লেবেল

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বিষয় - মুক্ত - ২৪।। বিবর্ণ শান্তিনিকেতন — দীপক বেরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



      ।। প্রতিদিন বিভাগ।। 

       ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - মুক্ত - ২৪।।



বিবর্ণ শান্তিনিকেতন 

দীপক বেরা 

শান্তিনিকেতনের আকাশের নিচে 
নীলচে অন্ধকার, মোরামের লাল কাঁকর 
একলা থাকার ঘরে ম্লান অভিমানী 
ক্ষয়িষ্ণু চাঁদ কবিতা ভুলেছে অনেকদিন 
মনে পড়ে কেন্দুবিল্ব গ্রামের আনন্দবট
তার নিচে দড়ির খাটিয়া, পাশে বল্মীক স্তূপ
গুবগুবি যন্ত্র দু-একটা মিলছে এখনও 
রসিক পাগল বাউল ক্ষ্যাপার কাছে
উপাসনা গৃহে রাত্রিকালে প্রবেশ নিষেধ 
পুলিশ আসে সার্চলাইট নিয়ে শালজঙ্গলে
সন্তর্পণে কলকে গঞ্জিকা লুকিয়ে ফেলি
ভেসে যাওয়া সৃষ্টির আনাচে কানাচে এখন 
মৃত্যু, দাঙ্গা, মদ, ভোট,... 'এস আই আর'
ইশারা ইঙ্গিতে জেগে আছে সব প্যাঁচা-চোখ
শরবিদ্ধ ছাতিমে শুয়ে থাকে এক রবির স্বপ্ন 
কৃষ্ণচূড়া, শিমুল-পলাশের দিকচক্রবালে
তবু ঋতুর আনাগোনা...
গোপনীয়তার এইসব রঙিন মলাটে
শান্তিনিকেতনের একটা বসন্তোৎসব দেখি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন