পৌষ এল ঘরে -২৬
শ্রাবণী বসু
অঘ্রাণী মেয়েটি
তার চেয়ে ভালো হয় আমাকে
পৌষালী রোদে পতন দিলে।
আমি মেঘপাহাড় থেকে
সকাল কুড়িয়ে নেবো।
সন্ধ্যা তুলে আনবো।
আমাকে আবাদী জমিতে অবস্থান দিলে
ফসল আমার পাকস্থলী বেঁধে রাখে ...।
আমার ইচ্ছে, জঙ্গল আমার
গান বেঁধে রাখুক। নদী বেঁধে রাখুক — দুঃখ।
সন্ধেরঙ কৃষক প্রেয়সী
তুলসিতলায় প্রদীপ জ্বেলেছে
ওর প্রসন্ন মুখে আয়না ধরেছে
অঘ্রাণী হিমানী। কুয়াশালীন ধানফুল।
খ্যাতনামা শিল্পীর তুলিতে
কোনো গ্রাম্য রমণীর চাহনী
প্রাণবন্ত হতে দেখেছি । কিন্তু...
সরলা বধূর চোখের মণির অধিক
বিশ্ববিহ্বলতা আর কোত্থাও দেখি নাই।
বেশ ভালো
উত্তরমুছুনসন্ধেরঙ কৃষক প্রেয়সী..........অঘ্রাণী হিমানী.......
উত্তরমুছুনমনোরম সুন্দর।
ভালো লাগলো
উত্তরমুছুনমনের ব্যাখ্যাটি যথেষ্ট সাবলীল ৷