লেবেল

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বিষয় - মুক্ত - ৯।। এই শ্রাবণে — দয়াবতী গিরি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



      ।। প্রতিদিন বিভাগ।। 

       ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - মুক্ত - ৯।।


এই শ্রাবণে

দয়াবতী  গিরি


শ্রাবণে এই নদীর দু-কূল ছুঁয়ে 

প্রাণের হাওয়া লেগেছে আজ

তোমার জন্য যে  রয়েছি বসে

দেখি এই এক  শ্রাবণের সাজ।


ভেতরে বাইরে পড়ছে বৃষ্টির ধারা

ভালো লাগে না  তোমাকে ছাড়া

রাতগুলোতে যে ঘুম আসে না 

দুচোখ বেয়ে পড়ে জলের ধারা।


নৌকা নিয়ে যাচ্ছে  মাঝিরা আজ

বসে বসে অপেক্ষা করি  তা

সেখানে তুমি একবার এলে

নৌকাতে আমি নেব যে তুলে...


মাঠ থেকে মাঠ  আসছে ভেসে

চাষিভাইদের আনন্দের ধারা 

খুশিতে তারা চাষ করেছে 

সুন্দর সুন্দর ধানের চারা।


ফুলের মুখগুলো দেখলে আজ

শুকিয়ে গেছে তাদের আনন্দের ধারা

বাতাসে আজ চারদিকে ভরেছে

নতুন নতুন  পাকা তালের গন্ধ

পাড়ায় পাড়ায় পিঠে পুলিতে 

উঠেছে ভরে রান্নাঘরের ছন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন