লেবেল

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

অক্টোবর সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — শিউলি -৬।। শিউলি সেতার— পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।।অক্টোবর   সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — শিউলি -৬।।



শিউলি সেতার

পুষ্প সাঁতরা


সারারাত বুকের গভীরে
জমিয়ে রাখা সুবাস
সূর্য সুধার পরশমনিতে
ঝরে শিউলি শ্বাস।
শিশিরে ধুলিতে মাখামাখি
শরীরের রং- তুলি
কমলা সাদায় শরৎ তুলিতে
হৃদয় দুয়ার খুলি।
কপাট খুলে আগমনী সুখ
সুবাস মাখা বাতাস
বাতাসের সুতোয় শারদীয়া
সেতারে শারদ মাস।
ক্ষনিক সময় ফুটেই  ঝরো
মাটি ধুলিতে মাখামাখি
স্নিগ্ধ শিশিরে স্নাত হয়ে
কত্ত কথা রইল বাকি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন