।। জুন সংখ্যা।।
।। কবিতা বিভাগ।।
।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -৩।।
অরণ্যযাপন
অজিত দেবনাথ
যদি পারো গভীর অরণ্যের পথ ধরে হেঁটে যাও
বৃক্ষকে জড়িয়ে ধরো , কথা বলো,আলিঙ্গন করো ..
মুছে দাও সমস্ত ক্ষতচিহ্ন , অশ্রুবিন্দু, বিষাদকণা
দ্যোখো কেমন ঝাপসা হয়ে উঠেছে পাহাড়, নদী, সমুদ্র-
পাখিরাও কিন্তু আগের মতো বিশ্বস্ত নয়
অচেনা অতিথির মতো একটু একটু করে সরে যাচ্ছে
অভিমানী মেঘগুলো দাঁড়িয়ে আছে বিষণ্ণ ধুলোর ত্রাণশিবিরে
যদি পারো একান্ত ছায়াতলে দু'দণ্ড বিশ্রাম করো
নিঃশব্দে, চুপিসারে...
পাতায় পাতায় লিখে রাখো নির্জন রাতের জমানো সব কাব্যকথা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন