।।।। প্রতিদিন বিভাগ।।
।। নভেম্বর সংখ্যা।।
।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —২৭।।
শীত সকালের চিঠি
অসিত কুমার রায়
রঙ্গন বলেছিল ওখানে যখন শীত পড়বে বরফে ঢেকে যাবে শহর। তখন সে চলে আসবে আমার কাছে। আমার ৪২৬ এর উঠানে রক্তিম রঙে নিজেকে ফুটিয়ে নিতে। এখনো কি তেমন শীত পড়েনি বরফ জমেনি তোর জানলার শার্সিতে। বেলচা দিয়ে ঘরে ফেরার পথ পরিস্কার করতে হয়নি বল! তোর ফিরে আসার পথ চেয়ে আছিরে। ডানা মেলে পরিযায়ীরা আসতে শুরু করেছে। রোজ সকালে দেখি দলে দলে আসছে আকাশ ঘিরে ঘিরে। এখনো বুঝি তোর সময় হলনা। টগরের সবুজ হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে ফুলেরা যায় একে একে ঘুমের দেশে।এখনি তোর এই ফুলের বাসরে আসর জমিয়ে রাখা খুব প্রয়োজন।
