।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বিষয় - মুক্ত - ২৩।।
শেষ ইচ্ছে
অশোক ব্যানার্জী
থুত্থুরে বুড়ি
হারানের খুড়ি
কুচকুচে কালো
মন বড় ভাল,
নড়বড়ে দাঁত
আছে গোটা সাত,
তোবড়ানো গাল
ঝরঝরে হাল !
তুলতুলে গা
বাতে ধরা পা
খ্যান খ্যানে গলা
হেলেদুলে চলা,
বেঁটে খাটো ছোটো
কানে বেশ খাটো,
খুক্ খুকে কাশি
বয়স হল আশি!
সর্দির ধাত
তবু কুপোকাত
হয়নি তো সে,
থাকবে বেঁচে
বহুদিন আরো
ইচ্ছেটা তারও
দেখে যাবে সে
পরম পরিতোষে
হাসছে বাংলা
হাসছে ভারত !
এটাই যে তার
শেষ মনোরথ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন