লেবেল

বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

মানবতাবাদী কবিতা —১৬ ।। আত্মপ্রসাদ বা ভুলস্বপ্ন —জয়ন্ত চট্টোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




মানবতাবাদী কবিতা —১৬



আত্মপ্রসাদ বা ভুলস্বপ্ন 
জয়ন্ত চট্টোপাধ্যায়


রাক্ষস গিলে নেয় সব
সম্পদ,প্রেম,অনুভূতি,সৌভ্রাত্র...
শুভবোধ মুখ গোঁজে খাদানের কোণে
সময়ের দজ্জালে পোড়ে কোমলের কোশ,কলা,সাধ
ফুলেরা ডুবে যায় আগুনের হাঁ-য়ে

হাসিমুখে দাঁড়াতো যারা বাগানে ও পথে
যারা হাতে তুলে দিত বৈশাখী জল,ছোলা-গুড়
কোথা তারা ?
সত্রে সত্রে খুশিমুখ পুলকবিছানো ছায়া ইতিহাস

সন্ধ্যার আজানে ও শাঁখে,মন্ত্র ও প্রার্থনায়,
তুলসীর কাছে বিশ্বশান্তি চেয়ে নিত যারা
আজ তারা অনুদার?
একপেশে প্রার্থনা ঈশ্বর নেন?
তিনি কি স্বার্থমগ্ন মানুষের মতো বোকা?
তাঁকে কি আড়াল করা যায়?
ক্ষীণবুদ্ধি মানুষই বাস করে মূর্খের ঘরে
বোধহীন আত্মপ্রসাদ মানে ভুলস্বপ্ন মানুষ কি জানে ?!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন