।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -৮।।
কুসুমরেণু
দীপক বেরা
যত দূরেই থাকো তুমি, শিমুল পলাশ ঘিরে
বুকের উঠোন জুড়ে নেমে আসে
মেহেন্দি কারুকাজের দুখানি কোমল হাত
আর এখন সেইসব ঘরবাড়ি, সংসার
দাম্পত্য খুনসুটি পেরিয়ে, নিঝুম একটা ভোরের
গোপন অন্তরাল থেকে কোকিল ডাকে
তরমুজ লতার ফাঁকে সবুজ ঘাসের চিহ্ন
পিছনে দাঁড়িয়ে উঠোনের সেই কৃষ্ণচূড়া গাছ
আজ বসন্তের কোনও রক্তিম আকাশের নিচে
রাতের শেষ রাগ অথবা অনুরাগটুকু লেগে আছে
বালিকাবেলার স্মৃতি...
কুসুমরেণু, পল্লবে, তার শরীর ডালপালায়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন