কালো মায়ের পায়ের আলো —২
মাতৃত্ব
দেবব্রত ভট্টাচার্য্য
ছেলেটা কে পৈঠায় বসিয়ে রেখে গিয়েছিলাম
মন্দির নোংরা করবে, বকবক করে জ্বালাবে -
পূজোর ব্যাঘাত। ও বসেছিল পৈঠায়।
পূজো দিয়ে ভোলেবাবার প্রসাদী ফুল নিয়ে
সিঁড়ি বেয়ে নেমে এলাম দালানে ।
পৈঠা থেকে আমার খোকা আমাকে দেখে
গাল ভরা হাসি নিয়ে এক ছুটে কাছে এলো।
মা মা ডাকে মন ভরিয়ে নোংরা দুটি হাতে
কোমর জড়িয়ে ধরলো। শিশু ভোলানাথ।
বুকটা জুড়িয়ে গেল।এই তো দেবতার প্রসাদ।
মাথায় দেবতার প্রসাদী ফুল ছুঁইয়ে এক টুকরো সন্দেশ
মুখে তুলে দিলাম - হ্যাঁ করো তো বাবা !
ঠিক সেই সময় আমার ছেলের বয়সী
আর একটি ছেলে এক ছুট্টে কাছে এসে দাঁড়ালো।
তারপর হঠাৎ দুটো নোংরা হাতে জড়িয়ে ধরলো কোমর
মুখে বললো - মা - আমায় প্রসাদ দাও মা !
এক মুহুর্ত স্থির হয়ে ছিলাম। তারপর -
দু বাহুর বাঁধনে দুটি সন্তান কে জড়িয়ে ধরলাম।
বিশ্বমাতৃত্বের সাগরে একটু খানি ঢেউ জাগলো।

ভালো লাগলো। খুব সুন্দর।
উত্তরমুছুন