লেবেল

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বিষয় - মুক্ত - ৮।। অপরূপ পলাশ — অশোক কুমার দত্ত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



      ।। প্রতিদিন বিভাগ।। 

       ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - মুক্ত - ৮।।


 অপরূপ পলাশ 

অশোক কুমার দত্ত 


              কখনো ভেবেছো কি

যে দূর দূরত্বের নয় অথচ  সহজ নিকটের  কাছাকাছি--আমি সেই. স্তোত্রের মধ্যে  তোমার কাছেই কাছাকাছি অবলীন প্রেম হয়ে শুয়ে আছি ! 

যে  স্বর সুরের চেয়েও বেশি বেদনা -বিধুর --আহতহৃদয়ের আরো কাছাকাছি 

পারঘাটার নির্বাসিত  নীল -সাদা জল ছুঁয়ে প্রবাসী   জাহাজ ছুঁয়ে

আমিও বসে আছি ! 


                  অথচ

ক্লান্ত দিন --পাথরে ফোটে ফুল দুরন্ত নদীশ্রোতে ভাসে প্রদীপ ও শিলা 

কত কত সহ্যের বছর অতিক্রান্ত --তবুও ভাঙে না প্রণয় -ধনু ছেঁড়ে না তার প্রণয় -ছিলা ! 

                   আজও

নীরবতার ভেতরে জমে আছে মাকড়সার ঝুল -ঝুলের ভেতরে

আহত ফুলের  দীর্ঘশ্বাস !

কবে কোনদিন  মুক্ত আকাশে  উঠেছিল প্রণয় -রাজ হংস -- আজ

সে আহত ঘুমের গভীরে পড়ে  থাকা ডানাভাঙ্গা রাজ হাঁস !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন