মানবতাবাদী কবিতা -৪
নিহিত স্নায়ুধ্বনি
সন্দীপন বিশ্বাস
আধলা ঘুমে জড়ায় কেন চোখ?
মাথার ওপর ছাউনি তো নেই কারো
বুকের ভেতর জাগার চরম রোখ
তবু কেন সাদা রুমাল নাড়ো?
উদাস ধ্বনি রন্ধ্রে রন্ধ্রে ফেরে
খেত জুড়ে আজ ঘাস-বিচালির দানা
দিনজোড়া সব অকাজগুলো সেরে
মধ্যরাতে স্নায়ুর দোরে হানা।
এমনি করেই হাড় মজ্জা যত
বিষাদ করুন হৈমন্তীর সুরে
যাচ্ছে ভেসে দাম শ্যামলার মতো
জীবন থেকে অনেক অনেক দূরে।
তবুও জানি নাও ভাসাতে হবে
ভালোবাসার উজান স্রোতের টানে,
ধর্মবিহীন সমস্ত উৎসবে
উঠব মেতে নতুন আলোর স্নানে।

খুব সুন্দর কবিতা। মুগ্ধতা রেখে গেলাম কবি।
উত্তরমুছুনহায় কবি ! .....
উত্তরমুছুনএমনি করেই চলছে হবে জানি
কবির কথা মানি বা না মানি
রক্তে রাঙা জীবন জোয়ারে তবু
ভাঁটার টানে নাই বা গেলে কভু ।