লেবেল

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -১৯।। ঘেঁটু ফুলের ঘুঙুর — পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।। প্রতিদিন বিভাগ।। 

।। মার্চ সংখ্যা।। 

।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -১৯।।




 ঘেঁটু ফুলের ঘুঙুর

 পুষ্প সাঁতরা


উল্কির মত সেঁটে থাকে
জীবনের রংবাহার
মন কেমনের বসন্ত বাতাস
ছুঁয়ে যায় বারবার।
ঘেঁটুফুল ঘুঙুর বাজায়
পলাশ হাওয়ায়
মন খারাপের কালো মেঘেরা
সরে সরে সব যায়।
অনুভূতির শিমূল রং সুধা
হৃদয় রাঙিয়ে যায়
ধরা যায় না পালিয়ে বেড়ায়
দুজনেই পেতে চায়।
মন কেমনের কোকিল সানাই
এলো দুচোখ মেলে
হৃদয়ের কপাট খুলেই গেল
বসন্তের দরজা ঠেলে।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন