লেবেল

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

।। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা।। ।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - মা।। >১১।। মা আমার — দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



      ।। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা।। 

   ।। প্রতিদিন বিভাগ।। 

  ।।  নভেম্বর সংখ্যা।। 

  ।।  বিষয় - মা।। >১১।।




মা আমার

দীনেশ সরকার

 

ছোট্ট শব্দ দুই বর্ণের ‘মা’ ব্যাপ্তি যে তার অপার

স্নেহভরা এক আকাশ মা ত্যাগেরই পারাবার।    

মা যখন হাত রাখে মাথায় স্বর্গ নামে ধরায়

মায়ের আঁচল বর্মসম সামনে রুখে দাঁড়ায়।

 

জন্ম যেদিন নিলাম সেদিন মায়ের বুকেই এলাম

মায়ের সুধা পান করে এই মানব জীবন পেলাম।

মায়ের মুখের মধুর ভাষা নিজের মুখে নিলাম

মা’ ‘মা’ ডাকে মায়ের বুকে একরাশ খুশি দিলাম।  

 

হাজার কষ্ট সয়েই মা যে আমায় বড় করে    

নিজেরই সুখ ত্যাগ করে সে দিয়েছে সুখ ভরে।    

মা যে বড় ভরসার স্থল সকল বিপদ হন্থা   

মায়ের আশিস নিয়ে মাথায় হাঁটছি জীবন পন্থায়।

                                        

মা আমার আজ তারার দেশে আমি ছন্নছাড়া

‘মা’ ‘মা’ বলে ডাকি যখন অন্তরে পাই সাড়া।

মা-হারা যে সেই তো বোঝে মায়ের মূল্য কত  

সকল মায়ের পায়ে জানাই প্রণাম শত শত।     

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন