কালো মায়ের পায়ের আলো —১
কালো মায়ের পায়ের আলো
দুরন্ত বিজলীআকাশে আজ মেঘের আনাগোণা,
বাতাসে আজ বেনু বীণার সুর।
মাঠে মাঠে আজ পোয়াতি ধান গাছ,
উঠোনে আজ আল্পনা রোদ্দুর।
চতুর্দশীর হিমকুয়াশায় মাখা
অমাবস্যার আঁধার নেমে আসে,
মায়ের পায়ের আলোকঝর্ণাধারায়
পৃথিবী আজ আলোয় আলোয় ভাসে।
মায়ের গায়ের তীব্র কৃষ্ণদ্যুতি
ছড়িয়ে পড়ে দিকদিগন্তময়।
আকাশ ভরা নক্ষত্র আরতি
মায়ের পায়ের আলোয় মিলন হয়।
জননী এসেছে দীপাবলি উৎসব,
জননী এসেছে হিংসা করতে বধ।
জননী এসেছে ভরে দিতে বৈভব
জননী এসেছে শান্তির পরিবোধ।
মাগো, তোমার এই আসাতেই ভুলি
যত দুঃখ যত বেদনার হলাহল।
সকলের সাথে আলিঙ্গন কোলাকুলি
ভেদাভেদ ভুলে মিলনের মঙ্গল।
দিকে দিকে যত অশুভ অন্ধকার
মাগো, তোমার খড়্গে বিনাশ করে
দাও দাও আজ সকল আলোকমালায়
এই পৃথিবীর অঙ্গন দাও ভরে।

খুব সুন্দর শ্রদ্ধামিশ্রিত নিবেদন। ভালো কবিতা।
উত্তরমুছুনখুব ভালো কবিতা পড়লাম দাদা
উত্তরমুছুন