লেবেল

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বিষয় - মুক্ত - ৫।। বিপন্ন খোয়াই — বিশ্বজিৎ ঘোষ সুভাষ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



      ।। প্রতিদিন বিভাগ।। 

       ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - মুক্ত - ৫।।



বিপন্ন খোয়াই 

বিশ্বজিৎ ঘোষ সুভাষ 


শান্তিনিকেতনের অনন্য ভূ-বৈচিত্র্য খোয়াই ভূমিরূপ ,

জল বাতাসে ক্ষয় প্রাপ্ত ল্যাটেরাইট মাটির ভিন্ন রূপ ।

লাল রঙের ছোট ছোট ঢিবি আর অগভীর গিরিখাত ,

কোপাই নদীর অববাহিকায় বিপন্ন নিজস্ব নদীখাত ।


টলমল জলে স্রোতস্বিনী কোপাই নদী আজ অতীত ,

রবি কবির গানে কবিতায় খোয়াই এর প্রভাব বর্ণনাতীত ।

রাঢ় বাংলার বীরভূমের লাল কাঁকুড়ে মাটিতে আদিম জনপদ ,

শাল পিয়ালের জঙ্গলে সোনাঝুরির হাটে প্রকৃতির বিপদ ।


সংস্কৃতির ঐতিহ্যে শান্তিনিকেতনের প্রাকৃতিক সম্পদ খোয়াই ,

কবিগুরুর সাহিত্যিক দর্শনের প্রভাবিত অবিচ্ছেদ্য অংশ তাই ।

জমি হাঙর,প্রোমোটারদের দৌরাত্ম্য ঐ ভৌগোলিক সীমায় --

বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণ কবিগুরুর ভাবধারা আজ কোমায় ।


শান্তিনিকেতন,শ্রীনিকেতন,রতন পল্লির চতুর্দিকে বহুতল জমজমাট ,

বল্লভপুর ডিয়ার পার্ক,সোনাঝুরি অস্তিত্বের সংকট,জমি জঙ্গল লোপাট ।

মুনাফার লোভে বিপন্ন খোয়াই, সরকার পুলিশ প্রশাসন নীরব ,

শুভবুদ্ধি সম্পন্ন পরিবেশ সচেতন বিবেকবান মানুষ হও সরব ।।

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন