লেবেল

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -২০।। পুরুষের চামড়া , দুর্বৃত্তের রতি , অলৌকিক পিতাবাহারের গাছ ও নগ্ন নক্ষত্রের স্লিপলেস বড়ি — নিমাই জানা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



।। প্রতিদিন বিভাগ।। 

।। মার্চ সংখ্যা।। 

।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -২০।।


পুরুষের চামড়া , দুর্বৃত্তের রতি , অলৌকিক পিতাবাহারের গাছ ও নগ্ন নক্ষত্রের স্লিপলেস বড়ি 

নিমাই জানা 


ভয়ানক টেলোফেজ ২৫ ন্যানো মলকিউল লিথিয়াম ট্যাবলেটের থেকেও আরো কর্কশ সাবমেরিন উড়ছে পর্যুদস্ত যুধিষ্ঠিরের দেহ বরাবর অতৃপ্ত তৈল খনিরা বারাঙ্গনার চিৎকার করছে সাঁড়াশি দ্রব্যের মহার্ঘ হাতুড়ির পেরেক সনাক্তকরণের দ্রব্যাদি দিয়ে , বোমারু নাইট্রেট ট্রাউজার ট্রাঙ্কারের নীল তেল বড় বিষাক্ত খনির মতো হাওয়া দিচ্ছে জন্মের ফুল ঘরে , অপরিশোধিত পলি ইথেন রাক্ষস চা চামচের তৈরি কাঠের (র) ইলেকট্রো ভিশানের থেকেও আরো বুদবুদময় গলা দিয়ে নামছে আমার জন্মের অতিপ্রবর লাল ধ্বংসাত্মক লোহিত কারবারিদের অপরিশোধিত রক্তের ফায়ার ব্রিগেড ও বোমারু বিমান ক্ষেপণাস্ত্র পড়ুয়া ভর্তি বিদ্যালয়ের মাথার ছাদের আধ খাওয়া চাঁদ , ছাদ ফাটা কান্না চল্লিশটি আবলুশ এক্সপায়ারি বারুদ ফ্রি সিলভিয়ান পেরেক বরফ ভর্তি সাদাফোমের স্পঞ্জ লাগানো কফিন ধ্রুবতারার মতো সাদা চাদরের অনৈমিত্তিক ঝলসানো মুখের অবয়বে আবলুশ ফাঁসি কার্যকর করছে , এমএক্স প্লেয়ার ব্যালিস্টিক ক্ষুধার হার্ডকোর বেয়ে তীব্র ক্ষুধা জন্মের ভয়ংকর যমের ক্ষুধা দেহ বিনিময় করছে , নিম্নাঙ্গ বহির্ভূত সব সাপের মেরিন এক একটা মাইক্রো নিউট্রনের কক্ষপথ থেকে বীভৎস শব্দ করে বেরিয়ে আসবে গ্রাফাইট মানুষের চকচকে সুগন্ধি গিরিখাতের সাদা দুধের পর্বত বরাবর ওটি টেবিল , ইউজলেশ ব্রায়ের মতো নশ্বর হয়ে যাব ক্রমশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে দেহ বডি পার্টস পড়ে থাকবে দেহের মতো মর্গের আদিভুত জীবনের খুঁটিনাটি ও নিচের শনাক্তকরণ মাকড়সার পিতৃ ও মাতৃহীন সব কারবারীরা নিজেদের নামে গেঁথে দেবে বোমারু টেসলা গিটারের সাপ, মগজাস্ত্র আর্টিস্টিক made excel tryo প্রোপানলের মতো প্যাসিভ ইউথানেশিয়া ব্লকেজ এন্ড টিরিও সেরিব্রামের মতোই জমে যাচ্ছে কাঁচের মত তরল পুঁজ , সাতটা আঠাশ , পিতা মাতার যৌন বিহীন জনিতৃ দেহ কোষের বাইরে আমার রাগাশ্রয়ী কামোদ্দীপক কামোদ বাজছে। পাওয়ার সিস্টেম ভেজিটেটিভ স্টেট পিভিএস , মস্তিষ্কের অসার দ্রব্যের নালা ক্রোমোজোমাল নষ্ট মেগ্নিচিউট সম্পূরক মৌসুমি বহুভুজের ডিকোড ন্যারেটিভ বিচিত্রবীর্য থাম্প্যাডের মোমবাতিতে জ্বালাচ্ছে সদ্য মৃতদেহের টকটকে জবাই কারখানার আগুন তুলো , জীবন বীমা এলপিজি সিলিন্ডার ইছামতির নবম পাড় তৃতীয় হৃদ্য ও শরীরের মেনোপজ ইন ভিট্রো চাকু , ব্রাউজার কুকিজ ট্রাকিং এল এর দুনিয়ায় রহস্যময় কন্টাক্ট ফেসবুক পিক্সেল ডিজিটাল হ্যাকারটা রাডার থেকে টার্গেট ফলোআপ করছে , সুনির্দিষ্ট মৃত্যু অথচ ব্যক্তিগত তথ্যের খনি নেই, অসম্পূর্ণ টেক অফ জায়ান্ট মেটা জায়ান্টের হাইড্রোলিক চাকাটা ঘুরছে হাড় তৈরির খনির থেকে নীলাভ শ্রমিকদের মৃতদেহ টেনে বের করে আনছে ফেটে যাচ্ছে রাতের জাদু কাঠির তরল হাইপোথিসিস, অনেক নেরোলাক যুদ্ধাস্ত্রের টর্নেডো সাপ্লায়ার , প্রাচীন জাল ক্যাচেট ডাটা ক্লিয়ার প্রাইভেসি অবচেতন স্তরের সুপ্ত মরুদ্যান এ ৫ সেকেন্ডের নিচে স্ক্রল করছি ভয়ানক বোমারুকে , অ্যান্টি সুখোই ছিন্নভিন্ন হয়ে যাওয়া সদ্য সন্তান হারানো পিতার হাত চাপড়ানো কবরের হাতের আঙ্গুল, পারসিসটেন্ট পারকিনসন মেগাল রেট এন্টিসিপেটেড কথায় হাঙরটা উড়ছে। ডলফিনটা ভাসছে। তেলের খনির মতো সুগন্ধ জটায়ুর আত্মাটা আরো পরিপক্ক হচ্ছে। সবুজ নীল আলপথের নিচে ভয়ানক দীর্ঘ ডি কোডিং অজগর শুয়ে আছে পলিপেপটাইড জড় দেহের ওপর উত্তপ্ত স্পঞ্জ ও বারকোড নীল নীল ছবি মৃত্যতান্ত্রিক দানব শতভীষা রাক্ষসের দুর্গন্ধ শঙ্খচুড় দ্রব্য নিয়ে , হি হি করে প্লেটের মাংস খাচ্ছে আমার ভ্রূণগত ব্ল্যাক ম্যাজিসিয়ান ও অর্থোরেস্ট জুতোর দোকানের শীর্ণকায় পরী , 
লেজার টেকনোলজি, দেহ ফুলে উঠবে ছোবল মারবে সুশ্রী সুড়ঙ্গের টেবিলে শুইয়ে রাখা বিক্ষত ট্রামের মতো স্নান করবে মিস্টিরিয়াস সাদা ঘোড়াদের ডানা ওয়ালা পাইথন পাহাড়ের দাতব্য মাকড়সার হার্ট হিটিংএ , আমি কিলবিল আনফলোআপ আন্ডারল্যাণ্ড করতে আরো অ্যাপ্রেক্সের হরিবল নামটি ভি ব্লক ভি জেল লাগিয়ে এ কার হাসপাতালে যুদ্ধাস্ত্র কিনছে এইচআইভি নিডলের এক গুচ্ছ মারণ ডগায় , ধর্মান্তরিত বিবৃতি চাঁদের মৃতদেহ নিয়ে স্বর্গীয় অপ্সরার দেহঘরে ঢুকে যাচ্ছে বিনা অনুমতিতে আমার অস্তিত্বের ডিকোর্ট করবে একা একা মাঝ সমুদ্রের ডোম ও দারুক পিতা বাহারের গাছ , ভয়ানক সমুদ্রের নিচে শুক্রাশয় বিহীন নক্ষত্রের মাঝে নষ্ট হয়ে যাচ্ছে মাতামহের ধ্বজভঙ্গ ও ক্রসেড মেহ যোগ ,ৎ পুরুষটি নড়ছে খদ্দেরের জন্য 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন