কালো মায়ের পায়ের আলো —৩
কালো মায়ের পায়ের আলো
গোবিন্দ মোদক
দীপাবলি দিলো ডাক আলো রোশনাই –
মোমবাতি প্রদীপটা – আর কতো চাই !
বুক জুড়ে দীপাবলি – ঘুঁচে যায় কালো –
কালো মায়ের পদতলে চিরন্তন আলো !!
গ্রাম গঞ্জ শহর জুড়ে কতো ধুমধাম –
চারিদিকে আলো ভরা ডান আর বাম !
শক্তিময়ীর আগমনে দূর হয় কালো –
কালো মায়ের পদতলে অপার্থিব আলো !!
ছোটো বড়ো সব্বাই — উৎসবে মাতে –
ধনী-গরীব সকলেই সামিল যে তাতে ;
পৃথিবীকে নতুন করে লাগে তাই ভালো –
কালো মায়ের পদতলে সোনারঙা আলো !!
অসুর বিনাশ করে লোলজিহ্বা মা যে –
তাঁর মতো শক্তিময়ী কে বা আর আছে !
তাঁকে এসো পুজো করি মুছে দিয়ে কালো –
কালো মায়ের পদতলে বরাভয় আলো !!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন