
।। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা।।
।। প্রতিদিন বিভাগ।।
।। নভেম্বর সংখ্যা।।
।। বিষয় - মা।। >১২।।
ও মা, তোর কালোরূপ
বিকাশ দাস
ও মা, তোর কালোরূপ আলোর স্বরূপ ক’জন জানে
ও মা, তোর হাতে গতি,
তোর হাতে বিরাম যতি,
জীবনপথে তোর নামের মন্ত্রে প্রাণ যে জাগে প্রাণে।
মাটির প্রতিমায় দেখি, তোর দিব্যজ্যোতি
রাখলে মাথা তোর চরণে, হবে রে জীবনের সদগতি ।
ও মা করিস স্নেহ-শাসন,
করিস তোর আপন
জানি তোর আলোর নাচন,
দিন প্রতিদিন, মরণ-বাঁচন
দিস মা, দিস মা, সুধা-ভক্তি দু'হাত ভরে পরাণে।।
ভাঙিস কষ্টের বেড়া, রাঙিস জবা-রঙে
ধরিস বাঁশি ছেড়ে অসি, কৃষ্ণমুরারি রূপের ঢঙে।
ও মা, করিস শঙ্কাহরণ,
দিস মা তোর শরণ
জানি তোর আলোর নাচন,
দিন প্রতিদিন মরণ-বাঁচন
দিস মা, দিস মা, অভয় বোধ চৈতন্যের শয়ানে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন