লেবেল

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

আজ থেকে শুরু হলো... ।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -১।। বসন্তে — বাবলু গিরি।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




।। প্রতিদিন বিভাগ।। 

।। মার্চ সংখ্যা।। 

।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -১।।




বসন্তে

 বাবলু গিরি  

 

     

বৃষ্টি না হয় নামুক 

মেঘেরা জড় হোক অন্তরীক্ষ ময়দানে

এলোচুলে আঁচল খুলে, 

               নিস্তব্ধতায় আছড়ে পড়ে

ডাগর দীঘি কাজল রাঙা ভরা কূল 

কান্না ও কোমরের বিছে 

               সাতনরি হার চমকে ওঠে

গুরুয়া নিতম্ব আলু থালু কাঁচুলি 

                   ভিজুক বর্ষণে প্রেমে


বৃষ্টি না হয় নামুক 

একসাথে গর্জে উঠুক নীরধর

ভিজুক মেহেন্দি রাঙানো মানতাসা

                     স্বপ্ন মাখানো হৃদয়ে

হৃদয়ে জ্বেলেছ সাঁঝবাতি 

                   আগল খোলা রেখো

                   

বেহায়া চাঁদ লুকিয়ে আছে 

                    জ‍্যোৎস্না ছড়িয়ে রাতে

ভিজুক পৃথিবী স্নানঘরে 

                 ধুয়ে যাক রঙিন গুলাল


বৃষ্টি না হয় নামুক 

ঝড় এসে কেড়ে নিক লজ্জা 

মাখাও যতনে আবির কুম কুম 

অঙ্গে কলঙ্ক লাগুক 

               জ্বলুক আগুন হৃদয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন