প্রকাশ্য।

পাহাড়, নদী , জঙ্গল পেরিয়ে আমি যাবো 
কু-রুচিতে থামবো  না আর মোটে
দেখবে সবাই আমায়, সে কথাটা  ভাবো
মাটি থেকে  আকাশ  কত ফুল ফোটে । 






পিঁপড়ে 
বিমল মণ্ডল 

পিঁপড়ে  পিঁপড়ে এদিক শুনো ভাই
তোমার অতো বদবুদ্ধি আমাদের মধ্যে নেই
মাঝেমধ্যে অকারণে ঢুকে  যাও চটপট 
ঠান্ডা মাথায় কোপ মারো বেশ কটকট। 


সাবধান বলি ভাই শোনো বলি কথা 
তোমার কারণে কেন লোকে পাবে ব্যথা? 
ভালো আছো ভালো থেকো শান্তির  দেশে
সুযোগ বুঝে কোপ মারো এ কোন ছদ্মবেশে? 




আমি চলে যাচ্ছি
বিমল মণ্ডল 

আমি  যাচ্ছি, নদীর পর সমুদ্রের  পাড় ধরে
কত জলচ্ছ্বাস,  পাখিরা  দেশ -বিদেশে  উড়ে
মাঝমাঝে  শোনা যায়  জাহাজের সাইরেন 
মাঝিরা  মাঝধরে ভাটিয়ালি  সুরে গান ধরেন।

আমার   ক্লান্ত  অপরিশ্রীয়মান সেই হাঁটা পথে 
আমি চলে যাচ্ছি  তোমার থেকে দুরত্বের সাথে 
তবুও  আমার চলে যাওয়া  কিছুতেই  শেষ নয়
তোমার ভালোবাসার ঘরে বসে থাকি প্রতিক্ষায়।     

বাতাসের  সাথে কথা  বৃষ্টির সাথে কথা বলে
আমার  দিকে চোখ ফেরাতেই তুমি দেখলে 
আমি দেখলাম   তুমি যাচ্ছো সময় ভরে ভরে
আমি হাঁটছি নদীর  পর সমুদ্রের  পাড়  ধরে।

আমি যাচ্ছি অস্থিরতা, কান্না শুনতে শুনতে
আমি যাচ্ছি চৈতন্যময়  হৃদয়ের বান ভাঙতে 
তবু্ও  তোমার থেকে চলেছি অনেক দূরে    
আমার দিকে ফিরেও চাওনি তুমি একেবারে।      








হতাশার গল্প
বিমল  মণ্ডল 

আমার স্মৃতি  জেগে ওঠে রাতের অকূল অন্ধকারে
অবোধ্য  বিলাপ গল্পের নদীটা মেশে গভীর সমুদ্রে 

রৌদ্রস্নাত নির্জনতা শূন্য মরুময় চারদিকে
এমনই ভাবে ভুলে  থাকা যায়,পরিপূর্ণ ভালোবেসে
দূরে  গেলে আমায় ফেলে অনেক অনেক দূরে   

আমার নিবিড় আত্মায় তোমার কথামালা,
 তোমার প্রীতি বন্ধনে, স্মরণ পাতায় 


তোমার  সামনে অসংখ্য  বিপ্লব পুঞ্জীভূত
 আর  পরীক্ষার  প্রশ্ন পত্র  হাতে
তুমি জেগে  শান্তির  লালিত বানী শোনাও আমায়।

সময় বলে দেয় দিগন্ত রেখা ধরে 
সমুদ্রের  অগাধ গভীরে 
  সমস্ত  দুঃখ  হতাশায় কাটে দিন-রাত । 


 






প্রায় আকাশ  পেরিয়ে
বিমল মণ্ডল 

ছাউনি  ঘেরা  মাটির  দেওয়াল ঘেরা
তার মাঝে   আকাশ পেরিয়ে চাঁদের  বাড়ি
জানালা  থেকে  একটুকরো  আলো 
 বাড়িময় ছড়িয়ে 
উঠানের পাশে পুকুরের জলে ভাঙ্গা চাঁদ 
মাছেদের সাথে খেলা  করে 



এই রাতে নীল আকাশের  নীচে 
তুমি আর আমি
ঝোড়ো  রাত, চাঁদিনী  বাতাসে 
উন্মত্ততার ভেতরে 
তোমার অফুরান ভালবাসার বাতাস 
আমার হৃদয়ে  আসে 
এই উন্মুক্ত আকাশে।   

 






দায়বদ্ধতা 
বিমল  মণ্ডল 

এই দায় আমার, একেবারে নিজস্ব 
তোমার জন্য এইটুকু... 


আমার চেতনায় তোমার পদচ্ছায়া 
তোমার জীবন  যেন  অনন্ত  স্বপ্নের  প্রতিচ্ছবি 
 বিষাদের সুর বাজে হৃদয়জুড়ে  
দায়বদ্ধতা শুধু আমার
 
মনে হতে পারে তোমার  - এ শুধু বিলাপের  ভাষা
তুমি অনেক দূর  আমার কণ্ঠস্বর  শুনবে 
চিৎকারে  নিস্তব্ধতা  আনো
তোমার ইতিহাস  বলে দেবে মরুভূমির  যন্ত্রণার  কথা 
তাই তোমার পাশে আমি 
দায়বদ্ধতা নিয়ে জেগে আছি 
সুদূর অনন্তকাল।    
 





পরিপূর্ণ  এই সকাল 
বিমল  মণ্ডল 

ঠান্ডা  হাওয়া  মদমত্ততায় ভরে ওঠে  
এই প্রখর গ্রীষ্মের  হৃদয়
ভ্রাম্যমাণ  বাতাস গাছেদের শরীরী স্বাদ নেয় 
মাঝেমধ্যে  ঝোড়ো  হাওয়ায় মেঘেরা দোলা খায় 
পাখিরা   বাসা ছেড়ে খাওয়ারের খোঁজে 
গ্রীষ্ম  বাতাস ঠেলে সুরের মূর্চ্ছনায় নতুন আভাসে

শুকনো  পাতাগুলো  ঝরে পড়ে বিরহে 
এ সকাল দুষ্টু  রোদের    পরিপূর্ণ 
 সকালের  স্নিগ্ধতা  পাখিদের  ডানায় আর গাছেদের শাখায় শাখায়  মেঘেদের  ঘ্রাণ। 






উপেক্ষা 
বিমল মণ্ডল 

কি ছিল তোমার  ভালোবাসায়?
যেখানে  মন ধেয়ে যায়  নতুন  এক পৃথিবী  তৈরি করে 
আমার ভালোবাসায় কার্পণ্য  ছিলো  না 
কারণ  আমি শিখিনি  এই ভালোবাসা 
তোমার আবিল দৃষ্টিতে  সমস্ত বোধের  উৎস গ্রাস করে প্রেম

কিন্তু  তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি
যদি তুমি সে প্রেম দূরে  সরিয়ে দাও

আসলে ভুলে যাওয়া, আর মনে রাখা  এক আপেক্ষিক  ভাবনা 
মাপকাঠি  নির্ণয়  হয় তা 
উপেক্ষা করা আর উপেক্ষিত  হওয়া দুটো  মনের প্রাণে জাগে
সময় উপেক্ষা করে আমাকে 
তোমার অপেক্ষায় 



তোমার সাথে বেঁধেছি  আমি 
কত শব্দের  সংসার। 




ভালোবেসে নিজেকে কাঁদাই
বিমল  মণ্ডল 

সরলতা  খোঁজে  ভালোবাসার সন্ধান 
সুযোগ  সন্ধানীরা  সেই অপেক্ষায় 
মনের ছোঁয়ায় বেড়ে উঠে আশা   
সময়ের অল্প পরিসরে  

তুমি যেখানেই  স্পর্শ  রাখো তা আমার শরীর 
আমার চোখে ঈশ্বর  দেখি
নির্দিষ্ট আসনে তোমায় স্মরণ করি   

তুমি যেখানে  হাত রাখো, সেখানে  আমার হাত হয়ে ওঠে  রক্ত জবাফুল 
তুমি যেখানেই  ঠোঁট  রাখো
সেখানেই  আমার চুম্বন 

অথচতোমার শরীর  থেকে  প্রবল  অযত্ন  ঝরে 
তোমার চোখের থেকে জ্বলন্ত আগুন
ঠিকরে ঠিকরে পড়ে

এতো কালো মনে
তুমি বিশ্বাস কেড়ে নিলে

ভালোবেসে নিজেকে কাঁদাই।    







একটা  গরমের  সন্ধ্যা 
বিমল মণ্ডল 
 
সারাদিন   রোদ  অকথ্য  অত্যাচার  করেছে 
সারা পাড়া জুড়ে
গৈরিক  বসনে বড়ো  বাঁধের ধারে 
খিরিশ গাছের গায়ে হেলে 
কমলালেবুর মতো  ক্লান্তির  আলো  ছড়িয়ে দেয় 

সন্ধ্যা  হয়ে আসে সারা পাড়া  জুড়ে 
পাড়ার ছেলে , বৌ, বুড়ো, বুড়ী রা শরীরে গরম  মেখে 
অশ্বত্থ গাছের নীচে  ভীড় করে 
থমথমে  বাতাস নির্জনতা  আনে
অসম্ভব  গরমে সারা পাড়া জুড়ে 
হেঁটে হেঁটে  বাতাস খোঁজে  সারা সন্ধ্যায় 
রাত বাড়ে 
গভীর  অন্ধকারে  নক্ষত্রের  নীচে  
উত্তপ্ত  গরমে সারা রাত জেগে 
পুরো  পাড়া। 



প্রেম বন্দনা 
বিমল মণ্ডল 

হয়তো  তুমি যতটা  কাছে আছো
ততটা দূরেও  তুমি 
সকালে  পাখিরা উদাস সুরে বলে
বনের কুসুমগুলো ঘিরে,আকাশ মিলে বলে
ভালোবাসা বেঁচে  আছে  তোমার সাথে সাথে

বসন্ত  মাখানো  শরীরে 
তোমার চোখে  চোখ রেখে 
লিখে যাই  প্রেমের  কাব্যখানি

ঋতুময় নারী হয়ে গিলছে 
আপাদমস্তক  ভালোবেসে 

আমি তাই লিখে যাই আজও 
প্রেমের  সহজপাঠ।






চিঠি
বিমল  মণ্ডল 

বুকের  ভেতর কঠিন  পাথর 
কান্না  হয়ে  আসে না আর
স্বপ্ন  গুলো  নাচতে  থাকে 
হৃদয়  ভাঙা  চিঠির  ডাকে
তোমার মতো  কঠিন চিন্তা 
আমার মনে ভাসে কি তা? 
ভাবার মতো  ভাবতে পারো তুমি
এ সব  চিঠি দেখছি শুধু  আমি
তুমি দিতে পারো নতুন পথের  দিশা 
তোমার চোখে  দেখেছি নতুন আশা 
খুঁজতে  থাকি চিঠির প্রতি শব্দে  শব্দে 
হৃদয়ের  কঠিন  পাথর  পড়েছে  না-কি  জব্দে। 



দুঃখের  চিহ্ন 
বিমল মণ্ডল 

দুঃখ  তো আমার সেই জন্ম থেকে 
মা - বাবা কে দেখেছি দুঃখের  পাহারা  দিতে 
দুঃখের  স্লোগান  আমার নিজ মুখে 
দুঃখের  চিহ্ন  আমি নিজে

দুঃখ  আমার জীবনের  মৌলিক  কাহিনী 
দুঃখ  আমার  মায়ার আঁচল 
দুঃখ  আমার  বাবার নিত্য সঙ্গী 
আমার শৈশব  বলে কিছু  নেই
আমার কৈশোর  বলে কিছু  নেই 
আমার যৌবনে  দুঃখের  পাহাড়  - পর্বত স্তুপ
আমার শরীরে  প্রতিটি  হাড়ে দুঃখের  চিহ্ন 
 
আপাতমস্তক নিখুঁত  আঁকা দুঃখের  চিত্র

আমার দুঃখের  সাথে মনের সুখ জড়িয়ে
সুখের  কামনায়  দুঃখকে লালন  করি

আমার এক একটা  দুঃখ স্যাঁতসেঁতে  দেশলাইয়ের  কাঠি

আজও  আমি প্রতি  পাঁজরে  সাজিয়ে  রেখেছি দেশলাই  বাক্সের মতো প্রতিটি  দুঃখকে 

দুঃখের  চিহ্ন  আমার শরীরের ভাঁজে ভাঁজে 
যেখানে  সুখ অতিথি দুঃখের  দরজায়। 






রক্তপ্রবাহ 
বিমল  মণ্ডল 

প্রায় দু'মাস ওরা  আমার দেহ থেকে বোতল  বোতল রক্ত সিরিঞ্জে  নিয়েছে
আমাকে অপমানে অপমানে নিঃসঙ্গ  অন্ধকারে রেখেছে 
বেঁধে  মেরেছে, অন্যায়ভাবে  দোষী  ছিলাম আমি
ওরা আড়ালে   দোষীদের ঢেকেছে জানেন অন্তর্যামী 
প্রতিবাদী হলে মারে বুকে গুলি
এতো রক্ত দেখে গ্রাম -শহরে শরীর  উঠে দুলি
দিয়েছো সমস্ত পৃথিবী  কাঁপিয়ে  সমস্ত মানুষ  আজ পথে পথে 
আজ এই শপথে দাঁড়িয়ে  শপথ  নিলাম থাকবো এদের সাথে সাথে
আর নয় এদেশে  রক্ত প্রবাহ 
আজ থেকে আসবে নতুন  আবহ।




দেখে হাঁটতে  শেখো
বিমল মণ্ডল 


অজানা  রাস্তা , এবড়ো খেবড়ো  পথ, অন্ধকার  সময় দেখে  হাঁটতে  হয়
না বুঝে  হাঁটা বিপদসীমার নীচে নামে
মাথার  মধ্যে  কিছু শয়তানি  ভাবন বাদ না দিলে 
চূর্ণ  বিচূর্ণ  হয়ে যায় মাংস পেশি
চোখ, কান ঠিক রেখে  চলতে গেলে
সামনের  দিকে  দেখে  হাঁটতে  হয় 

শত্রুর  দল চারধারে আজ 
পা ফসকে খাদের নীচে
ভালো  মন্দ যাচাই করে 
সাহস ভরে যাও এগিয়ে 

দেখে  হাঁটতে  শিখুন  
পথগুলো  সব জেনে বুঝে  
হাঁটতে  হবে সাবধানে। 






ইউক্যালিপটাসের হাহুতাশ 
বিমল মণ্ডল 


মোরাম রাস্তার  দুপাশে ইউক্যালিপটাসের অচেনা  সংকেত 
মোবাইলে দুর্বোধ্য গলা 
খাঁ খাঁ  করছে মাঠ
বাতাসে ছড়িয়ে  পড়ছে হাহুতাশ 
সংকেতবহ  কিছু  বার্তা  ঘিরে ধরে

সবুজ পাতায় বিষাদের  হাহুতাশ 
দিনের  শেষে  শুকনো পাতাগুলো বাতাসে  হাহাকার করে অন্ধকারে  কাঁদতে কাঁদতে সারা পথে ভেসে বেড়ায়

অচেনা  মানুষের  অকস্মাৎ হাঁটা চলা দেখে
হাহুতাশ  আরও  বেড়ে চলে 
নিজের মতো করে হাওয়ায়  আনন্দে আর হৃদয় নাচে না

আসলে ইউক্যালিপটাসের হাহুতাশ  নয় 
এ হাহুতাশ  আমার 
আমার জীবন  আর ইউক্যালিপটাসের জীবন 

একই হৃদয়ে  একাকার হয়ে আছে।






ভুলতে  ডুবে  আছি
বিমল  মণ্ডল 

নদী বোঝে  সময় যাপনের  কৌশল 
গাছ বোঝে  বাতাসের  সাথে  বিবাদ
শুধু  আমি বুঝি না  আমার ভালো -মন্দের সঠিকটা 
আসলে  বিশ্বাস আমাকে দৈব শক্তি দেয় 
যার ফলে চেনা - অচেনা  মানুষের কাছে হৃদয়  অর্পণ করি
ঠুনকো  সম্পর্ক  ভেবে ছুঁড়ে  ফেলে 
কাঁচের  চুড়ির  মতো  সম্পর্ক  ভেঙে  যায় 
তবুও  আশা নিয়ে ভালোর  পথে পা বাড়াই
সেই পথ পিচ্ছিল  আর কাঁটা ময় হয়ে ওঠে 

কতটা  আমি পেলাম আর কতটা  আমি দিলাম
তা নিয়ে খাতা খুলে বসি
রাত বেড়ে যায় 
নির্জনতা  ঢেকে  আসে
তবুও  ঘুম নেই চোখে 

দিনের  পর দিন আর রাতের পর রাত ঘুমহীন  চোখে  
শুধু  ভুলে ডুবে আছি। 



বৃষ্টির আনন্দে আজ মেতে
বিমল  মণ্ডল 

কত দিন নিরবতা  ছিলো  
জ্বলে পুড়ে  ছারখার  হয়  গ্রাম -শহর 
অসহ্য  গরমে  টিকা দায় হয়ে পড়ে
সবার মনে তিক্ততা  জাগে 

এমন সময় মেঘ অন্ধকার  করে 
ঘনঘন বিদ্যুৎ  চমকায়  
শহর  -গ্রাম আনন্দে  মেতে ওঠে 
অঝোরে  বৃষ্টি  নামে 
ঝড় আসে সাথে সাথে 

কত দিন পরে এমন খুশি 
মানুষের  মনে দেখা যায়

সেই বৃষ্টির আনন্দে  আজ মেতে  আমরা সবাই।





নদীর  কান্না
বিমল মণ্ডল 


জোয়ারে  নদীর  জল  ফুলে ফেঁপে  ওঠে 
নদীর  বুকে অচেনা  সংকেত  
কত যন্ত্রণা  নিয়ে সমুদ্রে  মেশে আবার ভাঁটার টানে 
কান্না নিয়ে ফিরে আসে
গাংচিল  ঘুরে ঘুরে নদীর  বুকে সুর সুরে গান ধরে
নদী  তবু কেঁদে  যায় 
কত আঘাত , কত ব্যথা  সবই সহে নিরবে
কি করে বলবে কাকে নিজের দুঃখের  কথা 
গোপনে  কেঁদে  যায়  
নির্জন  রাতে  

দিনের পরে রাত আসে, রাতের  পরে দিন 
চেনা মানুষ  অচেনা  হয়
অচেনা মানুষ  আরও  অচেনা 
সব কিছু  ঠেলে  জোয়ার  - ভাঁটার ক্রমে কেঁদে  যায় 
আজীবন  ধরে। 






কবিতার  জন্ম হয়-মৃত্যু নেই
বিমল  মণ্ডল 

আমার কবিতার জন্ম হয় কিন্তু  মৃত্যু  হয় না
কেননা  আমি মায়ের অভাব  কোলাজ
শব্দ   শরীরে   তৈরি  করেছিলাম
আমার মা'কে এবং আমাকে কতজন বাঁকা  চোখে দেখেছে
তা শব্দের  ইতিহাসে  পাওয়া  যায়
আমার কবিতা  আলো - অন্ধকার  ঘেরা 
যা সহজে মানুষ  মিশে যায়

কেই কবিতায় বাহবা  জানায়
আবার কেউ  বদনাম  করে

আমার কোনো  ভয় হয় না
কারন আমার কবিতা  জন্ম হয়, মৃত্যু হয় না 

আসলে প্রতিটি  কবিতায় আমি আমার মতো  করে শব্দ  বসাই 
যেখানে  আমার মা আমাকে 
ভালোবাসতে শিখিয়েছে 
প্রতিটি  মানুষকে । 


 



সন্ধ্যা 
বিমল মণ্ডল 

এবার সন্ধ্যা  নেমেছে 
সারাদিন  রোদের সঙ্গম
গ্রামের প্রান্তে। উদাসীন  মেঘে বৃষ্টির ফোঁটা ফোঁটা অশ্রু 
ইউকেলিপটাশের ভীড়ে
তোমারও অশান্ত  মনে শান্তির  ঘোষণা 
এখনো  সে কথা বলে মোরাম রাস্তার  ধার ধরে 
জৈষ্ঠ্যের মেঘ মন্থর  ধারায় হাঁটে
তোমার  শরীরে  গভীর  অসুখ 
এখনো  তা বলে যায়

সন্ধ্যা  নেমেছে, দিনের ব্যস্ততা   আর নেই তেমন
নির্বাক মাটিতে পোড়া পোড়া গন্ধ ভেসে বেড়ায় 
আমার গ্রামের  পথে পথে
সন্ধ্যায়  কিছুটা  খুঁজে  নিই বিশ্রামের 
তুমি ভালোবেসেছিলে  তোমার সন্ধ্যার  অনুভবে
সারাদিন ভ্যাপসা গরমের  গন্ধই 
আমার সর্বাঙ্গে গ্রামের ব্যথা  বাজে
একে একে শান্তির  ছায়া 
এই সন্ধ্যায় তোমাকে  নিয়ে যায় আমার গ্রামের আলোময় পথে পথে। 



আমি চলে যাচ্ছি
বিমল মণ্ডল 

আমি চলে যাচ্ছি, নদীর পর সমুদ্রের  পাড় ধরে
কত জলচ্ছাসসহ  পাখিরা  দেশ -বিদেশে যায় উড়ে
মাঝমাঝে  শোনা যায়  জাহাজের সাইরেন 
মাঝিরা  মাঝধরে ভাটিয়ালি  সুরে গান ধরেন

আমার   ক্লান্ত  অপরিশ্রীয়মান সেই হাঁটা  পথ থেকে 
আমি চলে যাচ্ছি  তোমার থেকে দুরত্বের ফাঁকে 
তবুও  আমার চলে যাওয়া  কিছুতেই  শেষ হচ্ছে না
তোমার থেকে  হৃদয়  ছিঁড়ে  দেওয়া  আর হলো  না।

বাতাসের  সাথে কথা  বলে, বৃষ্টির সাথে কথা বলে
বাগুইহাটির  দিকে চোখ ফেরাতেই তুমি দেখলে 
আমি দেখলাম   তুমি যাচ্ছো সময় ভরে ভরে
আমি হাঁটছি নদীর  পর সমুদ্রের  পাড়  ধরে।

আমি যাচ্ছি অস্থিরতা, কান্নার  শুনতে শুনতে
আমি যাচ্ছি চৈতন্যময়  হৃদয়ের বান ভাঙতে 
তবু্ও  চলে যাওয়া  শেষ হয়নি 
আমি জানি তুমি আমাকে  পাওনি 

তবুও  আমি যাচ্ছি পথের শেষ  হয় নি
তুমি আমার জন্য আর অপেক্ষা  করো নি
আমার যাওয়া  আর শেষ  হয়নি 
পথের শেষে  পথ আর নেই। 








প্রতিটি  দিন একেই রকম
     বিমল মণ্ডল 

প্রতিটি দিন আমার কাছে একেই  রকম 
পাল্টায় না  শুধু  দিন পাল্টাই
তাই দিনগুলো  করে না আর বকম বকম
ভাবতে থাকি দিনগুলো  সব আমার কাছে একটাই।


জীবনটা বেশ দিনের কাছে বড্ড বেমানান 
তাই দিনগুলো  সব যেন উল্টো  পথে  হাঁটে
দিনের  কাছে আমিই যেন প্রয়াণ
দিন দুপুরে  আমায় নিয়ে চাটে।


হয় না  বলা , বুকের কথা  বুকেই চেপে 
হয় না  লেখা মনের সাথে তা শুধুই থাকে
তোমার চোখ আমায় দেখে মেপে মেপে 
ঘুম আসে না সারারাত  তোমায় ডেকে ডেকে।


তোমার জন্য দিয়েছি সংসার ভাগিয়ে
রাত জেগে খেলছি অক্ষরের কোণে  কোণে 
ইচ্ছে  হয় ভাববো শুধু  তোমাকেই  নিয়ে
সত্যি  বলছি প্রতিদিন  তোমায় পড়ে মনে। 


প্রতিটি দিন আমার কাছে একেই রকম  হয়
তুমি ছাড়া আমার কাছে পৃথিবী শূন্যময়। 





প্রায় আকাশ  পেরিয়ে
বিমল মণ্ডল 

ছাউনি  ঘেরা  মাটির  দেওয়াল বাড়ি 
তার মাঝ দেখা যায়  আকাশ পেরিয়ে চাঁদের  বাড়ি
জানালা  থেকে  একটুকরো  আলো  
সারা বাড়িময় ছড়িয়ে 
উঠানের পাশে পুকুরের জলে ভাঙ্গা চাঁদ 
মাছেদের সাথে খেলা  করে 

আমার জীবনে তোমার প্রকাশ এই রাতে নীল আকাশের  নীচে 
ঝোড়ো  রাত, চাঁদিনী  বাতাসে 
উন্মত্ততার ভেতর  দিয়ে 
তুমি ছড়য়ে আকাশ পেরিয়ে
তোমার অফুরান ভালবাসার বাতাস 
আমার হৃদয়ে  আসে 
প্রায় আকাশ পেরিয়ে। 



উপেক্ষা 
বিমল মণ্ডল 

কি ছিল তোমার  ভালোবাসায়?
যেখানে  মন ধেয়ে যায় যা দিয়ে নতুন  এক পৃথিবী  তৈরি করে 
আমার ভালোবাসায় কার্পণ্য  ছিলো  না 
কারণ  আমি শিখিনি  এই ভালোবাসা 
তোমার আবিল দৃষ্টিতে  সমস্ত বোধের  উৎস গ্রাস করে প্রেম

কিন্তু  তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি
যদি তুমি সে প্রেম দূরে  সরিয়ে দাও

আসলে ভুলে যাওয়া, আর মনে রাখা  এক আপেক্ষিক  ভাবনা 
মাপকাঠি  নির্ণয়  হয় তা 
উপেক্ষা করা আর উপেক্ষিত  হওয়া দুটো  মনের প্রাণে জাগে
সময় উপেক্ষা করে আমাকে 
তুমি উপেক্ষা  করো আমাকে 

কত সহজে ভালোবাসা  উপেক্ষিত  হয়
আমি ভুলে  যাবো যদি তুমি কাছে  এসে উপেক্ষা  করো 

তোমার সাথে বেঁধেছি  আমি 
কত শব্দের  সংসার 

আমি কি ডরাই সখা,ভালোবাসা  ভিখারি  বিরহে? 
আমার প্রেমের  ঘরে এসে উপেক্ষা  করো
তখন  চলে যাবো  আমি অনেক দূরে । 


পরিপূর্ণ  এই সকাল 
বিমল  মণ্ডল 

ঠান্ডা  হাওয়া  মদমত্ততায় ভরে ওঠে  
এই প্রখর গ্রীষ্মের  হৃদয়ে 
ভ্রাম্যমাণ  বাতাস গাছেদের শরীরে  স্বাদ অনুভব  করে
মাঝেমধ্যে  ঝোড়ো  হাওয়ায় মেঘেরা দোলা খায় 
পাখিরা  নিজের  বাসা ছেড়ে ঘুরে বেড়ায় নিজের  মতো করে
গ্রীষ্ম  বাতাস ঠেলে সুরের মূর্চ্ছনায় নতুন আভাস দেয়

শুকনো  পাতা গুলো  ঝরে পড়ে বিরহে 
এ সকাল দুষ্টু  রোদের  থেকে বেশি  পরিপূর্ণ 
যেখানে সকালের  স্নিগ্ধতা  পাখিদের  ডানায় আর গাছেদের শাখায় শাখায়  মেঘেদের  ঘ্রাণ  ঘুরেফিরে। 





ভালোবেসে নিজেকে কাঁদাই
বিমল  মণ্ডল 

সরলতা মনে খোঁজ  করি ভালোবাসার সন্ধান 
সুযোগ  সন্ধানীরা  করে অপব্যবহার 
সহজাত প্রবৃত্তিতে  আমি হাঁটি
তুমি  একাত্মতা  অনুভবে 

তুমি যেখানেই  স্পর্শ  রাখো তা আমার শরীর 
তোমার  চোখের  সামগ্রী  নিয়ে ফিরে ঘরে 
অথবা  ফিরি না ঘরে
ভালোবাসার সৌজন্য  আজ  আমি চতুর্দিকে শূন্যতা  অনুভব করি 

তুমি যেখানে  হাত রাখো, সেখানে  আমার হাত হয়ে ওঠে  রক্ত জবাফুল 
তুমি যেখানেই  ঠোঁট  রাখো
সেখানেই  আমার চুম্বন 

আর তোমার শরীর  থেকে  প্রবল  অযত্ন  ঝরে যায়
তোমার চোখের  ছায়ায় প্রতিদিন যাযাবর  হয়ে ঘুরিফিরি 
তুমি সব কেড়ে নিলে 
আমি উদাসীন  হয়ে ঘুরে বেড়াই

আমি তোমার আশায় 
তোমার কাছে হাত রাখি
তুমি সরিয়ে দিলে অসীম  শূন্যতার দিকে। 

আজ আমি শুধু  একা
ভালোবেসে নিজেকে কাঁদাই 
যা নিয়েছো কেড়ে
বিন্দুমাত্র  আমায় তা দিলে না ফিরে।





 


দু মিনিট 
বিমল মণ্ডল 

কত দু'মিনিট  পেরিয়ে 
কত ঘন্টা  হাঁটছে সামনে
তবুও  হিসেব মিলাতে পারি না 
সময়ের
বুদ্ধি টা বড্ড কাঁচা  অঙ্কে
ভূগোলের  সময় সূত্রও বুঝি না তেমন

তোমায় বিশ্বাস করে সময়ের কৌশল  শেখার  নেশায় 
এতো সময় বসে থাকা
আর কত সময় ফাঁকা  মাঠে গরমের  স্রোতে বসে থাকবো বলতে  পারো?

আর কত দু'মিনিট! 

অন্ধকার  নির্জনতা  জোনাকির ডাক
দু'মিনিট  আমায় ভালোবেসে বসে আছে
তুমি আর কত দু'মিনিট  নেবে?
কথাটা এদের কাছে যে রাখতে হবে। 

 শুধু  দু'মিনিট  পরে! 



একবার  ডাকো
বিমল  মণ্ডল 

এই পৃথিবী  বা পৃথিবীর বাইরে 
যেখানেই  আমি থাকি না কেন
তুমি ডাকলেই ফিরে আসবো 
তুমি শুধু  একবার  ডেকো 
সত্যিই  বলছি আমি ফিরে আসবো 
সম্বল  সহায়হীন  -আমি একা
একমাত্র  আমার সম্বল  তুমি

এই পৃথিবী  আমার কয়েক দিনের  চেনা  - জানা 
তোমার  চোখ আমার শরীরে  নতুন ছায়া পড়ে 
তোমার প্রেম আমাকে দিন - রাত পাগল করে
তোমার বলা গল্প এখনো  স্মৃতিতে 
তবুও  তুমি মুখ ফিরিয়ে  
আকাশে বসন্ত  বাতাসে 
কিসের হিসেব কষছো? 

তুমি একবার  ডাকো 
আমি তোমার কাছে ফিরে আসবো । 





নদীর  কান্না
বিমল মণ্ডল 


জোয়ারে  নদীর  জল  ফুলে ফেঁপে  ওঠে 
নদীর  বুকে অচেনা  সংকেত  
কত যন্ত্রণা  নিয়ে সমুদ্রে  মেশে আবার ভাঁটার টানে 
কান্না নিয়ে ফিরে আসে
গাংচিল  ঘুরে ঘুরে নদীর  বুকে সুর সুরে গান ধরে
নদী  তবু কেঁদে  যায় 
কত আঘাত , কত ব্যথা  সবই সহে নিরবে
কি করে বলবে কাকে নিজের দুঃখের  কথা 
গোপনে  কেঁদে  যায়  
নির্জন  রাতে  

দিনের পরে রাত আসে, রাতের  পরে দিন 
চেনা মানুষ  অচেনা  হয়
অচেনা মানুষ  আরও  অচেনা 
সব কিছু  ঠেলে  জোয়ার  - ভাঁটার ক্রমে কেঁদে  যায় 
আজীবন  ধরে। 







একা 
বিমল  মণ্ডল 
খোলা  মাঠে যেন এক
পৃথিবী  রচিত  হয়
চক্রাকারে সমর্পিত স্থির, ধীর  শরীরে  আমায় বড্ড  ক্লান্ত  করে
সবার স্বার্থ  মিটে গেলে 
ছেড়ে চলে যায় অনেক দূরে 

একা আমি সুড়ঙ্গের মতো। 
সব একে একে ছেড়ে গেল আমাকে
আর আমি যখন  আর্ত হয়ে উঠি
সুগভীর  রাতের  ক্ষুব্ধ  বিক্ষোভে 
আমার নতুন  অস্তিত্ব  ধূসর  গ্রামে ছুঁয়ে  যায় 
আমার সামান্য  চাওয়া- পাওয়া 
আমার বিবর্তমান পথ
আমার সাথে থাকে ক্লান্ত ও অসীম  বেদনা। 




ভাসমান
বিমল  মণ্ডল 

আমি সাঁতার  জানি না 
নদী , সমুদ্র  তো আছেই 
পুকুরেও তা পারি না

অসম্ভব  ভাবে সবাই তাকিয়ে 
আমি লজ্জিত  হই 
না পারার বেদনা  আমাকে 
বারবার  উসকে  দিচ্ছে 
যে পারতে হবে।

উৎসাহ  গুলো  বারবার 
পূবে - পশ্চিমে ঘিরে ধরে 
আমি সামগ্রিক  চেষ্টা করি

ঘুরেফিরে  বারবার  সাঁতারকে আমার শরীরে  অনুধাবন  করি 
প্রথমে  পুকুর , তারপর  নদী, অবশেষে  সমুদ্রে 
যা আজও  সাঁতার  কেটে চলি আমার সমুদ্র রূপ  কবিতায় । 




হৃদয়ে প্রেমের  ঋণ 
বিমল মণ্ডল 

প্রায় হৃদয়  ছড়িয়ে,ভাঙা প্রেম
বসে আছে কতগুলো  হৃদয়ের মানুষের  মাঝে
বর্ষার ব্যাঙ ডাকা মাঠে
ঘুরছে, দিন - রাত্রির  ব্যবধানে 
এসো দেখি কত ঋণ 
আজও  জমেছে আমার ভাঙা  হৃদয়ে 

আমার দু'চোখে কত না শোকের চিহ্ন 
আমার শরীরে  কত না ব্যথার  অনুভূতি 
সবার কাছে ঋণের  বোঝা 
আমার হৃদয়ে  ঋণের  চাকা  ঘুরেঘুরে  চলে
কত পাগলামো  রাত কেটেছে  অনিদ্রায়
কত অভাবী দিন কেটেছে ক্ষুধার্ত  আর তেষ্টায় 

ঋণের  বাতাস হৃদয়ে এসে ভাঙে আর বিক্ষিপ্ত  করে
আমার অফুরান ভালবাসাকে

আর মেঘমুক্ত  আকাশের নীচে 
হৃদয়ে  প্রেমের ঋণ  
বাতাসে যা বলে। 




মধ্যরাত 
বিমল মণ্ডল 

এখন  মধ্যরাত
সুগভীর  ঘুম খাদ

সারাদিন ছিল  পায়ে পায়ে জনতার পথ হাঁটা 
প্রখর রোদেও জনতার  হয়নি ভাঁটা 

নিরিন্ন মানুষের  খেটে  খাওয়ার  ন্যায্য  দাবি
সহায় সম্বলহীন আজ তাদের সবই

মন তাদের শান্ত  নীরব 
ছলনায়  ঘুমিয়ে রাখে সব

এতো ভীড়ে একজনই  বাড়ায় হাত
ছিল শুধু  তার প্রতিবাদ 

বুকভরা  সাহস  ছিলো  তার
উজ্জ্বল  দিন, যৌবন চেয়েছিলো বহুবার 

সারারাত  সবুজ ঘেরা গ্রামে চষে  খুঁজেছে ভালোবাসা 
পাওয়া  না পাওয়ার  কত না প্রত্যাশা 

বাষ্পরুদ্ধ কণ্ঠে এখন  সারারাত হাহাকার 
পথে ওড়ে ধুলো, ছাই ওড়ে শুধু  পথে ছিল আগুন বারবার 

হৃদয়ে এখন টুকরো  টুকরো  স্বপ্ন  আছাড় খায়
আলো নিভে যায় সারা ঘর  শুধু  এক রয়

থেমে যায় সব গাওয়া  গান
থেমে যায় আমার প্রাণ 

এখন  মধ্যরাত। 





শব্দ জাদু
বিমল  মণ্ডল 

শব্দ  বিভ্রাটে 
কিছু শব্দ বাতাসে বিছিয়ে 
আর কিছু শব্দ  চুপটি  মেরে বসে
তরল পারার  মতো  আবার শব্দ  কিছু গলে যায়
শব্দের  জাদুতে রাতের আকাশে কিছু শব্দ নক্ষত্র  হয়ে ভেসে থাকে
তুমি -আমি শব্দ আয়নায়  ঠোঁটে  দেহস্পর্শ তাপে 


শব্দ সৌজন্য  কল্পনায়  
এক একটি  শব্দ 
অর্থের ব্যঞ্জনা  দেয়
তৈরি  হয় ভিন্ন ভিন্ন শব্দ  জাদু। 


 



জন্ম  যদি দাও ধৈর্য ধরে
বিমল মণ্ডল 

কঠিন  সমাজ 
যেখানে পাথরও ভাঙে না
সেখানে  জন্মের  কোনো  চিহ্ন  নেই
যদি জন্ম দিতে চাও 
কতগুলো  মাস ধরে
তবে ধৈর্য  ধরো বারবার 

জানি কষ্ট  হবে।কষ্ট  হবে তার নিজ অধিগত 
সদ্য  যৌবনে  শরীরী ঘ্রাণে 
বাঁধ ভেঙে যায়  ধৈর্যের 
স্থায়ী  হৃদয়  ও মননে 
জন্মের  অধিকার  বোধ  জন্মায়

প্রতিটি  জন্মের  সাথে  ধৈর্যের  
অসহন সহনীয় 
দুঃখের দ্রবণ থেকে জনকজীবন তৈরি হয়। 








বেদনার  স্মৃতি 
বিমল মণ্ডল 

কতগুলো  বছর কেটে  যায়  
কতগুলো  কথা  শুধু  থেকে যায়
হৃদয়ে কবিতা হয়ে ঘাসের  বুকে  শিশিরের  মতো  তা টুপটাপ  ঝরে পড়ে

আমার থেকে সমস্ত  সুবিধা  নিয়ে চলে যাও অনেক দূরে 
আমাকে নিঃস্ব  করে 
গান করে বেড়াও আনন্দে দূরে ও বহুদূরে 

আজ আমার ব্যথিত হৃদয়  খোঁজে নিবিড়  স্নেহ
কতনা এই ভালোবাসা  ছিলো  অর্থের স্পর্শ  সন্ধ্যানে

মন  কত ছোটো  তোমার
তোমারও  পূর্ণ  হবে না আশা
তুমি আজ আমার কাছে 
অপরিচিত  কেউ

আমি শুধু  হৃদয়ে লিখে যাই 
এই বেদনার স্মৃতি। 



কাহিনী 
বিমল মণ্ডল 

প্রতিদিন  দশটায় নদী পেরিয়ে  গ্রামে যাও
যে গ্রামে প্রতি মুহূর্তে  নদী ছুঁয়ে  যায় 
যাওয়ার  পথে পথে কত সব্জি আর মাছের  বিক্রিবাটা
ছেলে  - মেয়েরা সময় মেনে স্কুলে যায়
প্রতিটি  ঋতুতে  গ্রাম আর নদীর  কাহিনী  আকাশ স্পর্শ  করে 
গ্রাম পথে গাছেদের  ছায়া 
পিচ রাস্তার  উপরে  মরিচার প্রলেপ 
ধাঁধা  চোখে  মুখে  ঘোরে

এ কাহিনী  আজও   নদী  আর গ্রামে পূর্বজন্মের  স্মৃতি 
ছুঁয়ে  যায়।




নিঃসত্ত্ব 
বিমল মণ্ডল 

হঠাৎ  রেগে যেওনা 
চুপচাপ  শুনো 

মন আরো সময়ে দাও
অনেক আলোচনা  বাকি 
সময়ের  সাথেই  ঠিক  থাকো

রেগে যাওয়া  মানে 
নিজের দৈহিক আর মননে 
বিকলাঙ্গসার

তোমার এই রাগ বিকলাঙ্গ  করা নয়
বিকলাঙ্গ   সারানো 

রেগে যেওনা 
চুপচাপ শুনো। 








মাটি আঁকড়ে  পড়ে থাকা 
বিমল মণ্ডল 


আমি এখনোও  মাটি আঁকড়ে  
কবে  এই মাটিতে  চাষ করবো  বলতে পারেন?
কতজন  শক্ত -পোক্ত  পায়ে এই মাটিকে মাড়িয়ে যায় 
কেউ মাটির  রঙ দেখে  বিদ্রুপ করে। 
কেউবা  গন্ধ শোঁকে 

আপনি  কথা দিয়েছেন  
আমার এই মাটিকে  চাষের  উপযোগী  করে তুলবেন 
আসলে আদৌ মাটিটা  উপযোগী  তো?
এ প্রশ্ন  এলে 
আপনি  এড়িয়ে  যান
আর বলেন  "চাষ যোগ্য করবেন।"

আমি আনন্দিত  ও  আপ্লুত  হই
তাই  সেই মাটি  আজও  আমি আঁকড়ে 
কবে আপনি  চাষযোগ্য  করবেন  সেই আশায় 
এজন্মেও বসে । 







সাহিত্য বাসরের ইতিকথা 
বিমল মণ্ডল 

প্রতিটি  সাহিত্য বাসরে  যে যাঁর  চেনাজানা  কবি থাকে
যাঁরা  সময়ের  পরে গেলেও  আগে ডাক পায় 
আগে গেলেও আগে ডাক পায় কবিতা  পড়ার

তখন  আমারও  কিছুই  বলতে পারিনা 

যাঁরা  নিজেদের  শুধু  বড়ো  ভাবে
তাঁদের  মন আর কয়েকজনের মতো  সহজ  সরল নয়
নিজেদের স্বার্থের জন্যে এভাবে  আর কয়েকজন কে অপমান  করে
আমরা সেখানে  ঝগড়া  করতে পারিনা 

নিজেদের মধ্যে  যখন  ওরা কবিতার আলাপ চারিতা করে 
তখন  মনে ওরাই একমাত্র কবি
সেখানে  আমরা অংশ গ্রহণ  করতে পারিনা 

আসলে শিক্ষিত  কবি সমাজে
এমনও হয় এখনো কবি সভাতে। 






মনটা আজ আর ভালো  নেই
বিমল  মণ্ডল 

সারাটি  দিন  ঝড়, জল,প্রমুখ  বাতাসের ভেতর  কেটে গেলো 
রোদ, মেঘের  খেলা  সেরে
আকাশ প্রেমিক  হয়ে উঠে
পাখিরা  অবুঝ প্রেমে উড়ে উড়ে  বেড়ায়

অযথা  কাটাছেঁড়া কথা আমার মনে বাজে
আমার সরলতায় , আমার বিশ্বাসে সংশয় আসে
একটু  একটু  করে  চারদিকে  বেঠিক  তত্ত্ব  ছড়িয়ে  পড়ে 

মানুষের  স্বতন্ত্র  ধারাগুলো  পচে পচে যায়
ধারালো  অস্ত্রের  মতো  আমার শরীরে  আঘাত লাগে
ক্লান্তিতে  চোখে  মিথ্যার জল 

শুধু  সারাটি দিন মন খুঁজে  বেড়িয়েছে
আমার সততার  প্রশ্ন 
আর  বোকামির  কিছু বিশ্বাস 

মনটা আজ আর ভালো  নেই। 








পিতৃসত্য 
বিমল  মণ্ডল 


দীর্ঘ  কথা 
নিয়মিত  সন্তান স্নেহ
অভাব বাজে নির্দিষ্ট  শরীরে 

বাবা ও  মায়ের স্মৃতি  অবিকল  তোমার চোখেমুখে 
আমার চেতনায়  দুঃখ 
তবুও  তোমার আশ্রয়ে  আমি

কতগুলো  ঝড় আমায় পেরিয়ে চলেছে 
সন্তর্পণে  হেঁটে  যাই 

তোমার দু'চোখে ভালোবাসা  ঝরে 
আমার হৃদয়ে  বাজে
রক্তের  শরীর  আমার তবুও  তোমার রক্ত নেই 
সব রক্ত তোমার  আমার 
পিতৃসত্যের আসল পরিচয়ে

তোমার আমৃত্যু  অবধি 
আমি তোমার পাশে
চিরকাল  এমনই  কথা যেন থাকে।







তুমি আছো মানসপটে 
 বিমল মণ্ডল 



দূর আকাশে কাহার পানে 
তাকিয়ে আছো কিসের টানে?
কাদি বসে হেথায়  একা 
তোমার জন্য অভিমানে।

জানি জানি তুমি আমার
আছো বসে মানসপটে
স্রোতের মতো সহজ পথে
এসো মোর আঙিনাতে।

আমার ভুল অনেক বেশি
সেটা জেনেছি আগে
তোমায় ভালোবেসে আমি
রেখেছি হৃদয়ভাগে।   




যদি শোনো আমার  কথা
বিমল মণ্ডল 

শোনো না দাদা।এসো না কাছে রেখো না তোমার ডালে
ভালোবাসা  নেবে? আদর নেবে? শুনবে আমার কথা?
ভয় পেয়োনা পাবে সব আমায় কাছে রাখলে
কথা দেবে?ভাগ করে নেবে সুখ - দুঃখের  ব্যাথা? 


চেয়ে  দেখো দূরে  তোমার চেয়ে আছে ওরা অনেক  কষ্টে
হঠাৎ  ঝড়ে  সব সৃষ্টি  ওদের পড়েছে  ভীষণ  ফাঁদে
তোমারও সৃষ্টির  ফল পাবে যা আছে অদৃষ্টে
মাটি, গাছ, আকাশ  সব হারিয়ে একা একা কাঁদে


কথা দাও এদের মতো  যেন থাকে তোমার মন
ফুল দেবে, ফল দেবে রাখবে ধরে  শুধু  বুকে
শুনবে  কথা? বলো না আমায়  তুমি না আমার প্রিয়জন?
কথা দিলাম  থাকবো পাশে থাকবে তুমি সুখে। 





উপলব্ধি  এমনও হয়
বিমল মণ্ডল 

কতটা  শ্রম দিলে একটা  ভালো সৃষ্টি  হয়
কত উপাদান  দিলে তা মজবুত  হয়
আমি এখন  বুঝলাম 
যেখানে   ইট, বালি, সিমেন্ট ঘেঁটে  একটা  বাসস্থান  তৈরি  হয়
আমার টাকা, মন, পরিচিতি এসব আশার বাণীতে জাগে

দিন রাত  খেঁটে  
সখের বাড়ি  হয়

নিরুৎসাহিত  রাতে  ভয়ংকর  চেনা দস্যুরা
সমস্ত সৃষ্টি  ভেঙে  তছনছ  হয়ে যায়

এই উপলব্ধি  এমনও  হয় 
নিজের সৃষ্টি চোখের সামনে 
ধ্বংস  হয়ে যায় যখন। 



 



বাঁচার গান
বিমল মণ্ডল 

কত ঝড়ে যায় সব উড়ে
শুকনো পাতার মতো  মৃত্যু  ঘুরে
দিকে দিকে মানুষ  ধরেছে বাঁচার গান
স্বদেশের কাছে নেই তাদের টান। 



 এসো ঝড়,তুমি এসে  নিয়ে যাও সব
আর দেখতে পারিনা  মৃত্যুর  শব
ভারতমাতার বুকের ভেতর জেগে ওঠে শোক
দিক দিগন্তে আজ এই আনন্দে নবজন্ম হোক

চারদিকে  আজ অসহায়  মানুষ  ধরেছে বাঁচার গান। 








অক্ষয় হোক
বিমল মণ্ডল 


আমি যা 
তাই সর্বদাই 
আমার সামনে পেছনে
নিষ্ঠুর  ভালোবাসা 
শৈশব , কৈশোরে  মায়ের উপচে পড়া ভালোবাসা 
যা আমার শরীরে  আজও  ছড়িয়ে
যৌবনে  মিশে যায় সমুদ্রের  গভীরে 
নিতান্ত  অসহায়  ভাবে  পথিমধ্যে  একা একা ঘুরি

প্রবল  হাওয়ায়  স্মৃতি গুলো  এলোমেলো  
সহসা বাতাস নিয়ে যায় টেনে 
তোমার প্রেমের  কোলে
ভয়াবহ  ভয় সরিয়ে
হৃদয়ের এককোনায়   বসালে

তোমারও মনে সংশয় 
পিতৃত্বের  দাবিদার  ভেবে

অবশেষে  সময় গোড়ায়
মন থেকে  সংশয়  সরায়

সম্পূর্ণ করলে  বুকে টেনে
পুত্রের  সম্মান  দিলে
আমার হৃদয়ে  বাবার সম্মান
এযেন জন্মান্তরবাদের সংকেত

কথা নয় শুধু 
প্রতিটি  কাজ 
তোমার আমার প্রতি
অক্ষয় হোক। 







রেখো হৃদয় মাঝে 
বিমল মণ্ডল 

পরিচয় শুরুতে কেউ কেউ আবেগ ঢালে
কথায়  কথায়  সংকল্প জাগায়
নিজের একান্তে রেখে 
ভাবি সহজ সরল মানে

বুকের গভীরে নতুন  প্রীতির সংকেত
আমিও শুদ্ধস্বরে চৈতন্যের কথা বলি
যা যা শ্রুত তার সবই স্মৃতিধার্য করি
এসো হে প্রণম্য 
যেখানে বেঁধেছি ঘর তারই পাশে রাখি এ প্রণাম 

 এভাবে  তোমারও  বয়স  বাড়ে 
দিনে দিনে আমিও  তোমার হৃদয়ে গভীর  শিকড় ছড়াই
তোমার  দু'চোখে  জল 

কথা রাখার উজ্জীবিত  আবেশে 
আমাকে রাখো হৃদয়ের মাঝে। 




সাবধানের গল্প
বিমল  মণ্ডল 

আমরা সাবধান  হই
কিন্তু  অসাবধানে  পথে  চলি
শুধু  বলি আমরা খুব  সাবধানী
তাই হোঁচট  খাই খানিকটা 
আসলে সাবধান  হওয়া  আর অসাবধানে  বোমারু হওয়া  
নাকি  সমাজের চিত্র 

যদি সুন্দর  সমাজ আসে পাশে 
সাবধান থাকে না  কেউ তাতে

চিৎকারে  প্রসংশা  ছড়ায় 
সাবধানে  সবাই 

সাবধানী সত্যিই  আমরা বলেই
পদে পদে এতো  হোঁচট  খাই। 




আদর্শ বন্ধন 
বিমল মণ্ডল 

বয়সের  সাথে সাথে 
সংসারের থেকে প্রকৃতির টান বেশি
মায়ায় ঘেরা নিজের  বাসনা  ছেড়ে পিছুটান  আসে
পরিবারের  সাথে ঘটে কত ঘটনার  সাক্ষী 
দিনের আলো  নেভার  শেষে  ফিরে আসার জাগতিক  শক্তির  টান

একটু  শান্তির  আশায় প্রকৃতির  খোলা  হাওয়ায়  মন ভাসিয়ে  দেই 

আত্মভোলা  বন্ধনের স্বপ্ন  দেখি
সততা , নিষ্ঠাবান  এ সবই আমার আদর্শ 
পরিবার  আর প্রকৃতিই শুধু  মায়ার বন্ধন

এই পরিচয়েই হলে
তোমার আমার আদর্শ বন্ধন। 







সহানুভূতি 
বিমল মণ্ডল 

একটা জীবন  যখন  
সত্যিকারের নতুন আশ্রয়  চায়
তখনই অবহেলিত  হয় সমাজের কাছে
যে সমাজ অজ্ঞতার কারণে 
নিদারুন  নির্যাতন  করে 

একটু সহানুভূতি  কি পেতে পারে না? 
তাহলে কেন বলি ভালোবাসি?
 
কেন এতো লেখালিখি? 
কেন এতো প্রতিবাদী? 

তোষামোদে ভরে যায় সমাজ
যে যার প্রচারে ঢেউ তোলে 
সহানুভূতির  নেই সেখানে স্থান
ভালোবাসা  যায় হারিয়ে 
স্তব্ধতা  আসে  বিনা বিচারে
রক্তের  খেলা বিনা কারনে 

কবিতায় নির্মমতা  আর আসেনা 
শব্দের  সহানুভূতি  প্রলেপ  লাগায়

শব্দে  রাঙানো সহানুভূতি আজ নিজ আশ্রয়  পায়

সমাজ আজ জেগে ওঠে 
নতুন সহানুভূতির  জন্ম দেয়।


 




তোমার প্রতি 
বিমল মণ্ডল 

তোমার  হৃদয় প্রাসাদে  নাই বা দিলে ঠাঁই 
ঈশ্বর প্রেরিত আমি জেনে রেখো তাই
ভালোবাসি  ঈশ্বর  মুখে বলো না  আর 
মুখের কথাতে প্রত্যাশা  থাকে বিশ্বাস  আমার


স্বপ্নপূরণ  ইচ্ছেটাই যদি আমার আর না থাকে
কেন বা সমাজ কেন ভালোবাসা বলতে পারো আমাকে?
ঘাত-প্রতিঘাত , দুঃখ বেদনা ভালোবাসারই অঙ্গ 
নিজের কথা ভেবে আমার স্বপ্ন  করলে ভঙ্গ


মূল্যবোধ আর মানবিকতা  বুলি আওড়াও মুখে
ভালোবাসতে না পারলে  থাকবে  না তুমি সুখে
কথার ভীড়ে  চাপিয়ে দিও না নিজের দোষটাকে
সবার সাথে মিলিয়ে  দিয়ে ফিরালে আমাকে


তুমি যদি পারো আমি পারবো না মোটে
আমার বিবেক যতটুকু ততটা দেবো তোমাকে
ভেবোনা  আর ঈশ্বর  যদি এভাবে  চায় 
তোমার প্রতি  ভালোবাসা  যেন ঈশ্বর  দেয়। 








অধিকার 
বিমল মণ্ডল 


আমার নেই কোনো  অধিকার 
তোমার ঘর ছেড়ে কালো রাস্তায় 
ঝরে পড়া গান শুনি
তুমি যেন স্বপ্নের  চিত্রমালা
অধিকারে অর্ধচেনা 
আমার ক্যানভাসে করুণার  বিদ্রুপ  শুনি

আমায় দাওনি তো অধিকার 
যে অধিকারে কাছে যাওয়া  যায় 
যে অধিকারে  প্রাপ্তির স্বাদ  মেটে
সে অধিকার  নেই তো আর 

তবু্ও  শুধু  বুভুক্ষু  হয়ে অধিকারের আশায়
নিঃস্বতা নিজেকে  ঘিরে 
ঠিক যেন কর্ণের মতো। 

প্রতিক্ষা আর প্রত্যাশা  আজ 
তোমার চরণে

তবু্ও  আমার নেই কোনো  অধিকার । 



 




বুঝবে সেদিন 
বিমল মণ্ডল 

অনেক কথা শৈশবের স্মৃতিতে  ধরা
সেই মাটির  দেওয়াল  আর কাদা ভরা গ্রাম পথ
যেখানে  আমার মা  তুলসীতলাতে অনন্ত সুখী  প্রদীপ জ্বালে
বাবার হাতের শাসন এখনো  শরীর জুড়ে
নিয়মিত  অভাব  ছিলো  আতঙ্কে  
আমার শরীর  মজ্জায় দুঃখ  আজও  লেগে

তাই আজ মন ভালোবাসা  খোঁজে 
ভালোবাসার নীড়ে  তখন  অন্ধকার  আসে
সব যন্ত্রণা সহজে পরস্পর ভাগাভাগি  করি 
প্রেমের  হৃদয়  দিলে আবার অনেকটাই নিলে  কেড়ে

আমার স্মৃতি  ফিরে পাই তোমায় যখন  ঘিরে
আমার মনে সেই আসনটি তোমায় দিলাম  তুলে

অযথা  বিরক্ত সুর তোমার গলায় ভাসে
বলবো না আর কিছুই  তোমায়

যেদিন  তুমি আসবে ফিরে

বুঝবে সেদিন  আমার ভালোবাসা । 









অভিমানী  সংলাপ 
বিমল মণ্ডল 


রাত্রির  সাথে ছায়াপথ 
অন্ধকার নিয়তি
পথে পার্থিব সম্পদ 
হৃদয়ে  অপার্থিব  ভয়
মনে ডুবছে আত্ম সংলাপ 
ভবিষ্যতে অভিমানী  ভরা সংলাপ 
সারারাত  ছুঁয়ে  যায়  

দীর্ঘ  পরিচয়  বিরহবিধুর 
সময়  জানে  অভিমানী  সংলাপ সুর। 







আমার জন্মান্তরবাদ 
বিমল মণ্ডল 

আমার স্বাধীনতা  নেই 
আমার শরীর  ঘিরে তোমাদের উন্মাদনা 
পাতা, ফুল, ফল এমন কি আমার শরীরকেও ভোগে লাগাও
সময়ের অনুপাতে  মায়ায় ঘিরে রই 
রোদ বৃষ্টিতে আশ্রয়  পাও
আমি অনন্ত মনের অধিকারী 
আমি তোমাদের সাথে থাকি 
তবুও  তোমাদের স্বাধীনতা  আছে
কিন্তু  আমার নেই

নেই আমার জন্মান্তরবাদ  
আমি আজও  তোমাদের প্রাণের  আশা করি
আমার বৃত্তের মাঝে  
ফিরিয়ে  দাও আমার জন্মান্তরবাদ ।


৩/০৭/২০১৯

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

সরোবরের ভেতরে চাঁদ /বিমল মণ্ডল





আদর
বিমল মণ্ডল 

বয়স  পাঁচ কি ছয়
মনটি নির্মল হয়
হাল্কা  আদর গায়ে
মায়ের দিকে চেয়ে
মায়ের কাছে আছে
ছায়ার মত আছে
মা ছাড়া কিছুই  নয়।

অভাব আছে তার
খেলার সময় নেই আর
সারাদিনের  শেষে 
আলুভাতে বসে
চাওয়ার নেই বেশী 
নেই তার রেষারেষি 
আদর খায় মার।

মা ছাড়া জীবনে  তার
বাবা,দাদা, দিদি সে আর
মা  আর আভাব চলে সমানে
উঠানে বসে খোঁজে তার মানে
বাইরের  জগৎ  চেনেনা সে
তবুও  সবার সাথে দুঃখ ভুলে  হাসে
মার জন্য শিক্ষা  পেল সে আবার। 

একদা মা চলে  গেল  তাকে ছেড়ে 
বড়ো  হয়েছে তবুও কাঁদে অন্তরে অন্তরে
অভাব  হয়তো  আর নেই তার
মার অভাব থেকে  গেল আবার
অভাব নিয়ে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ে
আদরের পাওয়ার জন্য  সে পথে পথে ঘোরে
এমন সময়  কেউ তার পেছনে  এসে হাত দুটো  ধরে।

সব অভাব মুছে যাবে আদর মাখানো  শরীরে 
তোমায়  খুঁজে  পেল সে এতো মানুষের ভীড়ে 
ঝগড়া হবে, আড়ি হবে তবু্ও  তুমি আদর দেবে
মায়ের  মতো  সমস্ত  শরীর ছায়ায়  ঘিরে রাখবে 
তাই তো তুমি তাকে জড়িয়ে  ধরবে আদরে। 





শপথ 
বিমল মণ্ডল 
তোমাকে আমি দেখেছি গভীর সুখে 
ভালোবাসা  খুঁজে পেয়েছি  তোমার চোখে মুখে 

হাত বাড়িয়ে  টেনে  নিও তোমার হৃদয়  মাঝে
অন্তরেতে রাখবো  তোমায় আমার কাছে কাছে

ভুল করে দিওনা কষ্ট  দিওনা দূরে ফেলে
ছোট্ট  থেকে  কেউ আমাকে ভালোবাসেনি বলে

বুঝেছি তোমারও আমার মতো  কষ্ট অনেক আছে
তাই তো  বলি তুমি আমি থাকবো কাছে কাছে

বাধা  আসবে জেনেও সামলে তুমি নেবে
তোমার মতো  আদব কায়দা শিখিয়ে তুমি দেবে

পরস্পরের  এই শপথটি দুটি হৃদয়ে যদি থাকে
রক্তের  সম্পর্ক ছাড়া  এই শপথ  টিকে রাখে। 

 





পান্তা ভাতের গন্ধ  আসে 

বিমল  মণ্ডল

পুকুরপাড়ে মায়ের শরীর  ঘিরে গোবরের দাগ
মাঝেমধ্যে  বাতাস গিলে 
ছেঁড়া  কাপড়খানা পরে বাড়ি -পুকুর হেঁটে  চলে ভাতের খোঁজে। 

পান্তা ভাতের  টক গন্ধ বারান্দা  থেকে  ভেসে আসে
মাটির  দেওয়ালের পাশে  অলৌকিক  হাত
যে হাত স্নেহময় আদরের। 

দুঃখ মহাকাল হয়ে জন্ম -মৃত্যুর নিজস্ব  চিহ্ন  মাখে 
যেখানে  জন্মের  পর 
পৃথিবীর  জাগতিক নিয়মে পরিচিত 
সেখানে  মৃত্যুতে শেষ  হয়ে  যায় 

এই জন্ম -মৃত্যুর  নিজস্ব  প্রেম কি করে পাবে?
এই রহস্যময়  ঘেরা পৃথিবীর  কিনারে 
আজও  পান্তা ভাতের গন্ধ  আসে। 




জীবন 
বিমল  মণ্ডল 

জীবন শব্দের  সাথে  কঠিনতা যুক্ত  থাকে 
জীবনের  ক্রম ঘুড়ির  দড়ির মতো  বিছিয়ে  যায়
গোছানো  খুব  সহজ হয়ে ওঠে  না
আলো  আর অন্ধকারে  ভাসা আর ডোবা এই জীবন 
প্রতিনিয়ত  নিজের  মানুষের  কাছে  সুখের  আশা  খোঁজে  
জীবন জলে  সুগভীর  খাদে পড়ে যায় 
ভাসতে  ভাসতে অচেনা মানুষের হৃদয়  পায় 
বাঁচাতে  চায় নতুন  করে  নতুন  ভাবে জীবন কে নিয়ে

সামান্যতম সংকোচে  শরীর  এলিয়ে  দেয়  জীবন  ঘিরে 
দুটো  হাত  জড়িয়ে ধরে সারা শরীর  ঘিরে । 





এক বয়স্কা মায়ের গল্প
বিমল  মণ্ডল 

রুগ্ন শরীর , শরীরে  বয়সের  ছাপ 
আদি - অন্তহীন  প্রহর গুনছে  ভাবলেশ হীন মুখে 
যৌবনের  স্মৃতি  মনে এলে ভাবে এ কোন অভিশাপ 
ছেলে তাঁর  বিশেষ রত্ন তবু নেই যেন সুখে 

ছেলে ছিল মস্ত অফিসার  কত কর্মচারী ছিল কাছে
হৃদয় এখন   পাথর  হয়েছে  ছেলের  দুঃখ  দেখে
ছেলের স্বপ্ন  উড়ছে  আকাশে  তাই বেঁচে  আছে
প্রতিটি  সময় হাঁটছে  ছেলে আগের উদ্দেশ্য  সামনে রেখে 


দিন - রাত চিন্তাতে আর ঘুম আসে না 
ছেলে আবার আগের মতো  দাঁড়াক এটাই  কামনা।








তুমি
বিমল মণ্ডল 
তুমি যখন  আমার কাছে এলে
তোমার  দুচোখে দেখেছি সীমার মাঝে  অসীম
আমার হৃদয়ে  তুমি ভালোবাসা  দিলে 
রাত্রিময় আকাশে তোমার দান  অপরিসীম। 

বেদনা  আর কষ্টে  গড়া  তোমার  শরীর 
চিন্তার  মাঝে খুঁজে  পেয়েছো আমায়
তুমিই প্রতীক  আমার পৃথিবীর 
প্রতিজ্ঞাবদ্ধ  আমি শরীরের অর্ধেক দেবো  তোমায়।

কতবার  তুমি আঘাত  খেয়েছো কাঁটার 
কতবার  তুমি  ধরেছো বেদনার গান
হৃদয়ে  শূণ্যতার   সুর পেয়েছো কতবার 
তোমার সান্নিধ্যে  আজ পেয়েছি অপরূপ  ঘ্রাণ। 

জীবনে  ধরে রাখো জয়ের সাক্ষর
এ তোমার সব চেয়ে বড়ো পাওয়া 
আমি তোমার হয়ে করবো  ঝঙ্কারমুখর
তোমার কাছে শুধু  এই টুকু  চাওয়া । 



অন্ধকার থেকে আলোর  পথে  এলে 
তোমার মুখে  তবুও  মধুর  অস্ফুট সুরে
অস্থির অবগাহনে ডুব দিয়ে তুমি গেলে
চিরকাল তুমি যেন আমাকে ছেড়ে যাবে না দূরে। 



যা কিছু তুমি- আমি ভাগ করে নেবো 
আমার ভালোবাসায়  খাদ নেই জানো
তাই আমি   তোমায় সাথে  পত্রপুটে খুঁজে  যাবো 
যেখানে  তুমি, তোমার স্পর্শে ভালোবাসা দেবে। 









জীবন 
বিমল  মণ্ডল 

জীবন শব্দের  সাথে  কঠিনতা যুক্ত  থাকে 
জীবনের  ক্রম ঘুড়ির  দড়ির মতো  বিছিয়ে  যায়
গোছানো  খুব  সহজ হয়ে ওঠে  না
আলো  আর অন্ধকারে  ভাসা আর ডোবা এই জীবন 









শপথ 
বিমল মণ্ডল 
তোমাকে আমি দেখেছি গভীর সুখে 
ভালোবাসা  খুঁজে পেয়েছি  তোমার চোখে মুখে 

হাত বাড়িয়ে  টেনে  নিও তোমার হৃদয়  মাঝে
অন্তরেতে রাখবো  তোমায় আমার কাছে কাছে

ভুল করে দিওনা কষ্ট  দিওনা দূরে ফেলে
ছোট্ট  থেকে  কেউ আমাকে ভালোবাসেনি বলে

বুঝেছি তোমারও আমার মতো  কষ্ট অনেক আছে
তাই তো  বলি তুমি আমি থাকবো কাছে কাছে

বাধা  আসবে জেনেও সামলে তুমি নেবে
তোমার মতো  আদব কায়দা শিখিয়ে তুমি দেবে

পরস্পরের  এই শপথটি দুটি হৃদয়ে যদি থাকে
রক্তের  সম্পর্ক ছাড়া  এই শপথ  টিকে রাখে। 








হিসেব 
বিমল মণ্ডল 

জন্মে মায়ের  সাথে 
হিসাব  হাতে হাতে
কৈশোরে  পড়াশোনা 
হিসেব হয়ে যায়  জানা 
পড়ার শেষে  একটা  চাকরি 
হিসেব কষাটা একদম  জরুরি 

সম্পর্ক  ঠিক  কি রক্তের? 
এটা বলা একেবারে  শক্তের

বিয়ের  পরে বৌয়ের  হাতে
হিসেব  তুলে  দেয়  সাথে সাথে 
মা, বাবাকে  ছেড়ে শহরে
চলে গেল বৌয়ের  হাত ধরে

সম্পর্ক  তো ছিল  রক্তের! 
সারা গায়ে দাগ এখন  ক্ষতের

আত্মার টানে ভালোবাসা  ফেরে
রক্ত  সেখানে  মিলবে না একেবারে 
সারজীবন এই ভালোবাসা 
তোমার আমার মেটাবে আশা 

ভুল করে আঘাত  দেবে না মোটে 
চিরকাল  যেন তোমাকে  নিয়ে কাটে

আপন যদি  হিসেবে  আপন হয়
পর তবে হিসেবহীন পর নয়। 










দুঃসময় 
বিমল  মণ্ডল 


দু'দিন আগে ভালোবাসার
 কথা হলো
রাতের চাঁদ আড়িপাতে
সমস্ত কাজ ফেলে গনতন্ত্রকে ভালোবেসে
রাতে পৌঁছেদেয় নির্বিবাদে

সকাল হতেনা হতে বেলপাতা আসে ভেসে
সব ভুলে ধরি এক এক করে
সহসা ঝড় ওঠে অজানা বাতাসে
নিজ চেষ্টায় নির্ভয়ে সরে যায় একটু দূরে

লুটিয়ে পড়ে তাজাতাজা রক্তে ভেসে
স্ত্রী,  ছেলে, মেয়ে আকাশে চেয়ে ভাত মাগে
তিন টুকরো হয়   শরীরের  অবয়ব
এই কাজ কি আজ গনতন্ত্রে  লাগে?
              ----------------





আঘাত 
বিমল মণ্ডল 

-সেই ছোটো  থেকেই 
অভাব, অনটন , দৈন্যতা
আমাকে  গাছ হতে ভাবিয়েছে 
-আমার মায়ের আঁচল , মায়ের  হাঁটা , মায়ের অভাব  
আমাকে সমুদ্র  হতে শিখিয়েছে 
-আমার শিক্ষা , আমার নীতি , আমার ভাগ্য
আমাকে মানুষ  হতে শিখিয়েছে 

আসলে এসবের  পেছনে  আমার মা, আমার চেষ্টা , আমার শিক্ষা 

সব পেয়েও আঘাত, বেদনা  আমাকে ক্ষত বিক্ষত  করেছে

তারপর  তোমার  স্পর্শ  
মুহূর্তে  ভালোবাসতে  শিক্ষা দিলে
কাছে অনেক  কাছে  
হৃদের গভীরে  আমার শেকড়  তোমাকে ঘিরে 

শুধু  ভয়ে ভয়ে থাকি আঘাতের

ততক্ষণে  ছড়িয়ে  পড়েছে দুজনের শক্ত  শেকড় । 




 



হৃদয় 
বিমল  মণ্ডল 

আকাশে  পূর্ণিমার  চাঁদ 
রাতে সব পথ চেনা চেনা লাগে
মায়াবী  ভালোবাসা  কিছুটা  চেনা যায় কিছুটা  যায়না
রাতের সবুজবীথি  হৃদয়  ঘিরে 
জ্যোৎস্নার গভীর  আলোকে অস্পষ্ট  হয় ভালোবাসা 
চাওয়া  পাওয়ার  আবর্তে  ঘুরপাক  
আদর, অনাদর  মাখা হৃদয়  থেকে  ভালোবাসা  সরে যায়

রাত কেটে ভোর আসীন 
হৃদয়ে  ভুল ভাঙে
ক্রমশ  হৃদয়ে  হৃদয়  মেশে
দূরত্ব  আর বাড়ে না 

আসলে আমার হৃদয়  তোমাকে  দিয়েছি  
আজীবন  ভরে । 








উত্তরসূরী 
বিমল  মণ্ডল 

যদিও  তুমি আমাকে নিয়ে স্বপ্নে  থাকো
জেনে নাও  তোমার  স্বপ্ন  মিথ্যা  নয় সত্য
ঢেলে  দিয়েছ  আমার হৃদয়ে   দুর্জয়  বল
তোমার  ভাবনার  বাগানে  কত ফুল ফুটে  উঠেছে  
তবুও  তোমার  চিন্তা  মিশে যায়  বায়ুস্তরে
আমাকে ঘিরে  - বৃহৎ  তোমার  সৃষ্টি  ভাবনা 
শরনার্থী  হয়ে তোমার কাছে, সন্তান হয়ে যোগ্য উত্তরসূরী   -এ অদ্ভুত  ক্ষুধা  তোমারও 

আমি ধীরে ধীরে  জনরবহীন প্রান্তরে যাই হারিয়ে 
তুমি এ জগৎ  শূন্য  ভেবে  আমাকে  নিজ সন্তানের  সুখ দিলে 
তোমার  অসমাপ্ত  গল্পের  উত্তরসূরী  হয়ে 
বেঁচে  থাকার নেশা আমাকে ঢের বল দেয়। 




বাঁচতে  শেখাও
বিমল  

যখন  যেমন পেয়েছি আমার জীবন 
দুঃখ, কষ্ট  সব সহেছি জীবনে 
মায়ের শক্তি  পেয়েছি  আমি মনে

বাঁচার জন্য লড়াই  করেছি অভাব মাথায় নিয়ে 
লোভ- লালসা ছিল  না আমার জীবনে 
অকৃত্রিম  ভালোবাসা  খুঁজেছি  সারজীবনে
কত রঙের  ভালোবাসা  পেয়েছি  আবার  হারিয়েছি 
আমার জীবনে

অবশেষে  অভয় জানালে তুমি
দিক্ষা দিলে আমায় 
মুঠোমুঠো  মন্ত্র ছড়িয়ে  

বাঁচতে  শেখালে  তুমি

তোমার কষ্টের  রক্তে  
আমার শরীর  রাঙিয়ে 
তুমি তোমার করে নিলে। 











বৃত্তের  ভেতরে 
বিমল  মণ্ডল 

 অক্ষরে-অক্ষরে  সাজিয়েছি  অভিনব করে
তুমি তখন  এলে আমার  অন্তরে
তুমি এসে ভাবালে  আমায় 
উড়ালে হাওয়ায়  হাওয়ায় 

তোমার কোলে বসিয়ে আমায়  দিয়েছিলে কথা 
এই পৃথিবীতে  যতদিন  তুমি, ততদিন রাখবো  তা
দেখেছি আমি তোমার  চোখে  মুখে 
তাকিয়ে ছিলে আমার মুখের  দিকে
বৃত্তের ভেতরে  তুমি কাছে যদি ডাকো
তবে  তোমার  স্বপ্ন  স্বাদ  পূরণ হবে  দেখো। 







ঘুমের মধ্যে  মা আসে
বিমল  মণ্ডল 

নিশিরাতে ঝড়ো হাওয়া জানালা দিয়ে হুহু করে বইছে 
মায়াময়  বিষাদে পূর্ণ  রাতের আকাশে  চুপচাপ  বসে চাঁদ 
আমি ঘুমের  ঘোরে স্বপ্নের  ভেতর  মা কে দেখি সারারাত

অন্ধকারে  মায়ের মুখ স্পষ্ট  বোঝা  যায়  না 
তবে  আগের মতো  বুকে সর্দি  বসে। বেশ খারাপ হয়ে গেছে শরীর। 
দীর্ঘ  কথাবার্তায় কপালে  গভীর  চিন্তার  ভাঁজ 

হটাৎ  জোর হাওয়ায়
মিলিয়ে  যায়  মা আর কথাগুলো 

চঞ্চল  হয়ে বিছানা  ছেড়ে মা'কে  ডাকি
কারা যেন অন্ধকার  জানালা ধরে বাতাসে  বলে যায়-

মায়ের ভালোবাসা
আর হাতের আদর ঘুমের  মধ্যে  মায়ের স্বপ্ন বাতাসে ছড়িয়ে। 







চাঁদের  পেছনে  লুকিয়ে  মা
বিমল  মণ্ডল 

অন্ধকারে  বাবলা  ফুলের  গন্ধ  ভেসে আসে 
আমার  মাটির  ঘরের  পাসে
আমি তখন  চাঁদের  আলোয় মা কে খুঁজছি  বসে

গভীর  রাতে নক্ষত্রেরা  গুনগুন সুর  ধরে
চেয়ে দেখি  চাঁদের  পেছনে  
লুকিয়ে  বসে মা 
বলছে আমায় মা যে শুধু -
"তোর পাশেই আছি চিরকাল"।

এই আনন্দে  ঘুমিয়ে  পড়ি 
সকাল হয়ে যায়। 




মায়ের রান্নাঘর 
বিমল  মণ্ডল 

বৃষ্টি ভেজা খড়ের কুঁড়ে ঘর
উপর  থেকে  জল চুঁয়েচুঁয়ে 
মায়ের রান্নাঘরে পচাগন্ধ ছড়ায় আর উনুনের সামনে  জল ঘিরে রাখে
সারা ঘরময়  বঙ্কিম ধোঁয়া 
মায়ের শরীরে  ঢোকে 

সংশয়  থেকে  দুঃখ বারে বারে চোখে মুখে  ধরা পড়ে 
কেরোসিনের লম্ফ ঝড়ো হাওয়ায়  নিভেযায়
নাক দিয়ে সর্দির স্রোত  
সারা শরীরে  ধোঁয়ার কলঙ্ক আঁকা 
উদ্বেগ নিয়ে বাইরে যখন  মা, তখন  সবাই আমরা  ভুখা পেটে  মাটিতে শুয়ে

চিৎকারে করে  ডেকে  
পরম আদরে ফ্যান ভাত 
থালায় সাজিয়ে 
মা কাঁদে রান্নাঘরে ডুকরে ডুকরে । 





তোমার মুখে  হাসি দেখে 
বিমল   মণ্ডল 

কতগুলো  ঝড় সামলে 
ফণী ঝড়ের  সামনে  পড়েছিলে একেবারে 
চোখে  মুখে  বিষাক্ত  বিষের ছোবল  যেন 

সারাদিন    দূরন্ত   ঝড়ের  তান্ডবে তোমার  শরীরে  গভীর  বিষন্নতার  ছাপ

যা আমার আরশিতে মেঘের  ছায়ায়  ধরা পড়ে
বিপন্ন-বিস্ময়ে সারারাত  প্রদীপ  জ্বালিয়ে   বসে থাকা

এইসব  শুধু  তোমার সাথে শেয়ার  করে নেবো  বলে 
তোমার ভালোটা একান্ত ভাবে চেয়েছি

ভোরের আলো  ফুটতে না ফুটতে 
একটা  সাহসের গন্ধ ফোনে ভেসে আসে 
সারাদিন আমলকী  রোদে তোমার  বিষাদময়তা কেটে যায়
তোমার চোখে  মুখে  সূর্যমুখীর দীপ্তি 
শরীরে  এক নতুন  প্রেমের  আবেদন 

কতদিন  পরে  
তোমার  মুখে হাসি 
আবার সেই আগের মতো  

কতগুলো  আনন্দ  তোমার হাসিতে আমি খুঁজে পাই 
আজ...৪ঠা মে।











আপন - পর
বিমল  মণ্ডল 

জন্মানোর পরে  পরে  আপন- পরের পরিচিতি 
সঠিক  -বেঠিক  সময় গণনা 

আমায় আপন করেছে  কতজন হিসেব  নেই তার

আমায় পর করেছে কতজন তারও নেই হিসেব

রোদ - বৃষ্টির ইচ্ছে গুলো আপন - পরের আশ্রয়ে 

আমার শুধু  একটি ইচ্ছে -আপন -পরের বিবাদ না করে
এই পৃথিবীতে  শান্তিতে থাকি আপন মনে

যে যার মতো  কথা আপন - পরে 
সামান্য  -অসামান্য চেতনায়  ঘুরে ঘুরে আসে
আপন হারিয়ে যায়  চেনা দেশে
পর  কাছে আসে একান্ত  ভালোবেসে। 






একবার  ভালোবেসে দেখো
বিমল  মণ্ডল 

আমার সামান্য  নিবেদন  
শুধু  তোমার কাছে
একবার  ভালোবেসে দেখো
তোমার নিজের হয়েছি কি না?
দেখবে কঠিন  হৃদয়ে  বরফ গলবে
পুকুরে কাদার পরিবর্তে  পাথরের  স্তুপ
তা যেন মাছেদের বুকে  ঝরে পড়ে 
চাঁদ , সূর্য , নদী, সমুদ্র  সবই কত কাছের হবে

তুমি ভালোবেসে দেখো 
তোমার বুকে জমে থাকা  পাথর  নেই আর 
শুধু  প্রতিধ্বনিত  হবে  ভালোবাসা 
তুমি  নিজের গোপনীয়তা  আড়ালে  না রেখে  
একটা  স্থায়ী  ঘর গড়ো
যেখানে  ভালবাসার  স্তম্ভ  তৈরি  হয়

তুমি ভালোবেসে দেখো
তোমার নিজের হয়েছি  কি না?









মায়ের মৃত্যুতে  পাখিরাও কেঁদেছিল 
বিমল মণ্ডল 

শীতের এক ভোরে 
মায়ের মৃত্যুতে  সবাই যে যার মতো  শেষ  নিবেদন  জানায়। 
পুকুর থাকে কুয়াশা  মাখা  আশঁটে গন্ধ  পাড়ায় পাড়ায়  ছড়িয়ে পড়ে 
মা শুয়ে  উত্তর -দক্ষিনে
সহসা শীতের মধ্যে  জমে যায় ভীড় 
খালি গায়ে মায়ের পা চোখের  জলে  ভিজে যায়
মেয়েরা , বৌমারা শীতভোরে  কেঁদে  যায়
গাছে গাছে পাখিরা  জেগে ওঠে 
যারা এতোদিন  খেলা  করেছিলো  মাঠে, বাগানে আর বাজারে
উঠানে মুড়ি ছড়িয়ে মনের  কথা বলতো
তারাও কুয়াশার  ভোরে কেঁদে ছিল   সেদিন
সে দিন মা উত্তর  - দক্ষিণে  শুয়ে চিরনিদ্রায় । 








নিরাশা 
বিমল  মণ্ডল 

সকলেই  হাঁটে - আমিও  হাঁটি
নির্দিষ্ট  এক সীমান্ত  ধরে
মাঝখানে  নাগরিকের দেয়াল 
ইউকেলিপটাস গাছের দীর্ঘ  যাপন 
অজস্র মুখের  নিস্তব্ধতা  অন্ধকারে  ছায়া পড়ে 

অদ্ভুত  নিরাশা থেকে মুক্তি  নেই
নেই  বাঁচার অধিকার 
জনতার মাঝখানে  নিরুদ্দেশ হই
দিগন্তের  প্রান্তরেখায় শব্দহীন অনুভূতি 

আশ্বাস আর বিশ্বাস নীলাকাশে নিরাশায় ভাসে

আশায়  থাকা  নিরাশা  একটু একটু  করে  বিলীন  হয়
আমি তখন  নিরাশার জ্বালায় জ্বলতে  থাকি। 









পদচিহ্ন 
বিমল  মণ্ডল 

ভোরের আলো দীর্ঘ  বাঁশবনে স্পর্শ  অনুভব  করে 
মা তখন পুকুর  ঘাটে বাসি থালা-বাসন মাজে
সবুজ  সবজি  বাগানে 
কলসি  নিয়ে জল দিচ্ছে বাড়ির  ছেলে  বৌরা
রাক্ষুসে  রোদ শরীর  গিলে  খায়
হাল্কা  হাওয়ায়  আমপাতাগুলো  সারা বাগানে  ছড়িয়ে পড়ে

মায়ের হাঁটা চলায়  দূরন্ত  ক্লান্তি  

আজ  আর ঘাটে বাসি বাসন কেউ মাজে না
 বাগানে  জল কেউ দেয় না আর

শুধু  প্রতিদিন গুণে যাই সকাল  থেকে  সন্ধ্যে 

মায়ের পদচিহ্ন। 







সময় হলে
বিমল মণ্ডল 

জীবনের  পাতা থেকে 
একটা  গোটা  দিন চলে গেল
তোমার নিরবতা  তখনও  পর্দা  ঘেরা জানালার  পাশে  

অসহায়  পড়ন্ত  বিকেলে 
তোমার -আমার কয়েক দিনের 
জমা -খরচের  পাতা টেনে স্মৃতিভরা আবেগে বোবা কণ্ঠে  
অজানা  নেশায়  সর্বাঙ্গে কষ্ট  নিয়ে বসে থাকি

ঠিক সময় হলে
তোমার থেকে চলে যাবো 
এক বুক নিরবতা  নিয়ে
প্রার্থনার মতো  

অনেক দূরে 
সেদিন  খুঁজেও পাবেনা আমায়
সময় হলেও... 








জীবনের  অপর নাম  কবিতা 
বিমল   মণ্ডল 

জীবন  মানেই কবিতা 
কারণ  জীবনে প্রতি  সেকেন্ড , প্রতি মিনিট , প্রতি ঘন্টায় , প্রতিটি দিন, প্রতিটি বছর  কত সহস্র শব্দ,কত ছন্দবদ্ধ , নানান অলংকার প্রয়োগের শিকড়গেড়ে কবিতার শাখায় কত ফুল ফোটে আর দুলতে থাকে প্রতিটি  জীবনে 

এভাবে  চলতে চলতে দিগন্ত  ঘিরে
কত অক্ষর আর শব্দের  স্তুপ 
প্রতি অস্থ মজ্জায় উর্বর  হয়ে ওঠে 

ছিঁড়ে  যাওয়া  পুঁথি আর হারানো  প্রাপ্তি প্রিয় নারী  মুখের  আয়নায় নির্মাণ  হয়ে থাকে

প্রতিটি  জীবনে  কবিতার জন্ম 
প্রতি  অক্ষরে-অক্ষরে ঈশ্বর  
লুকিয়ে থাকে 
তাই ঈশ্বর জীবনের  সাথে  কবিতা জড়িয়ে থাকে

তাই জীবনের  অপর  নাম  জীবন 
 যুগযুগ  ধরে কবিতায়  প্রতিটি  জীবন  সহবাস করে বেঁচে  থাকে 
প্রতি  অক্ষর অক্ষরে-অক্ষরে  আর শব্দ - শব্দ। 







 স্বপ্নের  কথা 
বিমল মণ্ডল 


স্বপ্নের  কথা  বলছি
পৃথিবী সৃষ্টির  পর থেকেই 
স্বপ্ন  দেখছে  সবাই 
প্রত্যকেই ভাবে যে যার থেকে একটু যেন    বড়ো  হতে

কেউ হবে কি হবে না 
না হলে কি হবে
এ সব প্রশ্ন স্বপ্নে  আসে আর যায়
কারণ  অনেকে  স্বপ্ন  দেখতে ভালো  বাসে
আর সারাজীবন  শুয়ে বসে ভাবে হচ্ছে  হচ্ছি 
প্রতিরাতে  বিছানায় স্বপ্নের  কঠিন নিস্ফলতা
এক অনবদ্য  আনন্দরসে সারারাত  ঘিরে রাখে

আর বাকি জীবন মৃত্যুর  দিকে।




সম্পর্কের বন্ধনে 
বিমল মণ্ডল 
দুর্বোধ্য  খরায় জলাশয়কে দাঁড়  করে রেখে
পাড়ার মেয়েরা মাথায় গামছা  বেঁধে  
দু'পায়ে কাদা চটকায় 
সাংসারিক  অনুভূতির  পরশে
নিজেরা খরা মেখে  জলাশয়ে  বিপন্ন বিস্ময়  খোঁজে 

বাবলা ফুল ঝরে পড়ে  হাওয়ায় 
ভেজা শাড়ীর ভেতর দিয়ে শরীরে  চরিত্রহীন সূর্য  কলঙ্ক  এঁকে  দেয় 
 
চোখে  -মুখে ক্লান্তির ছাপ
উনানে শুধু ভাতের জল ফুটছে 

সংসারের প্রতিটি  সদস্যদের  সাথে 
মেয়েটি,উনুন , ভাতেরজল ফোঁটা এ-সম্পর্কের বন্ধন 
অনাদি-অনন্তকালের। 







তপশীলি  মেয়েদের  বসন -ভূষণ
বিমল মণ্ডল 

অর্ধ উলঙ্গ  শরীরে  
নাভীমূলের কাছে স্তন ঝুলে  পড়ে
পরনের শাড়িটি নোংরা  ও শত ছিদ্রে দারিদ্র্যতা মিছিল  করে
গরুগুলো  নিয়ে ঘুরেবেড়ায় মাঠে মাঠে 
কঠিন  রোদে কালো করে দেয় অর্ধেক  শরীর 
দা নিয়ে পাকাধান  তোলে আনে ঘরে
তবুও  সিঁথিতে সিঁদুর  মোরগ ফুলের  মতো  লাল হয়ে থাকে
ছোটো  ছোটো  ছেলে  -মেয়েরা মায়ের সাথে হাঁটে
যে যার মতো  করে 

তবুও  তপশীলি  মেয়েরা
দিন রাত করে কামনা হীন 
সুন্দর  নিটোল  মনে
সংসার সামলায়। 









আঁচল 
বিমল মণ্ডল 

দুটো  হাত কতগুলো  হাত টেনে  নিয়ে  যায় 
রাগ,  অভিমান, আদর, ভালবাসা, ঘৃণা , হতাশা বক্ররেখায় চলে
দুঃখিনী  মায়ের আঁচলের ছায়ায় সংসার শান্তি  খোঁজে 
কি শীত, কি গ্রীষ্ম , কি হেমন্তে এসে
শুকনো  পাতা কিংবা  শুকনো   খড়ের আগুন জ্বালে সেঁতসেঁতে  উনানে
এলোমেলো  ধোঁয়া   মায়ের আঁচল  দেয়াল  হয়
দীর্ঘ  নিঃশ্বাস  ফেলে  আঁচল নাকে চেপে
মুহূর্তে  সংসার ঝড়ে 
আঁচল উড়ে  যায়

লজ্জায় , ঘৃণায় লুকিয়ে বসে থাকে 
জীবন  - আঁচলের  আশায় 
যা শরীরে  শান্তির  ছায়া দেবে। 





আদর্শ  আদরের  ঘ্রাণ 
বিমল মণ্ডল 

পাড়ায় পাড়ায় উৎসবের মেজাজে কড়াইশুঁটি  শুকনো  করার আয়োজন 
উসকোখুসকো  চুলে  মেয়েরা  সারিবদ্ধভাবে  ভাবে ব্যস্ত 
পুকুরে সরপুঁটি আর  চাঁদামাছ  দলবদ্ধ  হয়ে  আড়িপাতে
পাশে কচুবনে অদ্ভুত  ঘ্রাণ  নেয় মোরগ - মুরগী 
লাউ গাছগুলো উপর কুয়াশার  জল আর শিশিরের   জল যখন মাকড়সা জাল বুনতে থাকে ধীরে ধীরে 

শান্ত -স্নিগ্ধ সাধারণ  মেয়েরা  
এক আদর্শের  আদরের ঘ্রাণ  মেখে
উদাসী হাওয়ায়  মেঘের  গায়ে  রোদরঙ আঁকে
চারপাশে  পুকুর , ডোবা , নানান ঝোপঝাড়ে আদর্শ আদরের ঘ্রাণ  চিরকাল  ভেসে বেড়ায়। 







পিপাসা 
বিমল মণ্ডল 

শীতের সন্ধ্যায়  খালি গায়ে আমি 
মায়ের কাছে উনুনের পাশে  বসি
মা দুটি হাতে নিখুঁত  শিল্পের আবর্ত রচনা  করে চলছে  কতগুলো  খড় দিয়ে
আমি তখন  ছাত্র -ব্যকুল পিপাসা  নিয়ে বলি-
তোমার  এই  সব খড় , খিরিশের শুকনো  পাতা, শুকনো  বাঁশ পাতা -এতো সব নিয়ে অর্ধেক  রাত
কোনও  কথা  সেদিন বলেনি মা 
শুধু  জুলুজুলু  চোখে দিগন্ত  অন্বেষণে গভীর  ব্যকুলতা  ভেসে ওঠে 
অপলক  দৃষ্টিতে  অফুরন্ত  পিপাসা  নিয়ে কখন মায়ের কাছে ঘুমিয়ে পড়ি 
সস্নেহে  মা সেই পিপাসা মেটায়। 







ভাগ্য এবং 
বিমল  মণ্ডল 

তুমি চলে যাওয়ার পরও আমি  একাই দাঁড়িয়ে ছিলাম -
কোলাহল  মুখরিত  মেট্রোস্টেশনে
এভাবে দুই যুগ কত দিন, কত রাত
এই ভাবে একা দাঁড়িয়ে  আছি

প্রয়োজনে যে যার কাজ সেরে ফিরে যায় বাড়ি 
সবচেয়ে বেশি   সময় দিয়েছি তোমাকে
নিজেকে  নিঃস্ব  করেছি 
একেবারও প্রাণ খুলে  ডাকেনি আমায়
তবুও  তুমি চলে যাওয়ার  পর আমি একা দাঁড়িয়ে  মেট্রোস্টেশনে 

যে ভাবে সবাই যায় বাড়ি ফিরে 
সেভাবে ফিরে যায় আমার ভাগ্য এবং... 







একান্তে 
বিমল মণ্ডল 

একটা  মানুষ  নির্জন  নদী তীরে কিংবা  জনমানবহীন  , প্রাণহীন  রাস্তার পাশে একান্তে  ভাবতে থাকে
ভাবতে থাকে চিরপরিচিত  স্মৃতি 
কখনো  খোলা  হাওয়ায় সাদা বকের মতো  এলিয়ে  দেয় 
আবার  মেঘেদের  মতো ভেসে ভেসে দিগন্তে  মিশে  যায় 
তবুও  একান্তে  মন  পাথর  হয়ে যায় 
সীমাহীন  অবজ্ঞায়  কঠিনতা কিনারে স্তুপ করে 
তখন  নিজের আর পর পাঁচিল ভেঙে  দেয়

সব শূন্যতা  হাহাকার  হয়
তাই একান্তে সিদ্ধান্ত  
না নেওয়াই ভালো।






মা
বিমল মণ্ডল 

'মা' শব্দটি আজ বুকের  মধ্যে  বাজে
শৈশবে  মায়ের স্নেহময়  আদরে সবুজ  দিনগুলো  
কত শাসন , কত ভালোবাসা  মেশানো 
অভাব যখন  মায়ের সংসারে 
তখনও  মা দুটি  হাতে  স্নেহ স্পর্শ  করে
কৈশোরে , যৌবনেও মা সহস্র বাধা পেরিয়ে আশা দিয়ে যায়

দুমুঠো  ভাতের খোঁজে  মা
বাজারে  বাজারে  সবজি ফেরি করে
কখনো  একবেলা  কখনো  বা  না খেয়ে জুগিয়েছে  ভাত

সেই মা আজ নেই 
সারাক্ষণ  খালি খালি লাগে আমার 
আমার সু-সময়ে মা চলে যায় দূরে
অনেক...অনেক  দূরে

মায়ের ভালোবাসা  আজ আমায় ঘিরে 

আজ ১২ই মে  মাতৃ দিবস 
মাকে জানাই শ্রদ্ধার্ঘ আর প্রণাম  

যেখানে  থাকো ভালো  থেকো মা 
এটাই আমার তোমার  কাছে নিবেদন। 






অহংকার 
বিমল মণ্ডল 

মাটির  বাড়ি। খড়ের ছাউনি  দিয়ে ঘেরা। খিরিশ গাছের  তক্তার  দুটো  দরজা  মাত্র।
মাঝে মাঝে  চাঁদ  এসে বসে। 

আমি মায়ের সাথে সাথে ঘুরে বাড়াতাম  কষ্ট  চোখে  মুখে  এঁকে। 
আমাকে নিয়ে মোট দশ জন।বাবা লাঙ্গল  ধরে ধরে হাতে ঘা। পুকুরে চারাপোনার করে লেনদেন। 
সারা বাড়ি জুড়ে মায়ের  আর্তনাদ  
নিজের জলখাবার  বাঁচিয়ে  খাওয়াতেন আমাকে 
অসম্ভব  পরিশ্রম গরীবের  নিঃশ্বাসে ভোরের পাখি হয়ে জেগে ওঠে। 
অভাব হামাগুড়ি  দিয়ে বাবা  -মায়ের হাতটা ধরে কৃপণ ভরে
অলসতা  আসেনি অপ্রাসঙ্গিক  জীবন  থেকে 
দারিদ্র্যতা সময় ধরে আসে না
তবুও  আমার না পাওয়ায়  চেষ্টাতে কত অহংকার  ভীড়  করে
আমার এই অহংকার  
একান্ত  নিজেরই
আমি বড্ড ভালোবাসি। 







মায়ের স্বাদ 
বিমল মণ্ডল 

মায়ের স্বপ্ন  জেগে  ভাঙা চোরা বাড়ির  উঠানে। 
তুলসী তলায়  অফুরান  ভালবাসা । মায়ের লাগানো নারকেল  গাছে কত সবুজ ডাব তাকিয়ে  সূর্যের  দিকে।কচি  বাতাবিলেবু  দেওয়াল ঘেসে দুলছে হাওয়ায় । 

প্রাচীরের  গায়ে নিমফুল মায়ের কান্না  হয়ে ঝরে  পড়ে
পুকুরের  জল স্তিমিত  সূর্যের  তাপে নীরবতা  খেলা  করে। 
চাঁদা, সরপুঁটি  আর বালকুড়ি মাছের  আনন্দ  ঝরে জলের উপর।

বাবা কোদাল  হাতে মাটি চষে  আলু গুলো  লাগায় ঘাম ঝরে 
মায়ের অপূর্ণ স্বাদ  
এখনো  বাড়ির  চারধারে  ঘুরেফিরে । 




নদী  -মাঝির গল্প
বিমল মণ্ডল 

নদীর  গায়ে আকাশ  শরীর  ঢালতে পারলেই অস্থিরতা  খোদাই  করে মাঝি। 
হলদি নদীর দুই পাড়ে গড়ে উঠেছে  চেনা বসতি। বাবলা গাছ আর কাঁটা  গাছে  যন্ত্রণা  পেয়ে শখের গল্প সারে মাঝিদের সাথে। 

মাঝেমধ্যে বাতাসে  মাঝি নদীতে  সোনালী  আলো  খোঁজে। সাবলীলভাবে   মাঝিদের ভাটিয়ালি  সুর আসে না । বড্ড  অসময় মাঝিদের।

নদীর শরীরে  ছোঁয়াচে  রোগ - 
পচা পাতা, মৃত জীবজন্তুর দেহ আরও  কত  কি  তা ভেবে।

নিয়তি সন্ধ্যা  নিয়ে আসে। মাঝি আর নদী  জানে রাতও আবার হবে।

সবাই সময় ধরে ঘরে ফেরে

মাঝি নৌকা  নিয়ে  নদীতে  
সারা দিন-রাত ইতিহাসের  গল্প বলে। 





আত্মপরিচয় 
বিমল মণ্ডল 

বয়স  আট
করি বাজার  হাট
মায়ের সাথে  সাথে 
কত ঘুরেছি পথে পথে 
সবজি নিয়ে  মাথায়
গেছি যেথায়  সেথায় 



ছেঁড়া  জামা   পরে
স্কুলে  গেছি কত করে
খাওয়ার  জোটেনি  আমার
তবু্ও কষ্ট করেছি বারবার   

মায়ের সান্নিধ্যে 
মাধ্যমিক  তার মধ্যে
কষ্ট  শুরু  নতুন করে 
ভিক্ষা  করে পেট ভরে
আট কিলোমিটার  হাঁটা পথে 
স্কুলে  যেতাম হাঁটতে  হাঁটতে 

মা আরো  বেশ কষ্ট  করে 
উচ্চমাধ্যমিকও পাশের  পরে
কলেজে  পড়ার উদ্দ্যোম বাড়ে
ক্লাস  করি কলেজ ঘরে 
রান্না  বান্না  নিজের হাতে
অনেক কাজ আরো এক সাথে
এমনই  করে করি কলেজ পাশ
এটাই ছিলো  আমার  অভ্যাস 

উচ্চ শিক্ষা করবো বলে 
বিশ্ববিদ্যালয়ে গেলাম চলে
ভর্তি হলাম, কিন্তু থাকবো কোথায়?
এসব আবার ঘুরতে থাকে মাথায়

অনেক কষ্টে পেলাম  বাড়ি
পেয়ে আমি শ্বাস ছাড়ি
দু একটা শর্ত তাঁদের    
মেনে নিলাম একে  বারে
রান্নাবান্না, বাসন মাজা, কাপড় কাচা
জল আনা,বাজার করা, ঘর মোছা
এসবই তে আমি রাজি 
পড়তে হবে এটাই বুঝি

কিছুদিন যেতে না যেতে
ওদের  কাজ করি হাতে হাতে
দু একটা টিউশন করে 
হাত খরচ করতাম ঘরে

পড়ার সময় পড়লো ভাঁটা
এভাবেই আমার জীবন কাটা
এম.এ পাশ করলাম আমি 
রেজাল্টটা জানে অন্তর্যামী

বি.এড টা করতে হবে 
মায়ের আদেশ মেনেই তবে
কাঁথিতে ভর্তি হলাম
বাড়ি থেকে এলাম গেলাম
সারা রাত টিউশন করে
সকালে যেতাম ঘরে ফিরে
এমনই করে বি.এড পাশ
মিটালাম আমার আশ

মনের জোরে গেলাম  যাদবপুর
এম.ফিলে ভর্তির নেশায় করি ঘুর ঘুর
ফর্ম তুলে পরীক্ষা দিয়ে আসছি ঘরে ফিরে
ফেরার পথে গাড়িটি এক্সিডেন্ট করে
মায়ের জন্য পেলাম আবার নতুন এক জন্ম
মৃত্যু থেকে ফিরলাম কিন্তু শিরদাঁড়া ভগ্ন

অভাব বাড়তে থাকে মায়ের সংসারে
উচ্চশিক্ষা পেয়ে ঘুরছি বাইরে বাইরে
অনেক মানত করে মা মন্দিরে মন্দিরে
চাকরির  পরীক্ষায় পাশ করি বারে বারে

অবশেষে চাকরি পেলাম একটা স্কুলে
চাকরি পেয়ে বাবা মাকে গেলাম না ভুলে
মায়ের আশীর্বাদ রেখে মাথায় শুরু করি জীবন
হঠাৎ মায়ের মৃত্যুতে ভবিষ্যৎ জীবনেরহলো অবসান। 

মাকে হারিয়ে আমি অনেক কষ্ট পেলাম
মা ছাড়া জীবন যুদ্ধে সত্যিই হেরে গেলাম।







নতুন  পৃথিবীতে  একা
বিমল মণ্ডল 

একদিন  আকাশ আমাকে নক্ষত্রপুঞ্জের ভেতর  বাঁচতে  শেখায়
সে ছিল চাঁদের  মতো  অক্ষত 
সারা  সময় ইচ্ছে মতো  খেলেছি কতো।
আজ সমস্ত  মায়াজাল  ঘিরে চুবিয়ে  রেখেছে  আমায়

সারা শরীর  এঁকে  দিয়েছে  অনন্ত  কষ্ট 
সীমাহীন  স্বার্থ দিন রাত ঘিরে থাকে
তবুও  মালাচন্দন নিয়ে দাঁড়িয়ে  আকাশের  দিকে 
সংকীর্ণতা  চিরমাতৃজলে পা ডুবিয়ে  বসে
মুহূর্তে  আনন্দ ঝরে  আমার সামান্য  জীবন 

আমি ভালোবাসি  সম্মান  আর আনন্দকে
সহসা অর্থ শক্তি  কেড়ে নেয় সব

সহসা বসি চুপচাপ 
অন্ধকারে  আমাকে স্বপ্ন  খোঁজে 

এই পৃথিবীতে  ঘুমহীন  চোখে বসে আমি একা। 






মানবিকতা 
বিমল মণ্ডল 

সুন্দর  গঠনমুলক আলাচনায় বসে
পড়ে গেলাম  বন্ধুদের  অগাধ আক্রোশে 
এপর্যন্ত সব কাজ  করেছি  একা একা
ওরা থাকে বিদেশে  হয় মাঝে  মাঝে দেখা। 

সব জেনে আমি নিয়েছি গুরুদণ্ড  ভার
টাকা দেন বলে   অসম্মান  করে বারবার 
অর্থকে ভালোবাসে মানুষটিকে  নয়
বাতাসে  প্রচারিত  টাকাতে সব হয়

জীবনে কত কষ্ট  পেয়েছি  এই পথে  হাঁটতে হাঁটতে 
সংকীর্ণ মানবিকতা আজ  হাঁটে রাজপথে 
অবাক হয়ে ভাবছি  আমি অতীত দিনের  কথা 
মান,মর্যাদা , প্রতিপত্তি  সব হারিয়ে  পাচ্ছি এখন ব্যথা 

টাকা দিলে  সব কাজ হয় না  নিজের মতো  
ভালোবাসায় ফিরে পেতে  নিজেদের  টাকা  যতো
পরিশ্রমের  সম্মান পাবো এই ছিলো  আশা 
মিছে  অর্থের দম্ভে আমাকে করলো  নিরাশা 


ফিরে পাবো আমি আমার অতীত  গৌরব 
সে দিন দেখবে   চারিদিকে কত পাখিদের  কলোরব
ভিড়তেও পারবে না ওদের কাছে 
মূল পুঁজি  নিয়ে তখন  আসবে আমার কাছে

নিজেদের  আনন্দ  ভাগকরে  করে নেবো  সেদিন 
মানবিকতা  পৃথিবী  জুড়ে  সবার  মাঝে  আসবে যে দিন। 

একটা  নতুন  পৃথিবী গড়বো  বলে শপথ  নিয়েছিলাম
সুস্থ মানবিকতা  নিয়ে  আমি এই পৃথিবী  গড়লাম। 



 




পারাপার 
বিমল  মণ্ডল 
ভীষণ  সুন্দরী  অপরূপা  হলদি নদী 
চলেছে  এঁকে বেঁকে পার হয় যদি
সীমাহীন  অবজ্ঞায় ভাঙ্গছে  দুই তীর 
পূর্ণ সচল  ধারা গূঢ়চারী গহন গম্ভীর 

প্রকৃতির  স্নিগ্ধ  ধারায় বিছিয়ে  ঐশ্বর্যসম্ভার
অসীমের  ক্ষমতায়  অধিষ্ঠিত চালক সমুদার
চারদিকে  প্রসারিত  কত পার করো তরী
শহর থেকে  গ্রাম থৈথৈ  করো ভরী

জন্ম থেকে  তুমি বড্ড  উচ্ছৃঙ্খল , দুর্বার
শান্তির  ঘোষণা  করে পারাপার  করো একবারে। 






সিঁড়ির  পাঁচটি  ধাপ পেরিয়ে
বিমল  মণ্ডল 

১.
জ্ঞান পড়ার পর  দেখেছি মায়ের কষ্ট 
দিন রাত  অভাবের  ঝুড়ি  নিয়ে ঘুরেছে হাঁটে বাজারে 
বাঁশ গাছের  দৌরাত্ম  ভেঙে  অসম্ভব  সাহস  চোখে মুখে 
সন্তানের  পেটে সাদা  ভাত তুলে দেয় হেঁটে  এসে।

২.

বাবা তক্তপোশে  বসে  বিড়ির  ধোঁয়া  মুহূর্তে  ছাড়ে
বিরক্ত মুখে চোখ রাঙায়  ছেলে  আর বৌকে
ঝুড়ি  নিয়ে  বেরিয়ে  যায় পুকুর  পাড়ের দিকে
কচুশাক আর কলমীশাক তুলে আনে ঘরে।

৩.
দাদারা  সব নিজের মতো  দেওয়াল ধরে রাখে
মা, বাবা  ওরা হয়েছে  সব নিয়েছে  কেড়ে 
একটু ভাতের আশায়  মা প্রাণ নিয়ে ছোটে
দাদারা  তখন আমায় দেখে বিকৃত  করে হাসে।

৪.

দিদিরা স্বাধীন  নয় পরের ঘরে 
দারিদ্র্যতা তাদের ঘরে বিদ্রোহ  করে
অসময়ে  মা আমার জন্য দুমুঠো  ভাত মাগে
বাড়িময়  বিষাদ সুর ভেসে শুধু  আসে।

৫.
এতো  সিঁড়ি  পার হয়ে আমায় মা নিয়ে চলে
আমার চোখে  মুখে ভালোবাসা  খেলে
উদ্দেশ্য  নিয়ে হাঁটছি আমি পৌঁছাতে  হবে
মুছে দিলাম  মায়ের চোখের  জল 
তাই  স্বপ্ন  আমার হয়েছে  সফল । 







প্রতিক্ষা
বিমল মণ্ডল 

ফাঁকা  বাড়িতে  কার পায়ের শব্দ  শুনি?
জানি কোনও দিন  ফিরবে  না আমার জননী 
শুধু  অঞ্জলি  দিয়ে থাকি মায়ের ছবির  পাশে
সারা গাঁ জুড়ে মা ডাক ফিরে ফিরে আসে 
মাঠে  ফসল  নেই শুধু  করে হাহাকার 
কতবার  আমি  ডেকেছি তোমায় প্রাণভরে 

মহাশূন্যে  ভেসে বেড়াও মৌন আবেশে 
বিরক্তিকর  মুখে  আমি খুঁজি  অতীতকে
অতীত  আর নেই কাছে  
সে শুধু  শূন্যে  ভাসে
আগামী  দিনেও থাকবো তোমার  প্রতিক্ষায়

আমি পেয়েছিলাম  আমার জীবনের  উজ্জীবনের প্রেরণা 
যা দিয়েছিলে কয়েক যুগে
তা আজ আমি রেখেছি  মনের স্তরে স্তরে 

এখন  তোমাকে ছেড়ে পেতেছি আমি  নতুন সংসার 
সময়ের  স্রোতে  প্রতিজ্ঞাও বদলে  যায় 

স্বার্থ যেখানে  অমোঘ নিধান 
জীবন  পীড়িত  প্রত্যয়ে প্রত্যয়ে 
 আমি  খুঁজে  বেড়াই  তোমাকে পাবো বলে
তোমার প্রতিক্ষায় থাকবো মা গো সারাজীবন  ধরে ।







সন্ধ্যার ঝড়ে 
বিমল মণ্ডল 

এই সন্ধ্যায় -ঝড়ে
গ্রামে  এবং  শহরে 
অন্ধকার জানালা থেকে নক্ষত্র  দেখা  যায় 
হাল্কা হাওয়া - শরীরে 
গ্রাম - শহরে  -ঝড়ের পরে 
আলো -অন্ধকার খেলা  করে

ঝড় থেমে  গেলে  -আকাশে  অসংখ্য  নক্ষত্রের ভীড়ে
আকাশে  বাতাসে  ছড়িয়ে  দেয় আনন্দের  সুরে

অন্ধকার  জানালা  থেকে  নক্ষত্র  দেখা যায়। 




সুখ
বিমল মণ্ডল 

খালপাড় ধরে  আকন্দের নেতৃত্বে নোনা গাছের  নাচ।কাছাকাছি  চিমনির ধোঁয়ায় ছড়িয়ে  দেয় সুখ।টলমল টলমল  চোখে  খুব  সকালে কাজের খাতায় হয় সই। 
নীল শাড়ি পরা হাঁটা  মেয়েটির  দিকে তাকিয়ে  কেউ।
সময় ঘুরেফিরে  পাশাপাশি  হাঁটাচলা 
কাজের  ফাঁকে  দু'একটা  ভাব ভালোবাসার কথা।

সমস্ত  সুখ প্রলেপ  বুলিয়ে  সারা শরীরে । 






তপশীলি মেয়েদের  গল্প
বিমল  মণ্ডল 

রাঢ়ী  ভাষায়  মেয়েরা  কথা বলে পাড়ায় পাড়ায় 
আঁড়চোখে  লেজঝোলা  পাখিটা  ভাষা শোনে
বিড়ি,তামাকের  সুগন্ধি  ধোঁয়া সুখ ছড়িয়ে  দেয় 
হাঁটা  চলায় নেশার ক্লান্তি 
তেঁতুলগাছের নরম  পাতা কাটায় স্বাদ 
সারা ঠোঁটে  কাজলের  দাগ
পুরুষের  ভয় সারা শরীরে 

পুকুরের  জল  ভাতের গন্ধে  মেশে
পবিত্র মন সুস্বাদু  বিড়ির  গন্ধে আকাশে  সংসার পাতে
তপশীলি মেয়েদের  সারা শরীরে  
কিসের  ক্লান্ত  দুঃস্বপ্নের ছায়া পড়ে।

২৩/০৪/২০১৯
[5/25/2019, 5:39 PM] bimalmondalpoet: দেখেছি  যে নারীকে 
বিমল  মণ্ডল 

পড়ন্ত  বিকেলে লাল মাটির  রাস্তা  পেরিয়ে  যাচ্ছে  যে নারী 
সহসা মেঘ মিশেছে নারীটির  চুলে 
নিস্তব্ধতা  তার দেহরেখায়
সূর্যাস্তের আলো  মেখে হেঁটে  যায় 
কোনো  এক  পাড়াগাঁয়ে 

আমি দাঁড়িয়ে  প্রতিক্ষার তটে 
দু'চোখে স্বপ্ন  নিয়ে
পরম সুখে  ঘুমাবো
আনন্দ ভরে 

দেখেছি  যে নারীকে... 








মৃত্তিকাচারী
বিমল মণ্ডল 

খরো রোদ নেয় শক্ত  ঢিলার ঘ্রাণ 
প্রতিবেশী  মেয়েটি হেঁটে  যায়  লাল ব্লাউজের  শরীরে 
কলঙ্ক  এঁকে  দেয় সূর্য নামের  পুরুষ
সূর্যমুখী ফুলের  ছায়ায় কিছু সময়  নীরবতা 
অতন্দ্র  সীমান্তে মাটির দেওয়াল

প্রাণভয়ে  মেয়েটি  লজ্জাবস্ত্র গায়ে জড়ায় 
ঝোঁকে  পড়ে সূর্য  আদর মাখায়

নতুন  আলোর  প্রাণে সারা গাঁ  বেঁচে ওঠে 
মৃত্তিকাচারী মেয়েটির  স্পর্শে । 






সময়ের সেতু
বিমল মণ্ডল 

বাঁশগাছের ফাঁকে পূর্ণ দৃষ্টি । রাতের খাওয়া  সেরে জানালার  পাশে বসি।বাইরে অল্প অল্প ঝিঁঝিঁ পোকার  ডাক, রাতপাখি রহস্যময়  
ডানা ঝাপটাতে ঝাপটাতে পাশ দিয়ে উড়ে  গেল। হঠাৎ  শোঁ শোঁ শব্দে জোলো হাওয়া। এক বিন্দু  শান্তি  শরীরে  আসে।

সারা ঘরময়  ছড়িয়ে  ঠান্ডা  হাওয়া  খেলা করে
চেয়ে থাকা চোখে ঘুম জুড়ে  আসে
দৈনিক  সময়ের সেতু ধরে...







একা
বিমল মণ্ডল 
'একা' শব্দটি বড্ড  মানুষকে ঝাঁকায়
আসলে মানুষ যখন একা হয়
তখন  সে আরও  দু'জন কে চায় আপাতত  একজন 

একটা মানুষ আর একটি  মানুষের  সুখ দুঃখের  ভাগ নেবে 
ভাষায়  আদান-প্রদান 
নিঃশব্দে বসে থাকা পাশে 

একজন  আর একজনের  অন্নদাতা  তা ঠিক  নয়
কারণ  যে যার নিজের  অন্ন বস্ত্র জোগাড়  করতে  পারে

 কলাহল থেকে  দূরে  সে মানুষটি
সে একা থাকতে  চায়
সম্পূর্ণ  একা নয়
সে চায় এমন  মানুষ  অন্তত  যে হৃদয় বুঝে  চলে

মানুষ  একা হতে চায় 
সম্পূর্ণভাবে  দু'জনে।  



রোদ
বিমল  মণ্ডল 

আশ্চর্য জাদুকরী  রোদ  
বিচিত্র  প্রতিমা হয়ে  অসম্ভব  তাপের কাছে
পরিষ্কার  ফাঁকা  মাঠে  শস্য  ছড়ায়
প্রাচীর ভেদে প্রতিমা  দৃষ্টি এড়িয়ে 
ছাতা হীন  কয়েকটি  যুবক দাঁড়ায়  ছায়া পেয়ে
বিড়ির  ধোঁয়া  শব্দ করে ক্লান্ত  শীর্ণকায়  দেহে 
রোদের  প্রতি  চোখের  কোণে  কোণে  যৌবনের  পরশ

শুধু  হারানোর  ভয়ে  নেই  রোদের সাথে  থেকে 
শুধু  রোদের বিচিত্রিতা  মেখে  
ক্লান্তি  সারা শরীরে  ঢেকে । 






স্বপ্ন  পুড়ে  যায় 
বিমল মণ্ডল 

বয়সের  সাথে সাথে  
স্বপ্নও পুড়ে যায় ভাঁটায়
কবে সে কত বড়ো  হওয়ার  স্বপ্ন  দেখেছি
খিস্তি , খেউড়, আরও  কত  ভাষার  সৎ ইঙ্গিত 

আমি ধাপে ধাপে গড়েছি  কবিতার  বাসস্থান 
রাতে  মাথার ভেতরে শব্দ , অক্ষরে খচখচানি 
প্রেম, ভালোবাসা  ফুটপাতে  ঘোরে 
স্বপ্ন  পুড়ে  যায়  আমার  হৃদয়ে। 







আড়াল 
বিমল মণ্ডল 

হাল্কা  হাওয়ায়  মাতাল পেয়ারা পাতা
চারদিকে  ছড়িয়ে সুগন্ধি  পেয়ারা  ফুল
একটু দূরে  অবোধ  মেয়েটি  বাঁশপাতা  ঝাঁটিয়ে 
ছেঁড়া গামছায়  বাঁধে 
প্রতিবেশী  ছেলে  মেয়েরা চোখলুকানি খেলছে
প্রতিটি  দেওয়াল আড়াল
শেষ আড়ালের পেছনে 

শুধু  তুমি
আর না যেন আড়াল করো আমায়
তোমারই সামনে পেছনে  তোমার  মতো  হয়ে খেলা  করি 
তাই আর আড়ালে  নয় 

তুমি এসো আমার সামনে 
আমি তোমার  সামনে... 






ঋণ
বিমল  মণ্ডল 

জন্ম থেকে  মৃত্যু  পর্যন্ত  জীবনে  নানান  ঋণ জমে
মায়ের  মাতৃগর্ভ  অন্ধকারে  অনেক  ঋণ
সেই জন্মের  ক্লেদ মেখে নতুন  আলোতে  ঋণের যাত্রা  শুরু 

চলার পথে  পথে অনেক  ঋণ জীবনে  এঁকে  দেয় যোগ বিয়োগের খাতায়

বস্তুগত  জীবন  ভাবনায়ও ঋণ
নদী , পাখি , গাছ ও মানুষের  কাছে কত ঋণ এই পৃথিবীতে 

তবুও  জীবনের  ঋণ কে শোধে কার কাছে
মায়ের গর্ভবেদনা  শোধ হয় কী কোনো দিন?

বাবার স্নেহময়  আদরের  ঋণ কি ভোলা  যায়?
পৃথিবীর  রোদ , ছায়া, নদী  ও জলের ঋণ কে শোধাতে পারে? 

এ সমস্ত ঋণ বাড়তে থাকে নির্দিষ্ট  চক্রবৃদ্ধি হারে 
মৃত্যুর  কিনারে এসে সর্ব শান্ত  হয়ে উঠে  জীবন 
 
অনেক ঋণ  বাকী থেকে  যায় জীবনে 

তেমনি  কিছু  ঋণ হয়তো  তোমার  কাছে  বাকি 
জীবনের  শেষে  এসে 
কিছুটা  ঋণের  বোঝা 
শোধ হবে হয়তো!! 








ঘাস আর মৃত্তিকার  গল্প 
বিমল  মণ্ডল 

নিঃস্বার্থ  এক  সুন্দর  রাতে
মৃত্তিকার  তরঙ্গ নিয়ে সাথে 
ঘাসেদের প্রেম  ভাসে কথাতে

খানিকটা  সৃষ্টির  ক্লান্ত  ধূসর  আকাশে 
ঘাস আর  মৃত্তিকার  যাপন ভালোবেসে 
আকাশে  নক্ষত্রের  আলো  ছড়িয়ে  প্রকাশে

আকাশ  ঘুমিয়ে  আকাশে  আকাশে 
মৃত্তিকা  ঘুমোয় ঘাসের শরীর  ঘেঁষে। 




নুন
বিমল মণ্ডল 

জন্মের  সাথে সাথে মাতৃদুগ্ধে নুনের স্বাদ  আসে 
যা মানুষ  জীবন শুরুতে  নুন দিয়ে প্রথম  পাঠ শুরু  
নীল সমুদ্রের  ফেনায়িত  ঢেউয়ে 
মানুষের  রক্ত মজ্জায় নুনের ছিটা 
নোনা মাটির  স্পর্শ  সাধারণ  মানুষ  খাবারের  থালায়  নুনের স্বাদ পায়

পৃথিবীর  সবখানে  নোনা জলে। 



অনর্থক  
বিমল মণ্ডল 

আমি হেঁটে  যাওয়া  মাটি  রাস্তার  পাশে  নতুন এক বাড়ির প্রাণ  দিয়েছি
প্রতিদিন আসে  ভোরে রাজমিস্ত্রী  আর প্রসন্ন ছুতোর 
এই  ঘরে প্লাস্টার  হয়নি,দরজা  ও জানালার  পাল্লাও হয়নি একটাও
রাজমিস্ত্রীরা বালি সিমেন্ট ঘেঁটে টিনে টিনে অভাব মেটায় দেওয়ালে  দেওয়ালে 
হাতুড়ি , র‍্যাঁদা, বাটালি নিয়ে বসে পড়ে মেঝেতে 
সহসা প্রস্তুত  করে আদল মাখা দরজার পাল্লা 

অদ্ভুত শ্রদ্ধা যোগে তৈরি  আমার বাড়ি
সব দিক ঠিকঠাক
অনর্থক  হয়নি  আমার বাড়ি। 







পান্তা ভাতের গন্ধ  আসে 

বিমল  মণ্ডল

পুকুরপাড়ে মায়ের শরীর  ঘিরে গোবরের দাগ
মাঝেমধ্যে  বাতাস গিলে 
ছেঁড়া  কাপড়খানা পরে বাড়ি -পুকুর হেঁটে  চলে ভাতের খোঁজে। 

পান্তা ভাতের  টক গন্ধ বারান্দা  থেকে  ভেসে আসে
মাটির  দেওয়ালের পাশে  অলৌকিক  হাত
যে হাত স্নেহময় আদরের। 

দুঃখ মহাকাল হয়ে জন্ম -মৃত্যুর নিজস্ব  চিহ্ন  মাখে 
যেখানে  জন্মের  পর 
পৃথিবীর  জাগতিক নিয়মে পরিচিত 
সেখানে  মৃত্যুতে শেষ  হয়ে  যায় 

এই জন্ম -মৃত্যুর  নিজস্ব  প্রেম কি করে পাবে?
এই রহস্যময়  ঘেরা পৃথিবীর  কিনারে 
আজও  পান্তা ভাতের গন্ধ  আসে। 






সরোবরের  ভেতর  চাঁদ 
বিমল মণ্ডল 

খালপাড় ধরে নোনার গাছ পেরিয়ে হেঁটে  চলেছি 
গাঁয়ে যেতে হবে বলে  কাদামাটি রাস্তায়  এখনোও হাঁটছি 
সন্ধ্যা  এলো  নেমে। পাখিরা  পাখা মেলে  ফিরে  যায়।
হাওয়া  দিচ্ছে গাছে  গাছে 
পথের  দু'ধারে বাবলা আর মাঝে মাঝে  ঝাউগাছের ছায়া পড়েছে 
চাঁদের  ছায়া সারা শরীরে  

মা ব্যস্ততার  মাঝে  সন্তানের  অপেক্ষায় 
সরবরের পাড়ে চেয়ে
কেননা  আর কোনো  পথ নেই  

রাত হয় আরও  গভীর 
ঝিঁঝিঁ ডাকে রাতের ভালোবাসা কে

মা তখনও  দাঁড়িয়ে 
আমি হেঁটে  চলেছি সরবর ঘেঁষে   
আমার সাথে চাঁদও আছে

মা দূর  থেকে  চিৎকার করে ছুটে  আসে
আর সারা সরোবর  ঘিরে চাঁদের  আলো  ছড়িয়ে  দিনের  মতো 

রাত আর রাত নেই 
চাঁদের  আলোর ভেতরে 
অগণিত  মানুষের  ভীড়ে 
মা হারিয়ে যায় 

দীর্ঘ  অপেক্ষায় আমি আজও  সরোবরে রাতের অন্ধকারে  বসে। 


 


হাওয়ায় মৃত্যুর  গন্ধ 
বিমল  মণ্ডল 

আদর করে মা  বাঁধের  ঘাস কাটে দা তে
ধান ক্ষেতে শামুকের  সংসার
কলমি দারোয়ান  হয়ে জড়িয়ে  ধরে 
তখন  বেতের ফলের মতো  বিপন্ন রোদ 
মায়ের আঁচলে অনায়াসে ভেদ করে শত্রুরা 
মুহূর্তে  রক্তজবার মতো সারা শরীরে  লাল হয়ে ওঠে 
প্রায় ঠোঁট  প্রায় মুখ
সহস্র ক্ষতের মতো  প্রস্ফুটিত 

নিঃশব্দে  মায়ের চোখ ভিজে যায় 
অসম্ভব  হৃদয়ে  বেদনা  নিয়ে 
বাড়ি ফিরে  অবোধের  মতো 

কিছু  বোঝার  আগেই 
বাতাসে  মৃত্যুর  গন্ধ  ছড়িয়ে 
দৃষ্টিহীন অন্ধকারে  নিথর  দেহ
বারান্দায়  শুয়ে মা। 





মায়ের জীবন  যখন  ধূসর  বয়স 
বিমল মণ্ডল 

কচু গাছের  ভেতরে  ঝিঁঝি  ডাকছে  
অন্ধকারে কচুরিপানার শিরশির  মধুরতা কিসমিস গাছের ফুল 
সারা বাড়ির উঠানে ছড়িয়ে  পড়ে 

মা'র জীবনে  তখন  ধূসর  বয়স 
সারারাত  জেগে থাকতে  ভালোবাসে
বাড়ির  দেওয়াল চিরে ফালাফালা  করে  ইঁদুর 
উসকোখুসকো  মেঝেতে  মা ছেঁড়া  মাদুর পেতে শোয়
চোখে  তাঁর   গভীর  বেদনার  ছবি

একটার -পর একটা -একটার পর একটা 
স্মৃতির পাতায় বসে 
গভীর  অন্ধকারে 
ধূসর  বয়স  গুণে 
ধীর স্থির  মনোযোগে।