লেবেল

বিশ্ব শ্রমিক দিবস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিশ্ব শ্রমিক দিবস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৬ মে, ২০২৬

।। মে সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব শ্রমিক দিবস -৫।। ঝলসানো খিদে — অজিত দেবনাথ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


      

।। মে সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব  শ্রমিক দিবস -৫।।





 ঝলসানো খিদে

 অজিত দেবনাথ 


যদি শেষঘুমের পথটুকু পড়ে থাকে রাস্তার পাশে 

শব্দহীন, বর্ণহীন 

তবু  তো কত পথ হেঁটেছি নির্জনে, আবছায়ায় এমনকি শাখাপ্রশাখায়

শুনেছি পাখির মুখরিত কলতান, বিনম্র জোছনার আটপৌরে চাহনি

দেখেছি কি সাম্যের পাঠশালা?

রাস্তা জুড়ে সারিবদ্ধ মিছিল  

যেন অকারণ ভিড়-স্লোগানের অস্বীকৃত কাব্যপ্রবাহ

শ্রমিকের ঘামের পাশে পড়ে থাকা উৎসবের আতিশয্য

প্রতিরোধহীন মানুষের সর্বগ্ৰাসী হাহাকার

ঝলসানো খিদে, অর্ধগলিত নিঃশ্বাস

নিরন্ন মানুষের আর্ত চিৎকার

এইসব মুঠো মুঠো দুঃখের কথা নিঃশব্দে তাকিয়ে থাকে উৎসবমুখর রাজপথে।

রবিবার, ৩ মে, ২০২৬

।। মে সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব শ্রমিক দিবস -৪।। পহেলা মে মর্যাদা পায় — চৈতি সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


      

।। মে সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব  শ্রমিক দিবস -৪।।



 পহেলা মে মর্যাদা পায়

 চৈতি সরকার


পহেলা মে উনিশশো ছিয়াশি
ত্যাজিছে ওরা জীবন
শ্রমিক কতো শিকাগো আসি
অষ্ট ঘন্টা কর্ম পণ।

করতে আদায় অধিকার
রয়েছিল যারা পথে
হয়েছে ওরা ছাড়খাড়
চাকায় কর্মরথে।

দিনটি তাই বর্তমানে
বিশ্ব শ্রমিক দিবস
র‍্যালি বেরোয় কতোখানে
শ্রমের তরেই যশ।

শ্রমের তরেই পূর্ণতা পায়
শূন্য থেকে গড়া
পহেলা মে মর্যাদা পায়
স্মরণীয় করে ধরা।
 

শনিবার, ২ মে, ২০২৬

। মে সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব শ্রমিক দিবস -৩।। শ্রমের মূল্য — জীবন সরখেল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


      

।। মে সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব  শ্রমিক দিবস -৩।।






শ্রমের মূল্য 

জীবন সরখেল 


কলকারখানায় মাঠে ঘাটে 
শহরে বন্দরে 
শ্রমিকের ঘাম শ্রমেই জগৎ 
সচল বা'র অন্দরে।
দিন রাত না ঘুমিয়ে যাঁরা 
আঁকেন সুখের স্বপ্ন
প্রিয়জনের জন্য কাজে 
থাকেন সদাই মগ্ন...
কোনো পারিশ্রমিক ছাড়াই 
কেউবা ভালোবাসায় 
চা পান চুনে রান্না বান্নায়
ভাসেন আলো আশায়....
শ্রম দিবসে তাঁদের কথাই 
পড়ছে আজকে মনে 
যাঁরা ধারক বাহক কালের 
আগামীর সুখ পণে....
শ্রমের মূল্য নির্ধারণের 
ক্ষমতা মোদের নাই 
তবে জ্বলুক তৃপ্তি সূর্য 
সব জীবন দোটানায়....

শুক্রবার, ১ মে, ২০২৬

।। মে সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব শ্রমিক দিবস -২।। দাবী — পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



      

।। মে সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব  শ্রমিক দিবস -২।।




দাবী

পুষ্প সাঁতরা


নিজের জীবন বাজী রেখে
ভূখা পেট যখন কাঁদে
কান্নার শব্দ কেউ শোনে না
অহঃরহ শ্রমের ফাঁদে।
সঠিক মজুরিও পায় না শ্রমিক
সাফাই কর্মীর শ্রম
দুহাত নোংরা ঘেঁটে ঘেঁটে
ধ্বস্ত অনুক্রম।
পাথর কিংবা ইঁট ভাটার
চোখে  আগুন জ্বলে
মালিকেরা লোভের টাকায়
মুনাফার পাহাড় তোলে।
কে দেবে বলো এঁদের সম্মান
কতো শ্রমের মজুরী
আমরা শুধু গলা ফাটাই
দিই একটু সুড়সুড়ি।
দু'হাত উঁচিয়ে আওয়াজ তোলো
ন্যায্য অধিকার
বৈষম্য সব দূর হোক
ঘুচে যাক অবিচার