লেবেল

শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়... পৌষ এল ঘরে -১৮।। সমাজ বসু।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



পৌষ এল ঘরে -১৮

সমাজ বসু



১.
সে আসে

উল্টোসোজা উলবোনা পৌষ জানে—
কতটুকু শিশির বরাদ্দ শীতপাখির ডানায়,
দূরে সোনা ধানের গন্ধ মেখে আকাশ পেরলে—
আড়ভাঙা ধোঁয়ায় একটু উষ্ণতা খোঁজে শহরবাসী। 
আর তখন নবান্ন সেজে ওঠে জীবনের রঙে। প্রাণের সুরে। 

এভাবেই রাঢ় সংস্কৃতি পৌষ আসে—
মুঠোয় ধরা থাকে দেনা শোধের অমল প্রতিশ্রুতি...


 


 অতিথি

খোলো,আমি এসেছি—
শিশির পায়ে আর দু হাত ভ'রে উত্তরের হাওয়া নিয়ে।
জলখাবার খেয়ে চলো বেরিয়ে পড়ি—
আদিগন্ত ধান সবুজের দেশে, তারপর কাঁচাহলুদ রোদ গায়ে মেখে
ভেসে যাক  সমবেত সঙ্গীত—
পৌষ তোদের ডাক দিয়েছে...












২টি মন্তব্য:

  1. দুটি কবিতাই আকারে ছোট কিন্তু মন ছুঁয়ে যায়। অপূর্ব।

    উত্তরমুছুন
  2. প্রিয় কবি স্মৃতি শেখর মিত্রর আন্তরিক মন্তব্যে ভীষণভাবে উজ্জীবিত হলাম।
    কবিকে জানাই অশেষ ধন্যবাদ।

    উত্তরমুছুন