লেবেল

লিমেরিক সংখ্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লিমেরিক সংখ্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ২২।। সুখ ও স্বপ্ন - বিকাশরঞ্জন হালদার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ২২।।



সুখ ও স্বপ্ন 

বিকাশরঞ্জন  হালদার 

অনেক দূর  সাঁতার  দেব  সেটাই   ভেবে   ছিলাম 
নদী-জলের ডাক সেভাবে কবে'ই বা আর পেলাম
সুখ ও  স্বপ্ন  দিন  ও   রাত্রি
তুমি'টি আমি'টি মরণ-যাত্রী 
নিজের গান নিজেই গেয়ে কাঁসর বাজিয়ে গেলাম!

বুধবার, ৩০ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ২১।। ঘুগনি বেচতে হবে — মুক্তি দাশ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ২১।।




 ঘুগনি বেচতে হবে 

মুক্তি দাশ
-
বাবা যখন ব্যস্ত থাকেন নানান ঝামেলায়,
ল্যাজে-গোবরে গণশা তখন অঙ্ক না মেলায়।
বাবা বলেন, "হতভাগা,  
পড়াশোনায় মনটা লাগা -
নইলে ঘুগনি বেচতে হবে, চলে যা মেলায়।"

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ২০।। যদি - ফটিক চৌধুরী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ২০।।




যদি

ফটিক চৌধুরী 


অমল ধবল বিমল মুক্ত হাওয়া 
মনের ভেতর করুক আসা যাওয়া 
আকাশে ওড়ে পাখি
তাকেই কাছে ডাকি
ডানা দুটিই যদি তার যেত পাওয়া।

সোমবার, ২৮ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১৯।। লিমেরিক -গোবিন্দ মোদক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১৯।।




লিমেরিক

গোবিন্দ মোদক


লিমেরিক নয় এটা নয় কোনও ছন্দ –

‘ভাব’টা খামেতে মোড়া আঠা দিয়ে বন্ধ;

খুললে যে ছিঁড়ে যায়, 

পড়লেই হাসি পায়, 

শুঁকে দেখো ঠিক পাবে বিটকেলে গন্ধ!!

শনিবার, ২৬ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১৮।। কথার খেলাপ —অনির্বাণ কর।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১৮।।



কথার খেলাপ 

অনির্বাণ কর


তখন সবে খাওয়ার শুরু, মুখে কেক উঠছে রাজার,

অনির মেয়ের জন্মদিনে উনি গেছেন সপরিবার ।

আমায় দেখে বলেন রঙ্গে

বাড়ি ফিরব একসঙ্গে 

অথচ, ডিনার শেষেই বাবু ছেলে বউ নিয়ে পগারপার।

বুধবার, ২৩ জুলাই, ২০২৫

প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১৭।। জীবন সরখেল -র লিমেরিক।। Ankurisha।। E.Magazine ।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১৭।।




জীবন সরখেল -র  লিমেরিক 


১.

সোস্যাল মানে ভোকাল 


মুখের স্বীকৃতিতে কেবল গলছে নাতো ভাত
লাইক কমেন্ট বেশি রিচে পড়ছে দেখি পাত 
ফলোয়ার্সের সংখ্যা যত
বাড়ছে খাতির তারই তত
সেকেলে দিনমানে সবাই হচ্ছে কুপোকাত!



২.
শরিল-স্টার

রিল মামনি সকাল দুপুর বিকেলে বা রাতে 
স্থানে পোশাকে চমকে নিপুণ তালে সাথে 
দেখি স্টারের গড়াগড়ি 
আবার সঙ্গে কপাল কড়ি
মিথ্যেহাসি ন্যাকাকান্নার চালেই সবে মাতে।

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১৬।। কতদূরে যাবো রানা— জামান।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১৬।।



কতদূরে যাবো

রানা জামান

কতদূরে যাবো অনেক ভেবে বাহির হই
লক্ষ্যস্থলে যেতে আমি কল্পনাতে রই
ছলে কিংবা বলে ভাই রে
লক্ষ্যস্থলে পৌঁছতে চাই রে
লক্ষ্যস্থলে পৌঁছে বলি ক্লান্তি গেলো কই

সোমবার, ২১ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১৫।। পটল তুলতে গেলেই — মুক্তি দাশ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১৫।।




পটল তুলতে গেলেই 

মুক্তি দাশ 

ঝিঙে, ঢেঁড়সের নেই যে কদর,  উচ্ছে কী তেতো, কী তেতো!
মুলো ও পালং, কপি ও ক্যাপসি - সেসব জমবে  শীতে তো! 
বাজার ভর্তি আনাজে -
ওমা! বাইগন কানা যে! 
ভুলেও পটল তুলতে যেও না, বিপরীত হবে হিতে তো! 

শনিবার, ১৯ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১৪।। ফ্রী'রির যুগ —উদয় নারায়ণ বাগ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১৪।।



ফ্রী'রির যুগ

উদয় নারায়ণ বাগ 

গর্ব করে নেপাল বলে ভাগ্য আমার ভালো,
ফ্রী'রির মালে দিন চলে যায় ঘরে জ্বলে আলো,
ছাগল কিনলে ফ্রী'তে দড়ি, 
শাড়ির সাথে একটা ঘড়ি, 
বউয়ের সাথে ফ্রী'টা বলে হ্যালো বাবা হ্যালো।।

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১৩।। নেই ডাকবাক্সই — মুক্তি দাশ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১৩।।




নেই ডাকবাক্সই 

মুক্তি দাশ 


চিঠিটা সাজানো ভাষার বুননে, শব্দও লাগসই।
একেবারে শেষে 'ভালোবাসা নিও' তারপরে থাক সই।
ঠিকানাও লেখা তোমারই তো নামে,
ভাঁজ হয়ে সেটা ভরা আছে খামে -
কীভাবে পাঠাই? মোবাইল-যুগে নেই ডাকবাক্সই।

বুধবার, ১৬ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১২।। তন্দ্রা ভট্টাচার্য্য -র লিমেরিক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১২।।




তন্দ্রা ভট্টাচার্য্য -র  লিমেরিক 



১.

আগুন নিয়ে যতদিন খেলা

                    

আগুন নিয়ে যতদিন খেলা সংসারের পড়ন্ত বেলা

ভাসা ভাসা সব কাজ হলো, দেখা হলোনা রঙিন মাছের খেলা

ভুলগুলো সব ফুল হয়ে ফোটে কোথায় প্রেম লুকোই

মোম রঙে সব সত‍্যি ছবি ঢাকি, চোখের জল এভাবেই শুকাই।

শুকনো কাপড় বর্ষা এসে ভিজিয়ে দিল এই বেলা।




২.         
 যদি তোমার দেখা পাই 
                                 
হঠাৎ দেখা হলে আমি হব সেই দুপুরচণ্ডী ফুল
কৌতূহল মেখে তারকাঁটা হবে রঙিন সুতো বিলকুল
পোয়াতি মেঘের ভেতর আমার প্রাচীন সঞ্চয় /
খাতা খুললেই কত পাখি আসে আমিও উড়তে চাই
মিথ‍্যা ভালোবাসার আলো দিন থেকে উড়ে গেল বুলবুল।
                  

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১১।। হাসির খবর — সুধীর দাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১১।।



হাসির খবর

সুধীর দাস


এক

কেউবা হাসে অট্টহাসি কারো শুকনো ঠোঁটে

কারো হাসি মন মরাতে বুকের ভেতর ফোটে

কেউ হাসে হো হো করে

কেউ হাসে ভো ভো করে

কারো হাসি বুকের কোনে যন্ত্রনাঝর ছোটে।


দুই

দাঁতাল দাঁতে কেউ হাসে মাতাল খেয়ে তাড়ি

কারো হাসির ফোয়ারা ছুটে ষষ্ঠীশশুর বাড়ি

কেউ হাসে ডিসকো নাচে

হাসতে হাসতে জীবন বাঁচে

কারো হাসি হারিয়ে যায় শোকের দগ্ধ ছাড়ি।


তিন

কেউ হাসে হে হে করে কেউবা হাসে হি হি

কেউবা হাসে নরম ঠোঁটে মিষ্টি মধুর মিহি

কেউবা হাসে হা হা করে

হাসিতে চোখে জল ঝরে

আমার বুকে শোকের হাসি সব হারানো চিহি।



সোমবার, ১৪ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ১০।। মাতালের হাসি — স্বপ্না মজুমদার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ১০।।



মাতালের হাসি

স্বপ্না মজুমদার



দাঁতাল হাসে মাতাল হয়ে হাহা হিহি হো হো

গলা তুলে চিল্লিয়ে হাসি মাথা ঘুরছে ভোঁ ভোঁ

হাসতে হাসতে গড়াগড়ি

বোতল ভেঙে ছড়াছড়ি

দুই মাতালে হঠাৎ বলে খেলবো মাঠে খো খো।



রবিবার, ১৩ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ৯।। খুঁজি বাঁচার উপায় — কার্ত্তিক মণ্ডল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ৯।।



খুঁজি বাঁচার উপায়

  কার্ত্তিক মণ্ডল

কী গরম! কী গরম !ঘরে থাকা দায়
গাছতলে ছুটি আর জল ঢালি গায়
       তবু ঝ'রে যায় ঘাম
       ডাকি সদা রাম নাম
কেউ কি বলতে পার বাঁচার উপায়? 

শনিবার, ১২ জুলাই, ২০২৫

প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ৮।। ভূতের রাজার বর দেওয়া —তীর্থঙ্কর সুমিত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ৮।।



ভূতের রাজার বর দেওয়া

তীর্থঙ্কর সুমিত


কথার কথা নয়কো এটা, সত্যিকরের গল্প
ভূতের বাবার শ্রাদ্ধ হলো, সঙ্গে নিয়ে কল্প
মনটা এখন খুশির আঁচে 
তিড়িং বিড়িং শুধুই নাচে
বলল এখন ভূতের রাজা বর দিয়েছে অল্প।

শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ৭।। মানস মুখোপাধ্যায় -র লিমেরিক ১।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।। .

 


       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ৭।।


মানস মুখোপাধ্যায় -র  লিমেরিক 


১.

ভোট 

                

আঙুল ফুলে কলাগাছ 

মাথায় পড়লো বাজ

    ঢাকে পড়লো কাঠি

    কেঁপে উঠলো মাটি 

রঙ মিলান্তি নেতার সাজ।

 


২.

বানভাসি 

              

বাড়ছে বৃষ্টি বাড়ছে জল

বানভাসিদের চোখে জল

   নেতা আসে নেতা যায়

  পেট ভরে তাদের কথায় 

হীরক রাজ্যে এটাই চল !


৩.

 কাকতাড়ুয়া 

                 

দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়ার দল

ক্ষেতে নেই কোনো শস্যফল

      তাইতো চাষীর নেই দুশ্চিন্তা

       পেট ভরছে খেয়ে পান্তা 

 দিনে দিনে বাড়ছে মহিষাসুরের দল!






বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ৬।। বিশ্বেশ্বর রায় -র লিমেরিক।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ৬।।



বিশ্বেশ্বর রায় -র  লিমেরিক 

১.

জীবন 

চিৎপুরে চিৎ হয়ে ফুটপাথে চিত্ত 

ভাবে ধন-দৌলত জীবন অনিত্য।

        যতক্ষন থাকে ঘোরে

        স্বর্গোদ্যানে ঘোরে

হুঁশ ফিরে এলে বোঝে জীবনটা তিক্ত। 

                   

 


২.

পরিনতি


আরে আরে করছো কী ও কালিদাস!

নিজেই নিজের করছো তুমি সর্বনাশ!

     যে ডালটায় আছো বসে

     সে ডালটাই কাটছো শেষে

একটু পরেই পড়বে ভুঁয়ে ধপ্ ধপাস্।

                    

বুধবার, ৯ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ৫।। দীনেশ সরকার-এর লিমেরিক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ৫।।




দীনেশ সরকার-এর লিমেরিক 


১.

লক্ষ্মী ঢুকবে ঘরে


বর্ষা আসতেই বদন খুড়ো আহ্লাদে আটখানা

মজা নদী বন্যা হবেই, সবারই তা জানা,

ত্রাণ সামগ্রী আসবে যত

ইধার উধার হবেই তত

লক্ষ্মী ততই ঢুকবে ঘরে করবে কে ভাই মানা!



২.

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে


উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে বাজিমাৎ

উদোর মাথায় সদাই থাকে কেউকেটাদের হাত,

বুধোর নেই কো কাকা মামা

ধরবে কে তার মাথায় ধামা

নীরবে তাই মেনে নিয়ে চেনায় ভীরুর জাত।


৩.

অপকর্মের নায়ক


জানত না কেউ অপকর্মের নায়ক খগেন খাঁড়া

মুখে ফুটতো ধর্মকথা মনকে দিতো  নাড়া,

মিষ্টভাষী থান্ডা মাথা

যেন ধোয়া তুলসী পাতা

পুলিশ এসে ধরলে তবেই জানলো সারা পাড়া।



৪.

মুঠোফোনের রাজ


সবার হাতেই মুঠোফোন যে হায় রে যুগের হাওয়া

মুঠোফোনেই মজে সবাই ভুলে নাওয়া খাওয়া।

হাতের মুঠোয় দুনিয়া আজ

ঘরে বসেই সারছে যে কাজ

যুগের তালে তাল মিলিয়ে জীবন তরী বাওয়া।



মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ৪।। জীবন সরখেল এর লিমেরিক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ৪।।





জীবন সরখেল এর লিমেরিক 


১.

ফাও


দোকান হাটে চাই যে সদাই একটুখানি ফাও
দাম ওজনে এদিক ওদিক মিষ্টি মুখের ভাও
ঘুরতে গিয়ে বাড়তি ঘোরা
ফুলের সাথে বাড়তি তোড়া
না চাইতেও গিন্নি নেতার ফ্রি বাতেলা দাঁও!




২.
ঝুনো নারকেল 

রোজ সকালে করেন শুরু কুন্ডু বাবুর বৌ 
নাচন কোদন দাপাদাপিই মঞ্চ সফল ছৌ
টাকাপয়সা গয়নাগাটি 
খাবার নিয়েও ঝগড়া ঝাটি
তবে রূপে ধনে তিনি মৌবনেরই মৌ!

সোমবার, ৭ জুলাই, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। জুলাই সংখ্যা।। ।। লিমেরিক পর্ব— ৩।। জয়ন্ত চট্টোপাধ্যায়-এর লিমেরিক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


       ।। প্রতিদিন বিভাগ।। 

     ।।  জুলাই সংখ্যা।। 

     ।।  লিমেরিক পর্ব— ৩।।




জয়ন্ত চট্টোপাধ্যায়-এর লিমেরিক 


১.

বদলের বিপদ



ভজার ছিল দু-জোড়া শু, গজার দুটো ছাতা

অদলবদল যেই করেছে, কী যে হল যা-তা!

হাতসাফাইয়ের ছাতাজুতো

দেখেই মালিক মারল গুঁতো

তক্কেতক্কে ছিল সে যে ধরবে চোরের মাথা!



২.

ডায়েটিং


ভূষণদাদার কষ্ট ভীষণ বৌদি যে খুব মোটা

কারণ তিনি সবই খাবেন শুধু গোটাগোটা।

সঙ্গে যাবেন ? লজ্জা-বিধুর

বলবে সবাই, হাতির ইঁদুর

তাই বলেছেন, এখন ডায়েট এবং শুধুই ছোটা।