।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বিষয় - মুক্ত - ১৮।।
মিসফায়ার
সুমন দিন্ডা
কিছু তো একটা হচ্ছে,
নাড়িতে নাড়িতে ঠোকাঠুকি কিংবা
গিজগিজ কথারা বাইরে আসার চেষ্টায়
গড়ে তুলছে আন্দোলন।
কোনো বিস্ফোরণ কি ঘটবে?
লাভা স্রোতে ডুবে যাবে কোনো পম্পেই?
ডায়রির পাতা ভরে যাবে অক্ষরে,
ক্যানভাস জুড়ে চালচিত্র?
অনেক অপেক্ষা মিলিয়ে গেলো দিগন্তে।
কয়েকটা মৃত মাছ বেরিয়ে এলো,
কিছুটা নোংরা জল...
প্রাণহীন ক্যানভাস ঘুমিয়ে আছে বহুদিন।
ডায়রির পাতাগুলো উইয়ের বাসা,
মাটিতে মেশার সুযোগ ছাড়তে পারলো না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন