লেবেল

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বিষয় - মুক্ত - ২০।। আত্মকথা — মানস মুখোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



      ।। প্রতিদিন বিভাগ।। 

       ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - মুক্ত - ২০।।




আত্মকথা  

মানস মুখোপাধ্যায়          

     

নিজেকে যখন মাইক্রোস্কোপে ফেলি 

তখন দেখি শত শত বিষাক্ত কীটগুলো

আমাকে নিঃসাড়ে খুবলে খাচ্ছে !

রেহাই পাই না সমাজব্যবস্থায়!

বাড়ীর অন্দরমহলেও!

বড়ো অসময়ে এসে পড়েছি 

এই অগোছালো জগৎকূলে,

পানাভর্তি পুকুরে ঢিল ফেললে যেমন

জলের ঢেউ বোঝা যায় না 

সেভাবেই অনাচার সমাজে 

তোমার সততাকেও বোঝা যায় না,

কেমন যেন হিংসার আগুনে ভষ্মীভূত হয়ে যায়!







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন