লেবেল

বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

মানবতাবাদী কবিতা -১৫।। হাসিমুখ — ভবানী শংকর চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 







মানবতাবাদী কবিতা -১৫



হাসিমুখ

ভবানী  শংকর চক্রবর্তী 


বিশ্বাস অবিশ্বাস নয়
সভ্যতাভিমানী মানুষ শস্যদানা ভেবে ছড়িয়েছে বিষবীজ
সমস্ত শস্যক্ষেত জুড়ে
কী করে ফলবে বলো সোনার ফসল?

আসলে সে মেকি কথা
সম্প্রীতি ও সংহতি শব্দদ্বয় কেবল কি বাচনিক অলংকার হয়ে আছে স্বর্ণরচনায়?

আমি তো নির্বসন তোমাকে দেখিনি
সযতনে লজ্জাটুকু গোপন করেছ
গোপনতর শুভবুদ্ধি এবার তবে উন্মোচিত হোক

জটিল গ্রন্থিগুলি সব আলগা হলে
ধূলিঝড়ে উড়ে যাবে বিষবীজ
ধসে যাবে ভিন্নতার দেয়াল
বিশ্বাস অবিশ্বাস নয়
আত্মীয় নিখিল মানুষ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন