লেবেল

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা।। ।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - মা।। >১৫।। মাতৃবন্দনা — সুমিতা বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




      ।। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা।। 

   ।। প্রতিদিন বিভাগ।। 

  ।।  নভেম্বর সংখ্যা।। 

  ।।  বিষয় - মা।। >১৫।।



মাতৃবন্দনা

 সুমিতা বন্দ্যোপাধ্যায়

বড় অমৃতময় ডাক মা, 
পাইনা মায়ের কোন তুলনা। 
স্নেহ মায়া মমতা অতল,
সংসারের চাকা রাখেন সচল। 
বিধাতার অপার আশীর্বাদ মা,
 ডাকেই পাই শান্তির ঠিকানা।
সকলি দিয়েছো মা তুমি, 
শ্রদ্ধায় ভালোবাসায় তোমায় প্রণমী।
উজার করে শুধুই দিলে, 
নিজের ভাঁড়ার শূন্যতায় ভরলে।
তবুও কি অপূর্ব পুলক,
সন্তানই তোমার স্বর্গ গোলক।
জীবনে পেয়েছি অসীম রত্ন, 
দিয়েছো পথনির্দেশ, ভালোবাসা যত্ন। 
আশিস করো আমায় মাগো,
সর্বদা ভরিও আলোয় গৃহ।
তোমার হাসিমাখা ঐ মুখে, 
রাখো দুনিয়ার দুঃখ ঢেকে। 
অবদান তোমার অসীম অনন্ত,
ব্যপ্তিতে ছড়ায় দূর দিগন্ত।
পড়োনা বাঁধা কোন স্তুতিতে,
সুস্থসুন্দর থেকোমা দিবসে নিশিথে।
জানাই প্রাণভরা কৃতজ্ঞতা প্রণাম, 
থাকবো মায়ের স্নেহধারায় অবিরাম। 
সবার কাছে করজোড়ে প্রার্থনা, 
সকলকাজে সকালসাঁঝে করো মাতৃবন্দনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন