লেবেল

যুদ্ধ বিরোধী কবিতা। লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
যুদ্ধ বিরোধী কবিতা। লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -৩৫।। সৌমিত বসু।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




যুদ্ধ বিরোধী কবিতা -৩৫

সৌমিত বসু 



যুদ্ধ


জীবন জুড়ে দুটো মানুষ

কিই বা পারে

দুটো মানুষ যুদ্ধ করে

এবং হারে।










*পাঠকের আপনজন*  *অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা* 
--------------------------------------

🙏🙏লেখা আহ্বান🙏🙏


"পৃথিবীর কবিতা কখনও শেষ হয় না।" 
 (জন কিটস)


'সুজলা সুফলা শস্য শ্যামলা' — প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ। পৃথিবীতে যা কিছু সুন্দর সবই যেন ঈশ্বর প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে  তাকে করে তুলেছেন সম্পূর্ণা, অনন্যা।  মনে হয় বিচিত্ৰবেশী  এই প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের। প্রকৃতির সেই অমোঘ টান আমরা সত্যি কি উপেক্ষা করতে পারি? প্রকৃতিপ্রেমে উদ্বেলিত মন তাই ছুটে চলে দিকশূন্যপুরে….অসীমের টানে। বর্তমানে প্রকৃতি আজ রুষ্ট, কারণ — বৃষ্টি নেই, তীব্র গরমে স্কুল ও কলেজ আজ বন্ধ। তার উপর  রবীন্দ্রনাথের জন্মদিন — সময় যেন চঞ্চল। তাই প্রকৃতির এক স্পর্শ  যেন সমগ্র বিশ্বকে আত্মীয় করে তোলে— এই প্রকৃতি, কাল ও সময়কে স্মরণ করে অঙ্কুরীশা-র  পাতায় প্রকাশিত হবে মে ২০২২, প্রতিদিন বিভাগে 'প্রকৃতি-ই একটি সুর' বিষয়ক কবিতা।



🙏🏻মে মাস জুড়েই  প্রকাশিত হবে  'প্রকৃতি-ই একটি সুর' বিষয়ক কবিতা। 
 



✍🏾✍🏾 অঙ্কুরীশা ই ম্যাগাজিনে শুরু হবে প্রতিদিন বিভাগে  ' প্রকৃতি-ই একটি সুর'   বিষয়ক  শুধু কবিতা।

✍🏾এই পর্বে  দুটি করে কবিতা  পাঠাবেন। 

✍️✍  মেল বডিতে (অভ্র অথবা ইউনিকোড) টাইপ করে পাঠাবেন। 

🙏এই বিভাগের  লেখা   মৌলিক ও অপ্রকাশিত হতে  হবে।
🙏কোন প্রকার ছবি বা পিডিএফ ফাইল গ্রহণ যোগ্য নয়।

 🙏এই বিভাগে  আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা কিনা উল্লেখ করে দেবেন। 


✍🏾 এই পর্ব চলবে ১লা  মে ২০২২ থেকে  ২০শে    মে ২০২২  পর্যন্ত। 

👇🏾আপনি আপনার  'প্রকৃতি-ই  বিষয়ক'   দুটো কবিতা   আজই মেল করুন👇🏾


✍️🙏আপনার এই পাঠানো  লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে। 

 
✍🏾 মুক্ত মনে লিখুন  উক্ত বিষয়ের  জন্য কোন লাইন সীমা কিংবা শব্দ সীমা  নেই। 

নমস্কার। 
ভালো থাকুন। 
সুস্থ থাকুন। 


 সম্পাদক, 
অঙ্কুরীশা





বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -২৮।। সাতকর্ণী ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




যুদ্ধ বিরোধী কবিতা -২৮

সাতকর্ণী ঘোষ



১.

 ইউক্রেন আমার নাম 


যে শিশু জন্ম নিল শরণার্থী শিবিরে 

সে যুদ্ধ জানে না

সে রক্ত জানে না

সে মৃত্যু জানে না

সে জানে মায়ের কোল

বুকের দুধটুকু তার পরম খাদ্য 


সে যদি বড়ো হয়

চাইব বড়ো হোক

সে শুনবে ঘর ছাড়ার কথা

খাদ্য বস্ত্রের হাহাকার কথা 

ধ্বংস আর আগুনের কথা

মনে মনে সব ' সে ' গুলো

 সৈনিক হয়ে উঠবে 

তারা যুদ্ধ দেখবে নিজের রক্তে

তারা যুদ্ধ করবে নিজের হাতে

 সমস্ত শিশুর নাম  ইউক্রেন হবে

তখন পুতিন পারবেন নিজেকে ক্ষমা করতে




২.

বসন্ত আসেনি এখনো 


যদি বসন্ত এসেছে বলো

তবে বলব রাশিয়ায় ফোটেনি ফুল

ইউক্রেন শীতের চাদরে ঢাকা 

হলুদ পাতার ফাঁকে বারুদ গন্ধমাখা

এখানে পলাশ এখানে শিমুল 

মহুয়ারা লালে লাল

সূর্যও বেশ হাসছে দু'গাল


বলি শোনো অযোধ‍্যা শোনো শোনো শান্তিনিকেতন 

ইউক্রেন শুধু নয় রাশিয়াতেও 

কিছু পলাশ শিমুল পাঠাও

লাল হলূদ হাসিতে বসন্ত আসুক 

সব শিশুরা ফুলে ফুলে উড়ুক

সব নারী- পুরুষ প্রেম নিয়ে 

আর গান নিয়ে 

যুদ্ধ যুদ্ধ লড়ুক

বন্দুক থেকে বুলেট নয়

কামানের গোলা নয়

বেরিয়ে আসুক ফুলের তোপ

ওই সবখানে বসন্ত এলে

তবেই না আমাদের বসন্ত 

সুর পাবে রঙ পাবে 

পাবে প্রেম সর্বত্র




৩.

মানুষ বড় কাঁদছে 


তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও...


সে সব ভুলে অস্ত্র নিয়েছ তুলে 

অশ্রুবন‍্যায় রক্ত ভেসে যায় 

মানুষ কোথায় খুঁজি 

ডাইনে বামে শুধুই  লাশের সারি

ফুল কুড়োবো ফুল কুড়োবো 

কোথায় আপনি  মালি!


চোখ দিয়ে তার আগুন উপচে পড়ে

নিজেও জ্বলে জ্বালায়  অন‍্য কেও

জ্বলতে জ্বলতে নিজের বাড়ি এলে

ঘর পুড়ে যায় চমকে আগুন গিয়ে 


কোথায় মানুষ কোথায় দুহাত বাড়াও

দাও বিলিয়ে প্রেমের ঝরনাধারা

এখনো যারা মনে আনেনি বন

তারাই দাঁড়াও  হাতে রাখো দুই হাত


আমরা এখন গহীন অন্ধকারে 

আলোর জন‍্য উৎসমুখ খুঁজি

ভাঙা ভাঙা মানুষগুলো দিয়ে 

গড়বে চলো শান্তির এক নীড়


আগুন  শোনো আর ধ্বংস নয়

গোলাবারুদ বিক্রি বন্ধ হোক 

মাটির উনুন ভাত ফোটাবো বলে

হাঁড়িও দেখ আগুন করছে খোঁজ

বাগান ভরে ফুলের হাসির গান।










শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -২৭।। স্মৃতি শেখর মিত্র।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



যুদ্ধ বিরোধী কবিতা -২৭

স্মৃতি শেখর মিত্র 



শান্তির আবেদন


এক লহমায় পৃথিবী আজ ধ্বংসের মুখে
পৃথিবীর অন্তরাল থেকে গলিত লাভা স্রোতে
মানবজাতি ও সমস্ত প্রাণীকূল বিনাশের মুখে।
এ যুদ্ধ সাধারণ যুদ্ধ নয়, এ যুদ্ধ পারমাণবিক অস্ত্রের সম্মিলিত প্রয়োগ ।
মানুষ আজ নিজের ধ্বংস নিজেই ডেকে আনছে।
রামায়ণ, মহাভারতের যুদ্ধে তীর ধনুকের ব্যবহারেও অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
এ যুদ্ধ কোন এক খন্ড যুদ্ধ নয়, সমস্ত পৃথিবীর
জল, বায়ূ বন্যপ্রাণী ও বনজ সম্পদ ধ্বংসের মুখে। 

অবিলম্বে শান্তি চায় সমস্ত বিশ্বের মানুষ।
যুদ্ধবাজ তোমরা এবার যুদ্ধ থামাও।
লক্ষ লক্ষ মানুষ আজ গৃহহীন, উদ্বাস্তু জীবন কাটাতে বাধ্য
হয়েছে। 
প্রতিটি দেশের সাধারণ মানুষ যুদ্ধ চায় না , শান্তিতে থাকতে চায়। শান্তি কোথায়?
কিছু রাষ্ট্রের মাথারা যুদ্ধ চায় নিজের অহমিকা
ও দম্ভের কারণে। 
যেমন একদা চেয়েছিল "দুর্যোধন" কুরুক্ষেত্রের  প্রান্তরে সমস্ত লজ্জা
ধর্মকে বিসর্জন দিয়া নিতান্তই অহংকারের বশবর্তী হয়ে। ইউক্রেনের সভ্যতা সহস্রাব্দ প্রাচীন। সেই সভ্যতা আজ ধূলিসাৎ কয়েকজন
দুর্বিনীত যুদ্ধবাজ মানুষের নগ্ন ইশারায়।
যুদ্ধবাজরা যুদ্ধ চায়, অর্থের কারণে। তৃতীয় বিশ্বের দেশগুলিতে একে অন্যের সঙ্গে লড়াই লাগিয়ে। মারনাস্ত্র বিক্রয় করে ভুরিভুরি
অর্থ উপার্জনের আশায়।বড় বড় রাষ্ট্রনায়কদের
কাছে যুদ্ধ এখন বাণিজ্যে পরিণত হয়েছে। 
শান্তিপ্রিয় মানুষরা তাই যুদ্ধ থামানোর আবেদন জানায়।









বুধবার, ২০ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -২৬।। সুদীপ কুমার চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




যুদ্ধ বিরোধী কবিতা -২৬

সুদীপ কুমার চক্রবর্তী



যুদ্ধের ২৭ তম দিন 


যুদ্ধের ২৭তম দিনেও জ্বলছে ইউক্রেন!
কি জানি কেন যে তোমায় মনে পড়ছে
আওয়েন!

রক্তলোলুপ হিংস্রতায় তোমার কবিতা
কোথাও নেই ছিটেফোঁটা রোমান্টিকতা।
শিরোনামে আজও সেই বসন্তের অভিঘাত।
ধ্বংসের মহাকাব্য লিখে চলেছে অহংবাদ।
শুনশান প্যারাম্বুলেটর। মৃত্যু বাসরে আজ
অনাথ উৎসব ।

এই জেনোসাইড ইতিহাসের কলঙ্কিত অধ্যায়।
এই মিথ্যে যুদ্ধে শুধুই জীবনের পরাজয়।

ক্রমশ দীর্ঘতর হচ্ছে  মৃত্যু মিছিল
রক্তে ভাসছে কিভ, খারকিভ,লিভ, ওডেসা,
মাইকলেভ, পোলটভা,লেভিভ
চারদিকে শরণার্থী শিবির।

শোকের কোন অনুভূতি নেই এ বন্ধ্যা মাটির।
অন্ধকার যবনিকায় এ এক প্রাগৈতিহাসিক নেমেসিস।












রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -২৩।। সমাজ বসু।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




যুদ্ধ বিরোধী কবিতা -২৩

সমাজ বসু




নেমে আসে জলপাই পোশাক



যুদ্ধের পক্ষে কেউ কোনদিন হাত তোলে না,
বরং শান্তির হয়ে সবাই কথা বলে ---
তাকে নিয়ে লেখালেখি, সেমিনার এমনকি
পথনাটিকাও হয়— অথচ কোন্ জাদুবলে
দেওয়াল থেকে অচিরেই অদৃশ্য আর আগ্রাসী
কিছু হাত মুছে দেয়---
যুদ্ধ নয় শান্তি চাই...

আর একে একে জলপাই পোশাক নেমে আসে পৃথিবীর বুকে।

















শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

যুদ্ধ বিরোধী কবিতা -২১।।সঞ্জয় মুখোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





যুদ্ধ বিরোধী কবিতা -২১
সঞ্জয় মুখোপাধ্যায়


এসো, ভালোবাসি


যে যুদ্ধের দিকে তাকিয়ে এত বিষন্ন তুমি
আমি তার কথা ভেবে দেখেছি
যুদ্ধ তো তুমিই করো
তোমার আরো চাই।।তোমার রক্তপিপাসু মন 
তোমার অহংকার!

যুদ্ধ আমারও চাই। আমাদের সবার চাই।
আরো আরো চাই, 
যুদ্ধ চলে প্রতিদিন
দামামা বাজে মজ্জায় শিরায় ধমনীতে
লাশ পোড়ে, পোড়ে ঘর বাড়ি দেশ
ছারখার করে আকাশভেদী শীৎকার 
এসব তো তুমিও চাও, 
বলো সত্যিই বলো,  চেয়েছিলে তো তুমিও
 তুমি পারো নি।  আমি পারি। 
তাই আমিই  জয়ী। যুদ্ধোপরাধী?

দেখো,ওই শিশুটা 
আমাদের দিকে হেঁটে আসছে
ও এখনও জানে না, আমাদের দুজনের সৈন্যদল
ওর বাবাকে হত্যা করে মা কে তুলে নিয়ে গেছে 
ওদের বাড়িতে আগুন দিয়ে গেছে

তারপরেও
বাচ্চাটা হেঁটে হেঁটে আমাদের দিকে আসে
ওদের কান্না তো ঈশ্বরও শোনে না, তবু...

বিশ্বাস পেতে দিয়েছে ওর পায়ের নিচে
ভালোবাসা ঘাস
বাতাস ওকে দিয়েছে বাঁচার আশ্বাস
সূর্য এখনও অকৃপণ ,দিতে চায় মুঠো মুঠো আলো
ও হেঁটে আসছে... রক্তের স্রোত মুছে যাচ্ছে
ছিন্ন কাটা হাতগুলো ওর দিকে বাড়িয়ে
চারিদিকে মুন্ডুগুলো একসঙ্গে বলে ওঠে
বাঁচতে দাও
এসো ভালোবাসি...