লেবেল

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বিষয় - মুক্ত - ২১।। রং — অমিত কাশ‍্যপ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



      ।। প্রতিদিন বিভাগ।। 

       ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - মুক্ত - ২১।।



রং

অমিত কাশ‍্যপ


রং নিয়ে কোনো কথা হবে না 

মাঠের ধারের জায়গাটা রং হচ্ছে 

কুয়াশা সরে এখন ফর্সা রোদ

অনেকেই দেখছে, দেখতে দেখতে ট্রেনের জানালায় যেমন 

ছবি ছুঁয়ে যায়, দ্রুত ম্লান হয়ে আবার ভাসে

চোখে পড়তে পড়তে হু হু স্টেশন সরে যায় অপরিচিত হয়ে 


গাঙ্গুলিপুকুরের জল, টলটল করে, চাঁদ ভেসে ওঠে মাঝরাতে

রং নিয়ে কোনো কথা হয় না

মাঠের ধারের জায়গাটা রং হচ্ছে 

মন্দির,  মসজিদ, দাদাদের ঘর, কি হবে 

চাঁদের রঙে ধুয়ে যাচ্ছে আবিশ্ব

কুয়াশা আঁকড়ে অপরিচিত সব

কাশীখণ্ডে দেখনি ঘাটের কথা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন