লেবেল

বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়...পৌষ এল ঘরে —২৭ ।। নীলিমা উপাধ্যায়, মুম্বাই ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature

 


পৌষ এল ঘরে —২৭

নীলিমা উপাধ্যায়, মুম্বাই  




কুয়াশা


পৌষালী দিনে চারিপাশে কুয়াশার অদ্ভুত মনমাতানো খেলা,
রহস্যময় আবরণ স্নিগ্ধতা ছড়ায় ভোরের শিশির হয়ে।
শিশির স্নাত ব্যকুলতায় ধরা দেয়,  শীতের বিচিত্রতা।
নিমগ্ন চেতনার শৃঙ্খলায় আটকা পড়া ধুসর রবি,
অনন্য রূপের টলমলে মাধুরীময় শীতের সকাল।
উড়ন্ত ঝরাপাতার হিন্দোল-
মৌসুমি ফুলের প্রাণবন্ত পথচলা-
ক্ষয়ে যাওয়া আবছা জোছনায় নিঝুম শীতের রাত,
বিষণ্ণ মনকে ব্যকুল করে তোলে।
কুয়াশার চাদর মাখা  রাতের গভীরতা ক্রমশ বাড়তে থাকে।
আধবোজা চাঁদ বলে যায় 
অসম্পূর্ণ রহস্যগাঁথা।














৩টি মন্তব্য:

  1. কুয়াশাতে আচ্ছন্ন হয়ে গেছি

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  3. শীতকালকে ঘিরে আপনার কবিতাটা পড়লাম। আপনার লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে, লেখাটি বেশ কয়েকবার পড়তে হয়, তবেই তার অন্দরে প্রবেশের চাবিকাঠিটা পাওয়া যায়, একবার পড়েই তার পুরো রসটা আস্বাদন করা যায়না। এই কবিতাটির ক্ষেত্রেও তাই। শীতকালের সঙ্গে তো আমাদের সবার পরিচয়, শীত এলেই রঙচঙে গরম জামা পড়ে ঘুরতে বেরিয়ে পড়া, পিকনিক, বড়দিন, কেক, খাওয়াদাওয়া - গরমের ক্লান্তি থেকে মুক্তি। কিন্তু তার বাইরে শীতকালকে আরো বেশী করে চিনতে চাই কি আমরা ? বা চিনলেও তাকে সেভাবে প্রকাশ করতে পারি কি ? আপনার অনন্যতা সেখানেই যেখানে আপনি সেই চেনা শীতকেই নতুন করে চিনিয়েছেন আমাদের। কবিতার নাম “কুয়াশা” - যে কুয়াশার সঙ্গে শীতের অঙ্গাঙ্গী সম্পর্ক। তারপর, একে একে আপনার লেখায় উঠে এসেছে কুয়াশার রহস্যময় আবরণ, ভোরের শিশির, ফিকে হয়ে যাওয়া ধূসর সূর্য্য, ঝরাপাতার হিন্দোল, মৌসুমী ফুলের প্রাণবন্ত পথচলা, ক্ষয়ে যাওয়া আবছা জোছনা, শীতের নিঝুম রাত, কুয়াশার চাদরে ঢাকা আধবোজা চাঁদ। এর সবই তো আমরা জানি, দেখি। কিন্তু এইভাবে কখনো তাদের আলাদা আলাদা করে লক্ষ্য করেছি কি ? বা অনুভব করেছি তাদের বৈশিষ্ট্য ? আপনি কিন্তু লক্ষ্য করেছেন, আর আমাদের নতুন করে অনুভব করিয়েছেন এই অন্য শীতকে।” অন্য শীত” - কারণ, এখানে আমার আগে বলা শীতের অভ্যাসগুলো নেই, নেই রংবেরংয়ের গরম জামা পরে হৈ হৈ পিকনিকের কথা বা বড়দিনের উৎসবের কথা। আছে শুধু শীতের প্রকৃতি - তার কুয়াশা, তার অস্পষ্ট চাঁদ, তার পাতা ঝরে যাওয়া, তার ফুলের বাহারের কথা। এক কথায় - নানা ভাবে প্রকৃতির উদযাপন। এই প্রকৃতিকে আমরা দেখেও দেখি না, বরং ভুলেই থাকি তাকে। আপনি নতুন করে চিনিয়েছেন আমাদের চিরদিনের সেই চেনা শীতকে, আপনার অনন্য প্রকাশভঙ্গী দিয়ে। তাই শুধু ভাল লাগা নয়, আমাদের ঝাপসা হয়ে যাওয়া দৃষ্টি আর মজে যাওয়া মনকে জাগিয়ে তোলার জন্যে আমাদের কৃতজ্ঞতাও আপনার প্রাপ্য

    উত্তরমুছুন