লেবেল

বিশ্ব কবিতা দিবস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিশ্ব কবিতা দিবস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২১ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বিশ্ব কবিতা দিবস-৩।। ভক্ত গোপাল ভট্টাচার্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



বিশ্ব  কবিতা দিবস-৩

 ভক্ত গোপাল  ভট্টাচার্য 




বিশ্ব  কবিতা দিবস


কবি  তার শিল্পরূপ  সৃষ্টি  করেন কবিতার মধ্য দিয়ে 

যুগে  যুগে  শৈল্পিক  বিন্যাসের  সম্পূর্ণতার 

 বিচিত্র  সমাবেশ  প্রতিটি  অংশ  নতুন  মাত্রায়,

শিল্প  সৌষ্ঠব  নির্ভর করে  গঠন  বিন্যাসে 

নানা  অভিজ্ঞতা চিন্তা  ভাবনা   স্বার্থবিরোধী  ভাব

 টুকরো   টুকরো  সংলাপ   পটভূমির 

 বিস্তৃতির    মধ্যে   স্থান  করে  নেয় 

কবির   নানা  উপলব্ধি, দর্শন  ও অভিজ্ঞতা 

 মধ্য  দিয়ে  শিল্পসৃষ্টির  স্বার্থকতা  পায় 

নিজেকে  আয়নায়   দাঁড়িয়ে  দেখা 

 চিন্তার   ব্যপ্তি  উপলব্ধির  গভীরতা 

 জীবন  সমন্ধে , বর্তমান  জগৎতের  ঘটনাবলি

 শতাব্দীর   পর  শতাব্দী  কবিতা  আর্কষন  করে  চলেছে ।

শুধু কবিতায়... বিশ্ব কবিতা দিবস -২ ।। অনিন্দিতা শাসমল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



বিশ্ব কবিতা দিবস -২

অনিন্দিতা শাসমল



কবিতা তুমি...


কবিতা আমার চোখের পাতায় ভোরবেলার চুম্বন,

কবিতা আমার রান্নাঘরে ডালফোড়নের গন্ধ।

কবিতা আমার খুনসুটিভরা যত মান-অভিমান,

কবিতা আমার সারাদিনের ঘরসংসার ঘর।


কবিতা তোমার প্রতিটি বর্ণে বাবার হাতের ছোঁয়া,

কবিতা তুমি জ্বরের কপালে মায়ের হাতের স্পর্শ।

কবিতা তোমার প্রতিটি শব্দে প্রেমিকের চেনা গন্ধ,

কবিতা তুমি মাতৃগর্ভে বেড়ে ওঠা সন্তানের অনুভব।


কবিতা তুমি মাঝরাত্রির ঘুমপাড়ানিয়া গান,

কবিতা আমার বেঁচে থাকবার শেষ আশ্রয়।

কবিতা তুমি সেই প্রিয় উষ্ণ আলিঙ্গন,

কবিতা তুমি সব হৃদয়ক্ষতের  আশ্চর্য উপশম।


কবিতা আমার দৃপ্ত শ্লোগান, জন্মভূমির মাটি,

কবিতা তোমার জন‍্যেই যেন আজীবন পথ হাঁটি।




শুধু কবিতায়... বিশ্ব কবিতা দিবস-১।। সৌম্য ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বিশ্ব কবিতা দিবস-১

সৌম্য ঘোষ


অনুভব


দরজাটা হাট করে খুলে গেল
-
এমন তো আগে ঘটেনি!

উঁকি মেরে দেখি -
ভেতরে কেউ নেই
গরম হাওয়া নেই
ইঁদুর, বেড়াল - কিচ্ছু নেই,
তবু মনে হলো -
দীর্ঘশ্বাস

মনের মধ্যে ঝড় -
দরজা খোলার এত তাড়া!
বাইরেটা বড্ড গুমোট,
অথচ কী সবাক!

এগিয়ে যেতে সবার আগে
-
এদিনও কি তাই?
অনুভব করেছি -
আছ আশেপাশে,
আজ ঢুকলে ভেতরে