লেবেল

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বিষয় - মুক্ত - ৭।। সত্য বেঁচে আছে— অশোক ব্যানার্জী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



      ।। প্রতিদিন বিভাগ।। 

       ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - মুক্ত - ৭।।



সত্য বেঁচে আছে

অশোক ব্যানার্জী


হঠাৎ যখন রটল খবর

সত্য গেছে মারা,

খবর পেয়েই দৌড়ে এলো

মিথ্যা চরণ ধারা।

এসেই বলল, বলো দেখি

সত্যি  সত্য  নেই ?

খবরটা কি ঠিক, না বেঠিক ?

মোদ্দা কথা এই -

সত্য যদি না থাকে আর

আমার পোয়া বারো,

তবে যদি মুমূর্ষু হয়

গলা টিপেই মারো।

তা না হলে, বিশ্বাস নেই

আবার উঠবে বেঁচে,

আমাদের সব হম্বিতম্বি

সবটা যাবে কেচে।

আমরাই এখন রাজ করছি

রাজ্য, রাষ্ট্র জুড়ে !

তবু এখনো কেউ কেউ আছে

সত্যকে রাখে ধরে।

যতই আমরা করিনা কেন

মিথ্যের বেসাতি

সত্য  যদি বেঁচে থাকে

মস্ত হবে ক্ষতি ।

তাইতো আমি জানতে চাইছি

সত্য  আছে না গেছে ?

হঠাৎ হল দৈববাণী

" সত্য ছিল, আছে!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন