মানবতাবাদী কবিতা —৭
প্রতীক্ষা
সমাজ বসু
এই শহরে---
ঈগল,সাপ কিংবা শেয়ালের চিহ্নমাত্র নেই,
অথচ সময়ের পরতে পরতে জড়িয়ে আছে
তাদের দৃষ্টি দংশন অথবা লোলুপতা।
তবু এরই মাঝে ---
মৃৎশিল্পীর মত কিছু আলোকিত মানুষ
বিশ্বাস সততা আর মানবিকবোধের কাঠামোয়
মাটির প্রলেপে গড়ে তুলছে এক সুন্দর প্রতিমা...
শুধু বোধনের প্রতীক্ষায় জেগে আছে মানুষ।

কবি সমাজ বসুর " প্রতীক্ষা " কবিতার তুলনা হয় না। কী করে লেখেন এইসব কবিতা! কী নির্মান৷ প্রনালী!
উত্তরমুছুনভালো কবিতা
উত্তরমুছুন