।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বিষয় - মুক্ত - ১০।।
পরিস্থিতি
অণিমা গুছাইত
সত্য দাদা বেরোয় না বেশি
বিবেক এখন মৃত,
আদর্শ থাকে বইয়ের পাতায়
ন্যায় অন্যায়ের হাতে ধৃত।
খুশি আসে মাঝে মাঝে
আনন্দ নির্মল নয়,
হাসি থাকে টকশোতে
কানা খোঁড়া জয়।
লজ্জা শরম হারিয়ে গেছে
চালাক রীতিনীতি
সময় বুঝে রং বদলায়
পরিস্থিতি প্রবৃত্তি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন