লেবেল

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বিষয় - মুক্ত - ২৮।। আমার প্রান্তর — বিকাশরঞ্জন হালদার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



      ।। প্রতিদিন বিভাগ।। 

       ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - মুক্ত - ২৮।।



আমার প্রান্তর 

বিকাশরঞ্জন হালদার 

প্রলয়, পাশাপাশি আতুর ঘুম
জাগরণ  জানেনা কেউ!
যাকিছু করার যথারীতি...

নিরুপায়  তুমি
বিশ্বাস  ছাড়িয়ে ভিন্ন  বিশ্বাসে

অনায়াসে

তাই

নীরব পাখিটির নীলদিগন্ত 
অনধিকার!

আমার হাতের ভিতরে
খেলে বেড়ায় শূন্যতা...

একান্ত'ই

আমার প্রান্তর!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন