।। জুন সংখ্যা।।
।। কবিতা বিভাগ।।
।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -৪।।
পরিবেশের স্বাস্থ্য
পুষ্প সাঁতরা
পরিবেশের স্বাস্থ্য ভাল নেই
দূষনে ভরেছে ধরা
ভোগবাদীরা হাত গুটিয়ে
প্রকৃতিতে আজ খরা।
মায়ের আঁচল করছি ধূসর
পরিবেশের সর্বনাশ
কারনটা সবাই জানি
আমরা বোকা কালিদাস।
জ্বর বেড়েছে পৃথিবীর
প্রবল উষ্ণায়নের ফলে
বরফ গলছে মরুদেশে
বৃক্ষ নিধন চলে।
দূষনে ভরেছে পরিবেশ
শস্য শ্যামল বসুন্ধরা
পূত- গন্ধ আবর্জনা প্লাস্টিক
নদী- নালা - সাগর ভরা।
সুস্থ পরিবেশে বাঁচবো সবাই
বৃক্ষ সৃজন করিই
খরার সমাধানে ব্রতী হই
সবুজের দেশ গড়ি!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন