মানবতাবাদী কবিতা —৬
মানবিক
রাজীব ঘাঁটী
মানের কথাগুলো কেমন অগোছালো
হয়ে যাচ্ছে দিন দিন, হুঁশ হারিয়ে যেতে
বসেছে একটা জাতির। বিপন্ন সময় তবে
কেন নীরবতার কথা লিখে চলেছে !
জেগে থাকার বার্তায় আকাশ ভাঙছে
বৃত্ত পাল্টে যাচ্ছে জীবন আলোয়
জেগে উঠছে না সভ্যতা একাকি পথে
স্বপ্নভ্রষ্টরা দিকভ্রান্ত হয়ে পড়ছে রোজই।
আমি মানবতার পাঠ নিতে নিতে জ্ঞানী
হয়েছি মানুষ হবার চেষ্টায় দিনপাত রোজ।

খুব ভালো লাগলো কবিতাটি। সুন্দর।
উত্তরমুছুন