।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বিষয় - মুক্ত - ৬।। ঘন্টাধ্বনি — প্রভঞ্জন ঘোষ।।Ankurisha।। E.Magazine।।Bengali poem in literature।।

।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বিষয় - মুক্ত - ৬।।
ঘন্টাধ্বনি
প্রভঞ্জন ঘোষ
ঘন্টাধ্বনি হলে
কেউ বসে যায় দু`হাত জুড়ে
আসন যা যা মেলে।
কেউ ছুটে যায় কক্ষ ছেড়ে
রইল চেয়ার, টেবিল,
রইল পড়ে জানালা,কপাট
ব্রেঞ্চি, গেট ও পাঁচিল।
কারুর হৃদয় টের পেয়ে যায়
হয়তো এখন বারো,
তিনটে, দুটো, দশটা- - -
সময় যা যা বলতে পারো।
কেউ ছুটে যায় থালা হাতে
কেউ বা হাতল ছাড়ে-
কেউ হাত-পা জল দিয়ে ধোয়
কেউ জামা-প্যান্ট ঝাড়ে।
কোথাও মঞ্চে বেজে ওঠে
ঢোলক,বীনা,বাঁশি,
কোথাও খেলা আরম্ভ হয়
কুস্তি,ঘুঁষোঘুঁসি- - -
কাঁসা-পেতল-লোহার চাকে
উঠলো যখন ধ্বনি-
কিছু না কিছু করতে যে হয়
নইলে কিসের শুনি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন