।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -২।।
আগন্তুক
মানস মুখোপাধ্যায়
বসন্তের দরজা ঠেলতেই ধেয়ে এলো
শিমুল পলাশ গন্ধ বাতাস,
জাগছে মরুগাছে কচি পাতা,
ঐ সাঁওতালি গাঁয়ে চলছে মাদলিয়া নাচাগানা ,
পাহাড়িয়া বুকে উঁকি মারে দোল পূর্ণিমার চাঁদ,
এসময় রঙে রঙে সেজে উঠছে রাধা,
মুরুলি বাঁশীর সুরে নেচে উঠছে ইছামতীর জল,
কোকিলেরা আজ কোথায়!
নেই সাড়াশব্দ মিঠে আওয়াজ!
পূর্ণিমার আলোয় আলোকিত এই জগৎ সংসার।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন