লেবেল

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

।।অক্টোবর সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — শিউলি -৯।। শিউলি — দেবাশীষ সরখেল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


।।অক্টোবর   সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — শিউলি -৯।।




শিউলি

 দেবাশীষ সরখেল


 মেয়েটির গাঁয়ে কোন দুর্গোৎসব নেই কিন্তু পুজোর গন্ধ আছে । 

শিউলি আছে বাড়ির বাগানে।

 শরৎ শিশির শিউলি ও কাশফুল, মেয়েটিকে কানে কানে বলে ,

 নতুন জামাটি পাবি। মামার বাড়িও যাবি। সেইখানে দুর্গোৎসব, বাজী ও ফটকা খুব।

 সেখানেও একটি শিউলি আছে । 

ঝরে পড়ে না, সকাল হলেই কিছু লম্বা হাত সব ভুল ছিঁড়ে নিয়ে যায়। 

 শিউলিতলার শূন্যতা তাকে খুব মন খারাপের দিকে নিয়ে যায়, ঢাক বাজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন