মানবতাবাদী কবিতা —৫
ভাঙাগড়া
সুজিত রেজ
আছে রে বিদ্যা ভাঙা সাগরেতেই
আছে রে লেনিন ভাঙালেনিনেতেই।।
সুজাতা পরমান্ন গন্ধ আছে
মির্জা গালিবের ছন্দ মাঝে
কালপ্রবাহের দাওয়াতেই।।
আছে রে বিদ্যা ভাঙা লেনিনেতেই
আছে রে লেনিন ভাঙা বি আর-এ তেই।।
যদি ভাঙো বি আর দেহ
দলিতের প্রতি ফলিত স্নেহ
কমবে না ভাই বাড়বেই।।
আছে রে বি আর ভাঙা পেরিয়ার-এ তেই।।
আছে রে পেরিয়ার ভাঙা শ্যামাপ্রসাদেই।।
এলিয়ট-এ ওম শান্তি আছে
শেলি কিটস্ লালন রাজে
ঠাকুর রবীন্দ্রনাথেতেই।।
আছে রে বিদ্যা ভাঙা সাগরেতেই।।
আছে রে লেনিন ভাঙা লেনিনেতেই।।
মানুষ মত্ত ভাঙাগড়ায়
মানুষ আছে মানবপাড়ায়
মানুষ খোঁজে তবুও মানুষকেই।।
আছে রে লেনিন ভাঙা লেনিনেতেই।।

হায় কবি ! .....
উত্তরমুছুনএমনি করেই চলছে হবে জানি
কবির কথা মানি বা না মানি
রক্তে রাঙা জীবন জোয়ারে তবু
ভাঁটার টানে নাই বা গেলে কভু ।